Question Solution B Unit Chittagong University

Chittagong University B Unit Question Solution 2019-20 (চবি খ ইউনিট প্রশ্ন সমাধান ২০১৯-২০)

Published: 20 Nov 2026, 02:20 PM 5 Views
Chittagong University

Chittagong University

View Full Admission Circular
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের খ (B) ইউনিট ভর্তি পরীক্ষার সকাল ও বিকাল শিফটের মোট ২০০টি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) খ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৯-২০ প্রশ্ন সমাধান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের খ (B) ইউনিট ভর্তি পরীক্ষার সকাল ও বিকাল শিফটের মোট ২০০টি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান।

এখানে বাংলা (৩৫টি), ইংরেজি (৩৫টি) এবং সাধারণ জ্ঞান (৩০টি) বিষয়ের সকাল ও বিকাল উভয় শিফটের সকল প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যাসহ সমাধান সংযুক্ত করা হয়েছে। নিচের শিফট ও বিষয় ফিল্টার ব্যবহার করে সহজেই প্রতিটি শিফটের প্রশ্ন অনুশীলন করা যাবে।

Master Question Bank

Practice All Chittagong University Questions (2508 MCQs Combined)

Includes questions from all available units and sessions of CU in one place!

Practice All Combined MCQs
Questions & Solutions

Admission Questions, Answer Keys & Solutions

Reading Mode: All questions, answer keys, and explanations are clearly displayed below. Switch to "Take Exam" to practice interactively with scoring!

গ্রুপ বাছাই (Filter by Group):
বিষয় / টপিক বাছাই (Filter by Subject):
এক ক্লিকে দেখার শর্টকাট (Quick View Presets):
প্রদর্শিত প্রশ্ন: 200 / 200 টি (সকল গ্রুপ ও সকল বিষয়)
1

'অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে?' - কোন প্রবন্ধের অংশ?

সকাল শিফট বাংলা 1 Mark
A বিড়াল
B চাষার দুক্ষু
C আমার পথ
D জীবন ও বৃক্ষ
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম রচিত 'আমার পথ' প্রবন্ধের গুরুত্বপূর্ণ কিছু লাইন :
• অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে?
• নিজেকে চিনলে মানুষের মনে আপনা-আপনি এত বড় একটা জোর আসে যে, সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না।
• নিজেকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে।
• এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেললে।
2

রবীন্দ্রনাথ ঠাকুর 'ঐকতান' বলতে বুঝিয়েছেন-

সকাল শিফট বাংলা 1 Mark
A ধনী-গরিবের মিলন
B বৃদ্ধ ও তরুণের মিলন
C নারী-পুরুষের মিলন
D জীবনের সর্বপ্রান্তস্পর্শী সমন্বয়
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
3

উপসর্গযুক্ত শব্দ কোনটি?

সকাল শিফট বাংলা 1 Mark
A পঙ্কজ
B জ্বালাতন
C কদবেল
D মাচান
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
গুরুত্বপূর্ণ কিছু বাংলা উপসর্গ এবং উপসর্গযুক্ত শব্দ-
• কু - কুকথা, কুকাজ, কুনাজর, কুসঙ্গ।
• কদ - কদবেল, কদর্য, কদাকার।
• নি - নিলাজ, নিখুঁত, নিখোঁজ, নিভাঁজ, নিরেট।
• স - সলাজ, সজোর, সঠিক, সরবপাঠ।
• রাম - রামদা, রামছাগল, রামধনু, রামবোকা, রামঘড়ি।
4

'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতায় রূপসীর নাম কী?

সকাল শিফট বাংলা 1 Mark
A মানিকমালা
B শঙ্খমালা
C কঙ্কাবতী
D বনলতা
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
5

'ঐহিক' শব্দের বিপরীত শব্দ হলো-

সকাল শিফট বাংলা 1 Mark
A বিষণ্ণ
B বিবাদ
C বৈরাগ্য
D পারত্রিক
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ :
• অপ্রতিভ - সপ্রতিভ
• অহঃ - রাত্রি
• আরব্ধ - অনারব্ধ
• পূজক - পূজ্য
• জনাকীর্ণ - জনবিরল
• চৌকস - হাবা/হাঁদা
• শঠ - সাধু
• অধিত্যকা - উপত্যকা
• হলাহল - অমৃত
• ঐহিক - পারত্রিক
6

বিশ শতকীয় পুরুষতন্ত্রের অমানবিকতার কাহিনি কোনটি?

সকাল শিফট বাংলা 1 Mark
A নেকলেস
B রেইনকোট
C অপরিচিতা
D আমার পথ
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'অপরিচিতা' গল্পের গুরুত্বপূর্ণ কিছু তথ্য-
• 'অপরিচিতা' গল্পে ফুটে উঠেছে - পুরুষতন্ত্রের অমানবিকতা।
• গল্পটি মনস্তাপে ভেঙেপড়া এক ব্যক্তিত্বহীন যুবকের- স্বীকারোক্তি।
• এ গল্পে বর্ণিত হয়েছে অনুপমের- পাপস্খলনের অকপট কথামালা।
• গল্পের নায়িকা কল্যাণী অসামান্য হয়েছে- অনুপমের আত্মবিবৃতিতে।
• ভবিষ্যতের নারীর আগমনীর ইঙ্গিত রয়েছে কল্যাণীর- শুচিরুচে প্রকাশে।
• শম্ভুনাথের বলিষ্ঠ প্রত্যাখ্যান- নতুন সময়ের আবির্ভাবের সংকেত।
• গল্পটির শীর্ষ মুহূর্ত- কন্যা সম্প্রদানে অসম্মতি।
7

'রক্তে আমার অনাদি অস্থি' কবিতায় নিচের কোন নদীর উল্লেখ নেই?

সকাল শিফট বাংলা 1 Mark
A পদ্মা
B করতোয়া
C সুরমা
D কর্ণফুলী
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
8

'সভয়ে লোকটি বলল, বাঘ আসছে।' - এখানে নিম্নরেখ পদটি কোন বিশেষণের উদাহরণ?

সকাল শিফট বাংলা 1 Mark
A ক্রিয়ার বিশেষণ
B বিশেষণের বিশেষণ
C বিধেয় বিশেষণ
D বিশেষ্যের বিশেষণ
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
নিচে বিশেষণের প্রকারভেদ :
নাম বিশেষণ (বিশেষ্যের বিশেষণ) ও ভাব বিশেষণ।
ভাব বিশেষণ : ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ।
• সভয়ে লোকটি বলল। এখানে সভয়ে ক্রিয়া বিশেষণ।
9

মুমূর্ষু অবস্থা থেকে কৃষকদের মুক্তির জন্য রোকেয়া গ্রামে গ্রামে কী প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন?

সকাল শিফট বাংলা 1 Mark
A গো-খামার
B কল-কারখানা
C হাসপাতাল
D পাঠশালা
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
10

'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

সকাল শিফট বাংলা 1 Mark
A রৌদ্র করোটিতে
B প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
C বন্দিশিবির থেকে
D নিজ বাসভূমে
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
কবি শামসুর রাহমানের 'ফেব্রুয়ারি-১৯৬৯' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য :
• কবিতাটির উৎস - 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থ।
• কবিতাটির ধরণ - সংগ্রামী চেতনার, দেশপ্রেমের এবং গণজাগরণের কবিতা।
• কবিতাটি রচিত - ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের পটভূমিতে।
• কবি এখানে রচনা করেছেন - বিচিত্র শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্পভাষ্য।
• কবিতাটিতে সংবর্ধিত হয়েছে - দেশের প্রতি জনগণের ভালোবাসা।
• কবিতাটি গদ্যছন্দে রচিত।
11

নূরলদীনের ডাকে কত সালে বাংলার মানুষ জেগে উঠেছিল?

সকাল শিফট বাংলা 1 Mark
A ১৭৫৭
B ১৮৫৭
C ১৯৭১
D ১১৮৯
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
কবি সৈয়দ শামসুল হকের 'নুরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য :
• নূরলদীন বাংলার মানুষকে ডাক দেয়- ১৭৮৩ সালে (১১৮৯ সন)।
• ক্ষেত, মাঠ, নদী, বীজ এবং সংসার - নষ্ট হয়ে গেছে।
• নিলক্ষার (আকাশ) নীল হঠাৎ দেখা দেয়- তীব্র শিস।
• কবিতাটিতে উল্লিখিত নদীটির (১টি) নাম- ব্রহ্মপুত্র।
• কবির মিনতি সকলকে - স্থির হয়ে বসার জন্য।
• নূরলদীনের বাড়ি ছিল- রংপুরে।
• সোনার বাংলায় নেমে আসে - শকুন।
12

ফরাসি লেখক মোপাসাঁর সাহিত্যগুরু কে ছিলেন?

সকাল শিফট বাংলা 1 Mark
A গুস্তাভ ফ্লুবেয়ার
B এমিল জোলা
C ইভান তুর্গেনিভ
D লিও তলস্তয়
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
গল্পকার 'গী দ্য মোপাসাঁ' সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য :
• জন্ম- নরম্যান্ডি শহরে (১৮৫০); মৃত্যু : ১৮৯৩ সালে।
• পিতা - গুস্তাভ দ্য মোপাসাঁ; মাতা - লরা লি পয়াটভিন।
• তাঁর সাহিত্যিক গুরু বা অভিভাবক - গুস্তাভ ফ্লুবেয়ার।
• ফ্লুবেয়ারের বাসায় পরিচয় ঘটে - এমিল জোলাও ইভান তুর্গেনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সাথে।
• তাঁর সাহিত্য জীবন শুরু হয় - কবিতা লেখা দিয়ে।
13

'স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ।' - কোন প্রবন্ধের অংশ?

সকাল শিফট বাংলা 1 Mark
A জীবন ও বৃক্ষ
B আত্মচরিত
C আমার পথ
D মানব-কল্যাণ
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
14

'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি কোন ছন্দে রচিত?

সকাল শিফট বাংলা 1 Mark
A স্বরবৃত্ত
B মাত্রাবৃত্ত
C অক্ষরবৃত্ত
D গদ্য
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
কবি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য :
• কবিতাটি একটি কাব্যগ্রন্থের নাম কবিতা।
• রচনাটির অভিনবত্ব রয়েছে - বিষয় ও আঙ্গিকগত।
• এ কবিতায় উচ্চারিত হয়েছে - মুক্তির দৃপ্ত ঘোষণা।
• কবিতাটির প্রেক্ষাপট রয়েছে - বাঙালির ইতিহাস, সংগ্রাম, বিজয়।
• কবি এখানে বারবার সোচ্চার হন - মানব মুক্তির আকাঙ্ক্ষায়।
• কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক - একটি শব্দখণ্ড 'কবিতা'।
• কবিতাটি রচিত - গদ্যছন্দে।
15

'মসজিদ এই, মন্দির এই, গির্জা ______' 'সাম্যবাদী' কবিতার এই চরণের শূন্যস্থানে কী বসবে?

সকাল শিফট বাংলা 1 Mark
A দেবালয়
B এই হৃদয়
C আনন্দময়
D ভুবনময়
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
16

কোন গল্পটিতে স্বামীর নির্যাতনের শিকার পিতৃহীন তরুণীর জীবন কাহিনি ফুটে উঠেছে?

সকাল শিফট বাংলা 1 Mark
A অপরিচিতা
B বিলাসী
C আহ্বান
D মাসি-পিসি
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'মাসি-পিসি' গল্পের গুরুত্বপূর্ণ কিছু তথ্য :
• গল্পটির প্রেক্ষাপট - ১৯৪৩ সালের সৃষ্ট দুর্ভিক্ষ।
• গল্পটির মূল কাহিনি - স্বামী নির্যাতিত পিতৃ-মাতৃহীন আহ্লাদির জীবন কাহিনি।
• গল্পটি প্রকাশিত হয় - কলকাতার পূর্বাশা পত্রিকায় (১৩৫৩)।
• আহ্লাদির মাসি-পিসি দুজনেই - বিধবা ও নিঃস্ব।
• গোকুল এর চরিত্র - লালসাপূর্ণ এবং উন্মাদ প্রকৃতির জোতদার।
• গল্পের প্রশংসনীয় দিক - মাসি-পিসির দায়িত্বশীল ও মানবিক জীবনাচরণ।
• জগুুর চরিত্র- মাতাল, অত্যাচারী এবং লোভী (শ্বশুরের জমির লোভ)।
17

কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্প?

সকাল শিফট বাংলা 1 Mark
A আহ্বান
B সৌদামিনী মালো
C মানুষ
D রেইনকোট
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
গল্পকার আখতারুজ্জামান ইলিয়াস এর 'রেইনকোট' গল্পের গুরুত্বপূর্ণ কিছু তথ্য-
• গল্পটির প্রকাশকাল - ১৯৯৫ সাল।
• গল্পটির প্রেক্ষাপট - বাংলাদেশের মুক্তিযুদ্ধ (১৯৭১)।
• গল্পটির উৎস - আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র-১।
• গল্পটি সংকলিত হয় - গল্পগ্রন্থ 'জালস্বপ্ন স্বপ্নের জাল'-এ।
• গল্পটির কথক- ঢাকা কলেজের রসায়ন বিভাগের শিক্ষক নূরুলহুদা।
• গল্পে বর্ণিত হয়েছে - পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকাবাসীর আতঙ্কিত জীবনাচরণ।
18

'তেলা মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ - দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না' - কোন রচনা থেকে নেওয়া?

সকাল শিফট বাংলা 1 Mark
A চাষার দুক্ষু
B বিড়াল
C মানব কল্যাণ
D মানুষ
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
19

'ইয়ে কেয়া বাত হ্যায়, আপ জেলখানা মে। আমি বললাম, কিসমত।' উক্তিটি কাকে করা হয়েছে?

সকাল শিফট বাংলা 1 Mark
A মহিউদ্দিনকে
B আর্মড পুলিশের সুবেদারকে
C রেণুকে
D ডেপুটি জেলারকে
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
শেখ মুজিবুর রহমান রচিত 'বায়ান্নর দিনগুলো' থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য :
• জেল কর্তৃপক্ষের নাম - সুপারিনটেনডেন্ট আমীর হোসেন।
• তৎকালীন রাজবন্দিদের ডেপুটি জেলার - মোখলেসুর রহমান।
• 'ইয়ে কেয়া বাত হ্যায়, আপ জেলখানা মে' উক্তিটি- আর্মড পুলিশের সুবেদারের।
• 'কিসমত' উক্তিটি শেখ মুজিব করে - সুবেদারের প্রতি।
• গাড়ির ভিতরে শেখ মুজিবদের সাথে বসেছিল- দুজন আর্মড পুলিশ।
• ট্রেনে তাঁরা ফরিদপুর পৌঁছায় - রাত চারটায়।
• তাঁদের হাসপাতালে নেওয়া হয়, অনশন শুরুর - দুই দিন পর।
20

কোনটি আনিসুজ্জামান রচিত গ্রন্থ নয়?

সকাল শিফট বাংলা 1 Mark
A বাঙালি নারী
B বিপুলা পৃথিবী
C মুসলিম মানস ও বাংলা সাহিত্য
D সংস্কৃতি কথা
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
সাহিত্যিক আনিসুজ্জামান রচিত বিখ্যাত গ্রন্থসমূহ :
• মুসলিম মানস ও বাংলা সাহিত্য
• আঠারো শতকের বাংলা চিঠি
• বাঙালি নারী
• পূর্বগামী
• স্বরূপের সন্ধানে
• পুরনো বাংলা গদ্য
• সাহিত্যে ও সমাজে
• কাল নিরবধি
21

রাবণি বলতে কাকে বোঝানো হয়?

সকাল শিফট বাংলা 1 Mark
A মেঘনাদকে
B রাবণকে
C রামচন্দ্রকে
D বিভীষণকে
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
মেঘনাদের বিভিন্ন নাম:
• রাবণি- রাবণের পুত্র হওয়ায় মেঘনাদকে রাবণি বলা হয়।
• ইন্দ্রজিৎ/জীতেন্দ্রিয়- দেবতাদের রাজা ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করায় মেঘনাদকে ইন্দ্রজিৎ/জীতেন্দ্রিয় বলা হয়।
• বাসবত্রাস/বাসববিজয়ী- ইন্দ্রের অপর নাম বাসব। বাসবকে পরাজিত করলে স্বভাবতই বাসব মেঘনাদকে ভয় পায়, এজন্য মেঘনাদকে বাসবত্রাস/বাসববিজয়ী বলা হয়।
• অরিন্দম - অরি অর্থ শত্রু। মেঘনাদ অরিকে দমন করেছে বলে তাঁকে অরিন্দম বলা হয়।
22

'আঠারো বছর বয়সের নেই ভয়' -পরের লাইনটি কী?

সকাল শিফট বাংলা 1 Mark
A পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা
B তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা
C এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়
D এ বয়সে তাই নেই কোন সংশয়
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
কবি সুকান্ত ভট্টাচার্যের 'আঠারো বছর বয়স' কবিতার গুরুত্বপূর্ণ কিছু চরণ-
"আঠারো বছর বয়সের নেই ভয়।
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়-
আঠারো বছর বয়স জানেনা কাঁদা।
এ বয়স জানে রক্তদানের পুণ্য
বাষ্পের বেগে স্টিমারের মতো চলে"
23

'সেই অস্ত্র' কবিতাটি আহসান হাবীবের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

সকাল শিফট বাংলা 1 Mark
A রাত্রিশেষ
B সারাদূপুর
C বিদীর্ণ দর্পণে মুখ
D ছায়াহরিণ
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
24

'লালসালু' উপন্যাসে তানু বিবির স্বামীর নাম কী?

সকাল শিফট বাংলা 1 Mark
A ধলা মিয়া
B কালু মিয়া
C খালেক ব্যাপারী
D রতন
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'লালসালু' উপন্যাসের তানু বিবির সাথে বিভিন্ন চরিত্রের সম্পর্ক :
• তানুবিরি খালেক ব্যাপারির দ্বিতীয় স্ত্রী।
• খালেক ব্যাপারী- তানু বিবির স্বামী।
• আমেনা বেগম - তানু বিবির সতীন।
• ধলা মিয়া- তানু বিবির বড় ভাই।
25

সৈয়দ ওয়ালীউল্লাহর লেখেননি কোনটি?

সকাল শিফট বাংলা 1 Mark
A নাটক
B উপন্যাস
C গল্প
D আত্মজীবনী
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত বিভিন্ন রচনার নাম :
উপন্যাস: লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো।
নাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানে মৃত্যু।
ছোটগল্প: নয়নচারা, জাহাজী, পরাজয়, মৃত্যু-যাত্রা, খুনী, রক্ত, খণ্ড চাঁদের বক্রতায়, সেই পৃথিবী, দুই তীর, পাগড়ী, একটি তুলসী গাছের আত্মকাহিনী, কেয়ারা ইত্যাদি।
26

'সিরাজউদ্দৌলা' নাটকে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য প্রদর্শনের স্থান কোনটি?

সকাল শিফট বাংলা 1 Mark
A ঘসেটি বেগমের বাড়ি
B নবাবের দরবার
C মীর জাফরের আবাস
D লুৎফুন্নিসার কক্ষ
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
নাট্যকার সিকান্দার আবু জাফর এর 'সিরাজউদ্দৌলা' নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য :
• নাটকের মোট অঙ্কসংখ্যা- ৪টি।
• নাটকটির মোট দৃশ্যসংখ্যা- ১২টি।
• নাটকটির ১ম দৃশ্যস্থান- ফোর্ট উইলিয়াম দুর্গ।
• নাটকটির শেষ দৃশ্যস্থান- জাফরগঞ্জের কয়েদখানা।
• নাটকটির ২য় অঙ্কের ১ম দৃশ্যস্থান- নবাবের দরবার।
• ২য় অঙ্কের ১ম দৃশ্যের চরিত্রসমূহ- নর্তকীবৃন্দ, সিরাজ, রাজবল্লভ, মিরজাফর, জগৎশেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ, ক্লাইভ, ওয়াটস, মোহনলাল।
27

কোনটিতে ব-ফলার উচ্চারণ বহাল রয়েছে?

সকাল শিফট বাংলা 1 Mark
A বিধ্বস্ত
B ঊর্ধ্বতন
C স্বত্ব
D দ্বন্দ্ব
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
প্রদত্ত শব্দ চতুষ্টয়ের শুদ্ধ উচ্চারণ-
প্রদত্ত শব্দ | প্রমিত উচ্চারণ
বিধ্বস্ত | বিধ্বস্তো
ঊর্ধ্বতন | ঊর্ধ্বোরতোন
স্বত্ব | শত্তো
দ্বন্দ্ব | দন্‌দো
28

অভিধানে কোন শব্দটি আগে থাকবে?

সকাল শিফট বাংলা 1 Mark
A নেশা
B নীলিমা
C নৃসংশতা
D নৃশংশ
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
প্রদত্ত শব্দগুলিকে আভিধানিকভাবে সাজানো হলো :
• নীলিমা : ন্ + ঈ + ল্ + ই + ম্ + আ।
• নৃশংশ : ন্ + ঋ + শ্ + ং + শ্।
• নৃসংশতা : ন্ + ঋ + স্ + ং + শ্ + ত + আ।
• নেশা : ন্ + এ + শ্ + আ।
29

'দয়া করে আমাকে কিছু টাকা দিন।' -এটি কী ধরনের বাক্য?

সকাল শিফট বাংলা 1 Mark
A অনুজ্ঞাবাচক
B বিস্ময়বাচক
C প্রশ্নবাচক
D নেতিবাচক
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
অপশনে প্রদত্ত চার পদের বাক্যের উদাহরণ :
• দয়া করে আমাকে কিছু টাকা দিন। - অনুজ্ঞাবাচক বাক্য।
• আহ্! আকাশটা কী পরিষ্কার। - বিস্ময়বাচক বাক্য।
• তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? - প্রশ্নবাচক বাক্য।
• আমার খাওয়া হয় নি। - নেতিবাচক বাক্য।
30

প্রকৃতির সঙ্গে মানব মনের সম্পর্কের দিকটি কোন কবিতায় স্পষ্ট?

সকাল শিফট বাংলা 1 Mark
A বিভীষণের প্রতি মেঘনাদ
B তাহারেই পড়ে মনে
C সাম্যবাদী
D ফেব্রুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
কবি সুফিয়া কামালের 'তাহারেই পড়ে মনে' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য :
• কবিতাটির প্রকাশকাল - ১৯৩৫ সালে মাসিক মোহাম্মদী পত্রিকায়।
• এই কবিতায় ব্যক্ত হয়েছে- প্রকৃতি ও মানবপ্রেমের সম্পর্ক।
• মানব মনের অফুরন্ত আনন্দের উৎস - প্রকৃতির সৌন্দর্য।
• কবির সাহিত্য সাধনার উৎসাহদাতা (স্বামী) মারা যান - ১৯৩২ সালে।
• স্বামীহারা হয়ে কবিমন আচ্ছন্ন হয়ে যায় - রিক্ততার হাহাকারে।
• বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে থাকে - রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা।
• কবিতাটির ছন্দ - অক্ষরবৃত্ত ছন্দ।
31

'Fairy tale' - শব্দের বাংলা পরিভাষা কোনটি?

সকাল শিফট বাংলা 1 Mark
A কথাসাহিত্য
B রূপকথা
C লোকগীতিকা
D গীতিনাট্য
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ :
• Fairy Tale - রূপকথা
• Figure - অঙ্ক, আকার
• Farce - প্রহসন
• Fractional - ভগ্নাংশিক
• Fee - মাশুল
• File Keeper - নথিরক্ষক
• Feudal - সামন্ত
• Framework - কাঠামো
• Fiction - কথাসাহিত্য
• Formula - সংকেত
32

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ কোনটি?

সকাল শিফট বাংলা 1 Mark
A ইছামতি
B অশনি সংকেত
C মেঘমল্লার
D অপরাজিতা
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর বিখ্যাত কিছু রচনার নাম:
• গল্পগ্রন্থ: মেঘমল্লার, মৌরীফুল, যাত্রাবদল, কিন্নরদল।
• উপন্যাস: পথের পাঁচালি, অপরাজিতা, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, বিপিনের সংসার, দুই বাড়ি, অনুবর্তন, দেবযান, কেদার রাজা, অথৈজল, ইছামতি ইত্যাদি।
33

কোনটি বাগধারার উদাহরণ?

সকাল শিফট বাংলা 1 Mark
A কিংকর্তব্যবিমূঢ়
B অহোরাত্র
C ভবনদী
D ননীর পুতুল
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
গুরুত্বপূর্ণ কিছু বাগধারা :
• ননীর পুতুল - আদুরে দুলাল
• নাড়াবুনে - মূর্খ
• নবমী দশা - মূর্ছা
• নমাসে-ছমাসে - কালেভদ্রে
• নোলা বাড়ানো - লোভ করা
• নিমরাজি - আংশিক স্বীকার করা
• নারদের ঢেঁকি - বিবাদের বিষয়
• নাচতে নেমে ঘোমটা - বৃথা লজ্জা
• নরক গুলজার - অনেকে জুটে সরগরম
• নগদ নারায়ণ - নগদ অর্থ
34

'চা' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

সকাল শিফট বাংলা 1 Mark
A গ্রিক
B হিব্রু
C ল্যাটিন
D চীনা
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
গুরুত্বপূর্ণ কিছু বিদেশি শব্দ-
• চীনাশব্দ - চা, চিনি, লিচু, এলাচি, সিন্দুর ইত্যাদি।
• গ্রিকশব্দ - দাম, কোণ, কেন্দ্র, সুরঙ্গ, আফিং ইত্যাদি।
• গুজরাটিশব্দ - খদ্দর, হরতাল ইত্যাদি।
• পাঞ্জাবি শব্দ - চাহিদা, শিখ ইত্যাদি।
• ম্যাক্সিকান শব্দ - চকোলেট।
• ওলন্দাজশব্দ - ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন ইত্যাদি।
35

কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ?

সকাল শিফট বাংলা 1 Mark
A বৈশিষ্ট্যতা
B সৌন্দর্যতা
C আধিক্যতা
D সুন্দরতা
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
গুরুত্বপূর্ণ কিছু অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ-
• বৈশিষ্ট্যতা -> বৈশিষ্ট্য
• সৌন্দর্যতা -> সৌন্দর্য
• আধিক্যতা -> আধিক্য
• সুন্দরত্বতা -> সুন্দরতা
• আপ্রাণ -> প্রাণপণ
• উদ্দ্বেলিত -> উদ্বেল
• একত্রিত -> একত্র
• কর্তৃপক্ষ -> কর্তৃপক্ষ
• চাতুর্য্যতা -> চাতুর্য, চতুরতা
36

Choose the alternative that is closest in meaning to the sentence: If I had brought my cheque book, I would have paid by cheque.

সকাল শিফট English 1 Mark
A I didn't bring my cheque book, so I couldn't pay by cheque.
B If I could have paid by cheque, I would have brought the cheque book.
C I'll write you a cheque when I get my cheque book.
D After I check my cheque book, I'll pay you back.
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
বাক্যটির অর্থ, "আমি যদি আমার চেক বইটা আনতাম, আমি চেক দিয়ে পরিশোধ করতাম" এর অর্থ হচ্ছে "আমি চেক বই আনিনি তাই চেক দিয়ে পরিশোধ করতে পারলাম না" যেটি Option 'A' এর অর্থ।
37

Choose the alternative that is closest in meaning to the sentence: Samia measured the flour, sugar and spices and then mixed in the eggs.

সকাল শিফট English 1 Mark
A Samia was doing a chemistry experiment.
B Samia was baking.
C Samia became confused.
D Samia made a mistake.
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
'ময়দা, চিনি এবং অন্যান্য মসলা যুক্ত করে ডিম এর সাথে মেশানো হয় কিছু bake করার জন্য, তাই, option 'B' correct.
38

Choose the alternative that is closest in meaning to the underlined phrase: Mr. Belal will fill you in on what happened at the meeting.

সকাল শিফট English 1 Mark
A He will give you some forms to complete.
B He will schedule one last meeting for you.
C He will ask you what happened at the meeting.
D He will give you the information you missed.
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
Fill someone on something - to tell someone the details about something.
এখানে, 'মিটিং এ কী হয়েছিল সেটা সম্পর্কে information দেওয়া হবে' এটা বুঝানো হয়েছে।
39

Choose the alternative that is closest in meaning to the underlined word: In certain types of quartz, bands of colour form an irregular pattern.

সকাল শিফট English 1 Mark
A shades
B grains
C drops
D stripes
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
Bands - বর্ণালী
Shades - আবছায়া
Grains - শস্য
Drops - ঝরা
Stripes - বর্ণালী
Bands এর synonym এবং antonym :
Synonym : Stripe, Arc, Bow, Crescent, Prism.
Antonym : Single, Alone, Individual.
40

Choose the alternative that is closest in meaning to the underlined word: Laurels are valued for their aromatic oils and spices, edible fruits, and timber.

সকাল শিফট English 1 Mark
A blossoms
B leaves
C wood
D sap
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
Timber - কাঠ
Leaves - পাতা
Blossom - পুষ্প
Sap - প্রাণরস
Wood - কাঠ
Timber এর synonym এবং antonym :
Synonym : Wood, Board, Lumber, Strip
Antonym : Axle, Whiten, Uninterestingness.
41

Choose the alternative that is closest in meaning to the underlined word: Regional planning deals with proposals concerning outlying communities and highways as well as with urban affairs.

সকাল শিফট English 1 Mark
A outlandish
B exclusive
C exempted
D remote
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
Outlying - দূরবর্তী
Outlandish - অদ্ভুত
Exclusive - একচেটিয়া
Exempted - নিষ্কৃৃত
Remote - দূরবর্তী
Outlying এর synonym এবং antonym:
Synonym : Remote, Faraway, External, Outer
Antonym : Central, Closeby, Inner, Middle.
42

Choose the alternative that is closest in meaning to the underlined phrase: Rats are nocturnal animals and tend to sleep during the day.

সকাল শিফট English 1 Mark
A are certain
B are prone
C are afraid
D are induce
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
Tend - প্রবণ/ঝোঁক
Certain - নির্দিষ্ট
Prone - প্রবণ
Afraid - ভীত
Induce - বাধ্য করা
Tend এর synonym এবং antonym :
Synonym : Prone, Lead, Bear, Influence, Lean
Antonym : Dislike, Dissuade, Ignore, Neglect.
43

He ________ to see us if he had been able to.

সকাল শিফট English 1 Mark
A had come
B would have come
C is coming
D came
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
এটি 3rd conditional এর example :
Structure : Subject + would/could/might + have + verb (p.p) + if + subject + had + verb (p.p)
Example : I would have gone there If I had known about the matter.
অনুরূপভাবে, He would have come if he had been able to.
44

His father ________ tomorrow morning.

সকাল শিফট English 1 Mark
A operates on
B will operate on
C will be operated on
D being operated
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
যেহেতু operation অন্য কেউ করবে তাই এটি passive voice হবে। Future indefinite এর passive করার নিয়ম-
Structure : Subject + will/shall + be + v3 + object
Example : The work will be done tomorrow.
অনুরূপভাবে, His father will be operated on tomorrow morning.
45

The book ________ is not in the library.

সকাল শিফট English 1 Mark
A that are needed
B I am needed
C which I needed
D I need
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
We can usually leave out the relative pronoun 'that' when it is the object in a relative clause.
Example : The women (that) the man loved was living in New York.
অনুরূপভাবে, The book (that) I need is not in the library.
46

The indirect speech of: He said to her, "What a cold day!" is ________

সকাল শিফট English 1 Mark
A He told her that it was a cold day.
B He exclaimed sorrowfully that it was a cold day.
C He exclaimed sadly that it was a cold day.
D He exclaimed that it was very cold day.
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
Exclamatory sentence কে indirect করার নিয়ম:
Structure : Subject + exclaimed + that + subject + verb + very + বাকি অংশ.
Example : Direct : He said to me, "What a beautiful bird!"
Indirect : He exclaimed that it was a very beautiful bird.
অনুরূপভাবে, He exclaimed that it was very cold day.
47

The correctly spelled word is ________

সকাল শিফট English 1 Mark
A cacophone
B cacophoney
C cacophoni
D cacophony
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
Cacophony - কর্কশ শব্দ
গুরুত্বপূর্ণ কিছু spelling -
Committee, Connoisseur, Diarrhoea, Enthusiastic, Entrepreneur, Fictitious.
48

Where ________ to spend your holidays next summer?

সকাল শিফট English 1 Mark
A you are going
B are you going
C you will go
D you going
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
এটি WH question এর example :
Structure : Wh word + auxiliary + subject + verb + ...?
Auxiliary না থাকলে tense অনুযায়ী do/does/did বসে।
Example : What is he doing there?
অনুরূপভাবে, Where are you going to spend your holidays next summer?
49

The student could not answer the question, so he ________

সকাল শিফট English 1 Mark
A gave off
B gave into
C gave up
D gave away
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
Give up - বর্জন করা/ ছেড়ে দেওয়া
গুরুত্বপূর্ণ কিছু group verb :
Blow out - নিভিয়ে ফেলা
Break in - জোরপূর্বক প্রবেশ
Come away - খুলে যাওয়া
Do up - ক্লান্ত
Fall into - বিভক্ত হওয়া
Get alone - চলা বা চালানো.
50

I ________ travelling by bus.

সকাল শিফট English 1 Mark
A am not used to
B did not used to
C used to
D do not use to
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
এটি used to এর example :
Structure : Sub + used to + verb (base)
Sub + be/get/become + used to + verb(ing)
Example : I am used to swimming.
অনুরূপভাবে, I am not used to travelling by bus.
51

If ________ I will tell him you called.

সকাল শিফট English 1 Mark
A I'll see him
B I see him
C I'd see him
D I saw him
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
এটি 1st conditional এর example :
Structure : If + subject + verb(base) + subject + will + verb (base)
Example : If you tell me, I will go there.
অনুরূপভাবে, If I see him I will tell him you called.
52

I ________ told him if I had known he was your brother.

সকাল শিফট English 1 Mark
A hadn't
B wouldn't
C wouldn't have
D haven't
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
এটি 3rd conditional এর example :
Structure : Subject + would/could/might + have + verb (p.p) + if + subject + had + verb (p.p)
Example : I would have gone there If I had known about the matter.
অনুরূপভাবে, I wouldn't have told him if I had known he was your brother.
53

If your friend always thinks the best will happen, she's ________.

সকাল শিফট English 1 Mark
A despondent
B creative
C optimistic
D critical
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
Optimistic - আশাবাদী
One who always thinks the best will happen.
54

Technology is not always ________ to humans.

সকাল শিফট English 1 Mark
A benefit
B benefited
C beneficial
D beneficiary
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
Benefit - উপকার
Beneficial - উপকারী
Benefited - উপকৃত
Beneficiary - উপকৃত
বাক্যের অর্থ, "প্রযুক্তি সবসময় মানুষের জন্য উপকারী নয়।"
55

Passengers must ________ their seat-belt while travelling by air.

সকাল শিফট English 1 Mark
A knot
B hold
C fasten
D bent
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
Must এর example :
কোনো কিছু অবশ্যই করা বুঝাতে must বসে।
Structure : Sub + must + verb(base)
Example : You must study hard to pass the exam.
অনুরূপভাবে, Passengers must fasten their seat-belt while travelling by air.
56

The synonym of 'arduous' is ________

সকাল শিফট English 1 Mark
A easy
B laborious
C simple
D straight
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
Arduous - কষ্টসাধ্য
Easy - সহজ
Laborious - শ্রমসাধ্য
Simple - সাধারণ
Straight - সোজা
Arduous এর synonym এবং antonym :
Synonym : Laborious, Painful, Burdensome, Rigorous, Exhausting
Antonym : Easy, Simple, Effortless, Trivial.
57

The committee consists ________ five members.

সকাল শিফট English 1 Mark
A of
B in
C with
D about
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
Consist of - গঠিত হওয়া
গুরুত্বপূর্ণ কিছু group verb -
Fall in - সারিবদ্ধ হওয়া
Get away - পালানো
Give up - ত্যাগ করা
Hand over - সমর্পণ
Make up - ক্ষতিপূরণ
Run away - পালিয়ে যাওয়া.
58

I couldn't sleep last night ________ very tired.

সকাল শিফট English 1 Mark
A because of
B despite of
C despite
D because I was
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
because + subject + verb
because of + noun/noun phrase
Example : He is absent because of illness.
He is absent because he is ill.
অনুরূপভাবে, I couldn't sleep last night because I was very tired.
59

The weather is better today, ________?

সকাল শিফট English 1 Mark
A hasn't it
B isn't it
C does it
D is it
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
এখানে, subject 'the weather' এর জন্য tag question এ it হবে এবং is আছে তাই isn't হবে।
60

Identify the alternative A, B, C or D that must be changed to correct the sentence: In an editorial(A), a writer may criticize, praise, or(B) merely to discuss(C) the actions of some public official or group.(D)

সকাল শিফট English 1 Mark
A In an editorial
B praise, or
C merely to discuss
D official or group.
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
Parallelism এর নিয়ম : বাক্যের সবগুলো verb একই form এ হয়। Criticize, Praise এগুলো verb এর simple form এ আছে। তাই option 'C' তে 'to discuss' না হয়ে discuss হবে।
61

Identify the alternative A, B, C or D that must be changed to correct the sentence: Ancient drawings indicate that(A) juggling is at least(B) a three(C) thousand-years-old(D) skill.

সকাল শিফট English 1 Mark
A indicate that
B at least
C three
D thousand-years-old
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
এটি hyphened adjective এর example : বাক্যে hyphen দ্বারা দুই বা ততোধিক word যুক্ত হয়ে noun কে modify করলে এদের সাথে s/es যুক্ত হয় না।
Example : This is a three-day-long trip.
অনুরূপভাবে, Ancient drawings indicate that juggling is at least a three thousand-year-old skill.
62

Identify the alternative A, B, C or D that must be changed to correct the sentence: Take this medicine(A) and(B) you will soon(C) come about.(D)

সকাল শিফট English 1 Mark
A Take this medicine
B and
C soon
D come about.
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
Come round - আরোগ্য লাভ করা
গুরুত্বপূর্ণ কিছু group verb -
Come by - পাওয়া
Do up - অত্যন্ত ক্লান্ত
Get away - পালানো
Go after - অনুসরণ
Go off - প্রস্থান
Put away - সরিয়ে রাখা
63

Identify the alternative A, B, C or D that must be changed to correct the sentence: He could not(A) do well in the(B) examination because(C) he studied hardly.(D)

সকাল শিফট English 1 Mark
A could not
B in the
C because
D he studied hardly.
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
বাক্যটির অর্থ সামঞ্জস্যপূর্ণ না। Option 'D' তে 'he didn't study hard' হবে কারণ পরীক্ষায় ভালো করতে না পারার কারণ ভালোভাবে না পড়া।
64

Identify the alternative A, B, C or D that must be changed to correct the sentence: The younger(A) you are,(B) the easy(C) it is to learn.(D)

সকাল শিফট English 1 Mark
A The younger
B you are,
C the easy
D to learn.
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
এটি double comparative এর example :
Structure : The + Comparative +..., the + comparative +...
Example : The more the price, the better the service.
অনুরূপভাবে, The younger you are, the easier it is to learn.
65

Read the passage below and answer the questions (30-35): The Man Booker Prize for Fiction is awarded every year for a novel written in the English language and published in the Commonwealth countries and Ireland and it aims to represent the very best in contemporary fiction. The prize was originally called the Booker-McConnell Prize, which was the name of the company that sponsored it, though it was better-known as simply the 'Booker Prize'. In 2002, the Man Group became the sponsor and they chose the new name, keeping 'Booker'. Publishers can submit books for consideration for the prize, but the judges can also ask for books to be submitted they think should be included. Firstly, the Advisory Committee gives advice if there have been any changes to the rules for the prize and selects the people who will judge the books. The judging panel changes every year and usually a person can be a judge once only. Great efforts are made to ensure that the judging panel is balanced in terms of gender and professions within the industry, so that a writer, a critic, an editor and an academic are chosen along with a well-known person from wider society. However, when the panel of judges has been finalized, they are left to make their own decisions without any further involvement or interference from the prize sponsor. The Man booker judges include critics, writers and academic to maintain the consistent quality of the prize and its influence is such that the winner will almost certainly see the sales increase considerably, in addition to the $50,000 that comes with prize. Books can be submitted ________

সকাল শিফট English 1 Mark
A by publishers
B by writers
C by judges
D by the sponsors
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
Passage এর 2nd para এর 1st লাইনে আছে, "Publishers can submit books for consideration for the prize" সুতরাং Option 'A' সঠিক।
66

The Man Group ________

সকাল শিফট English 1 Mark
A was forced to keep the name 'Booker'.
B decided to include the name 'Booker'.
C decided to keep the name 'Booker-McConnell.
D decided to use only the name 'Booker'.
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
Passage এর first para এর শেষের লাইনে বলা হয়েছে, "In 2002, Man group became the sponsor and they chose the new name, keeping 'Booker'"
67

The word 'sponsor' in line 16 refers to ________.

সকাল শিফট English 1 Mark
A academic
B councillor
C counsellor
D patron
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
Sponsor - পৃষ্ঠপোষক
Academic - প্রাতিষ্ঠানিক
Councillor - উপদেষ্টা
Counsellor - পরামর্শদাতা
Patron - পৃষ্ঠপোষক
68

The consistent quality of the prize ________.

সকাল শিফট English 1 Mark
A is guaranteed by the prize money.
B is guaranteed by the gender of the judges.
C is guaranteed by the increase in sales of the winner.
D is guaranteed by the make-up of the panel of judges.
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
Passage এর শেষ para তে বলা হয়েছে, "The Man Booker judges include critics, writers and academic to maintain the consistent quality of prize" সুতরাং, option 'D' correct.
69

The sponsors of the prize ________.

সকাল শিফট English 1 Mark
A are not involved at all.
B are involved in choosing the winner.
C are involved in choosing the judges.
D choose the academic for the panel of judges.
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
Passage এর third para তে বলা হয়েছে "However when the panel of judges has been finalized, they are left to make their own decisions without any further involvement or interference from the prize sponsor". অর্থাৎ "Judges panel choose করার পর sponsor দের কোনো involvement থাকবে না', সুতরাং option 'C' correct."
70

The judging panel ________.

সকাল শিফট English 1 Mark
A doesn't include women.
B includes only women.
C is only chosen from representatives of the industry.
D includes someone from outside the industry.
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
Passage এর third para তে বলা হয়েছে, "Great efforts are made to ensure that the judging panel is balanced in terms of gender and profession within the industry" সুতরাং, Option 'C' correct.
71

"যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।" - এই বিখ্যাত কবিতাংশটি কোন কবির রচনা?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A মধুসূদন দত্ত
B নির্মলেন্দু গুণ
C অন্নদাশঙ্কর রায়
D শামসুর রাহমান
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
• এই কবিতাংশটি কবি 'অন্নদাশঙ্কর রায়ের' রচনা।
• অন্নদাশঙ্কর রায় জন্মগ্রহণ করেন ১৫ মে ১৯০৪ সালে এবং মৃত্যুবরণ করেন ২৮ অক্টোবর ২০০২ সালে।
• পেশায় তিনি ছিলেন - কুমিল্লার জজ, নদীয়ার ম্যাজিস্ট্রেট এবং পশ্চিমবঙ্গের সচিব।
• তার রচিত উপন্যাস সমূহ : অসমাপিকা (প্রথম উপন্যাস), অপসারণ, যার যথা দেশ, মর্ত্যের স্বর্গ, কলঙ্কবতী, অজ্ঞাতবাস, দুঃখমোচন।
• আত্মজীবনীসমূহ : বিন্দুর বই, পথে প্রবাসে, জাপানে।
• ছোট গল্প সমূহ : মন পবন, যৌবন জ্বালা, প্রকৃতির পরিহাস, কামিনী কাঞ্চন।
• ১৯৭৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী পুরস্কারে ভূষিত করেন। বর্তমান বিশ্বভারতী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাকে সম্মান সূচক ডক্টর অব লিটারেচার (ডিলিট) উপাধি প্রদান করে।
72

আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A স্যার উইলিয়াম থমাস
B উইলিয়াম কেরি
C উইলিয়াম হান্টার
D উইলিয়াম জোল
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
• আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন' স্যার উইলিয়াম থমাস।
• উইলিয়াম থমাস ব্রিটেনের রাণী এলিজাবেথের আইনজীবী ছিলেন।
• প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে আইনি লড়াই চালাতে ১৯৬৮ সালের জুলাই মাসে ঢাকায় আসেন।
• উইলিয়াম সহ ২৫ জন আইনজীবীকে আগরতলা মামলায় অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে নিয়োগ করা হয়।
73

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A ১৬ আগস্ট
B ১৫ সেপ্টেম্বর
C ১৫ নভেম্বর
D ১৫ ডিসেম্বর
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
• ১৫ সেপ্টেম্বর, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়।
• এই দিবস পালনকারী জাতিসংঘের সদস্যভুক্ত সকল দেশ।
• ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয়।
• গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন, যা প্রতি বছর '১৫ সেপ্টেম্বর' তারিখে পালিত হয়।
74

ইমরুল কায়েস কোন ভাষার কবি?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A আরবি
B ফারসি
C হিন্দি
D উর্দু
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
• ইমরুল কায়েস 'আরবি' ভাষার কবি।
• তিনি ছিলেন ৬ষ্ঠ শতকের আরবি ভাষার উল্লেখযোগ্য ও শ্রেষ্ঠ কবি।
• তার পুরো নাম হল ইমরুল কায়েস বিনহুয়র আল কিন্দি।
• তিনি আরবের নাজদ এলাকায় ৬ষ্ঠ শতকের প্রথম দিকে জন্মগ্রহণ করেন। (ধারণা করা হয় ৫২৬ খ্রিস্টাব্দের দিকে জন্মগ্রহণ করেন)
• ইমরুল কায়েস ছিলেন আরবি ভাষায় লেখা বিখ্যাত কাব্য সংকলন 'মুআল্লাক্বা'র অন্যতম ও শ্রেষ্ঠ লেখক।
• এই মহান কবি ৫৪০ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
75

'গুয়ানতানামো বে' কী?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A কারাগার
B আদালত
C সামুদ্রিক মাছ
D প্রাচীন স্থাপত্য
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
• 'গুয়ানতানামো বে' মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার।
• এই কারাগার বন্দীদের উপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত।
• এই কারাগারে বন্দীদের বিনাবিচারে আটকে রাখা হয় এবং তথ্য আদায়ের লক্ষ্য নিয়ে বন্দীদের ওপর যৌন অত্যাচার, ওয়াটার বোর্ডিংসহ বিবিধ আইন বহির্ভূত উপায়ে নির্যাতন চালানো হয়।
• এই কারাগারটি ২০০২ সালে প্রতিষ্ঠা করা হয়।
• মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।
• ১৯০৩ সালে হাভানা চুক্তির আওতায় কিউবা থেকে ইজারা নিয়ে মার্কিন সেনাগাঁটি নির্মাণ করা হয়।
• দক্ষিণ কিউবায় অবস্থিত মার্কিন সেনাগাঁটিতে 'গুয়ানতানামো বে' কারাগার অবস্থিত।
76

ম্যাক্সিম গোর্কি তাঁর বিখ্যাত 'মা' উপন্যাস কোন ভাষায় লিখেছেন?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A ইংরেজি
B রুশ
C ফরাসি
D তুর্কি
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
• ম্যাক্সিম গোর্কি তার বিখ্যাত 'মা' উপন্যাস 'রুশ' ভাষায় লিখেছেন।
• এটি ম্যাক্সিম গোর্কি রচিত এক কালজয়ী উপন্যাস যা ১৯০৬ সালে প্রথম প্রকাশিত হয়।
• এই উপন্যাসের মূল শিরোনাম হচ্ছে 'Matb'।
• উপন্যাসটি বিপ্লবী শ্রমিক আন্দোলনের পটভূমিকায় রচিত।
• উপন্যাসের প্রধান দুটি চরিত্র হলো প্যাভেল ও তার মা।
• উপন্যাসটির বাংলা অনুবাদক হচ্ছেন 'পুষ্পময়ী বসু'।
• ম্যাক্সিম গোর্কি ১৮৬৮ সালে জন্ম গ্রহণ করেন এবং ১৯৩৬ সালে মৃত্যুবরণ করেন।
• তিনি নিজেই তার সাহিত্যিক ছদ্মনাম হিসেবে গোর্কি অর্থাৎ 'তেতো' নামকে বেছে নেন।
77

মণিপুরী নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের ঐতিহ্য?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A রাজশাহী
B রাঙামাটি
C সিলেট
D নেত্রকোনা
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
• মণিপুরী নৃত্য বাংলাদেশের সিলেট অঞ্চলের ঐতিহ্য।
• মণিপুরী জাতি ভারত ও বাংলাদেশের একটি ক্ষুদ্র ও বৈশিষ্ট্যপূর্ণ জনগোষ্ঠী নাম। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে।
• মণিপুরীদের ভাষা হচ্ছে মৈতৈ ও বিষ্ণুপ্রিয়া।
• এরা সনাতন ধর্মে বিশ্বাসী।
• গোপী নাচ (রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নাচ করা) মণিপুরীদের সবচেয়ে প্রিয়।
• মৈ তৈ পাঙন নামে একটি মুসলিম মণিপুরী জনগোষ্ঠীও আছে।
78

রবীন্দ্রনাথের গীতাঞ্জলি-র ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয়-

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A ১৯১২ সালে
B ১৯১০ সালে
C ১৯১৬ সালে
D ১৯১৪ সালে
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
• রবীন্দ্রনাথের গীতাঞ্জলি-র ইংরেজি অনুবাদ সং অফারিংস (song offerings) প্রথম প্রকাশিত হয় ১৯১২ সালে।
• গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি ১৯১০ সালে প্রকাশিত হয়।
• এই কাব্যগ্রন্থে মোট ১৫৭টি গীতি কবিতা সংকলিত হয়েছে।
• কবিতাগুলি ব্রাহ্ম-ভাবাপন্ন ভক্তিমূলক রচনা।
• ১৯১৩ সালে ইংরেজি কাব্যগ্রন্থটির (song offerings) জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন।
79

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর গ্রাউন্ড স্টেশন কোথায় স্থাপন করা হয়েছে?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A গাজীপুর ও বেতবুনিয়া
B ঢাকা ও গাজীপুর
C চট্টগ্রাম ও খুলনা
D মানিকগঞ্জ ও কেরানীগঞ্জ
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
• বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হয়েছে - গাজীপুর ও বেতবুনিয়া' তে।
• গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় ভূকেন্দ্র তৈরি করা হয়।
• বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। (১২ মে ২০১৮) সালে মহাকাশে যায়।
• তৈরি করে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
• উৎক্ষেপণ হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কানভেহরাল লঞ্চপ্যাড ব্লক ৫ থেকে।
• নির্মাণ ব্যয়- ২ হাজার ৭৬৫ কোটি টাকা।
• স্যাটেলাইট থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ৫৭তম দেশ।
• স্যাটেলাইটের আওতায় আসবে সার্কভুক্ত দেশসহ ১৪টি দেশ।
• স্যাটেলাইটের অবস্থান হবে - ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
• স্যাটেলাইটটি বহনকারী রকেট - ফ্যালকন-৯।
• স্যাটেলাইটে লেখা আছে - জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
80

'তুমি শুয়ে র'বে তেতলার' পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে।' - কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A সাম্যবাদী
B চোর-ডাকাত
C মানুষ
D কুলি-মজুর
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
কবিতাংশটি কাজী নজরুল ইসলামের কুলি-মজুর কবিতার চরণ।
• কুলি-মজুর কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
• আরও উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- অগ্নিবাণী, দোলনচাঁপা, ছায়ানট, ফণি-মনসা, সিন্ধু-হিন্দোল, সন্ধ্যা, সর্বহারা।
• উপন্যাস সমূহ - বাঁধন হারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা।
• গল্পগ্রন্থ - ব্যথার দান, রিক্তের বাধন, শিউলিমালা।
• নজরুল - 'আনন্দময়ীর আগমনে ও বিদ্রোহী কৈফিয়ৎ' কবিতার জন্য ১ বছর এবং প্রলয় শিখা রচনার জন্য ৬ মাস কারাবরণ করেন।
81

২০১৯ সালের ২ অক্টোবর কোন নেতার সার্ধশত জন্মজয়ন্তী পালিত হয়?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A মতিলাল নেহেরু
B আবুল কালাম আজাদ
C মহাত্মা গান্ধী
D জওহরলাল নেহেরু
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
• মহাত্মা গান্ধীর অবদানকে মনে রেখেই '২ অক্টোবর' সার্ধশত জন্মজয়ন্তী পালন করা হয়।
• পুরো নাম - মোহনদাস করমচাঁদ গান্ধী।
• অন্যান্য নাম - বাপুজি, গান্ধীজি।
• ২০০৭ সালের ১৫ই জুন জাতিসংঘের সাধারণ সভায় ২রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়।
• মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম 'দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ'।
• political party - ভারতীয় জাতীয় কংগ্রেস।
• ২৫ বছর পূর্তি অনুষ্ঠানকে - রজত জয়ন্তী।
• ৫০ বছর পূর্তি অনুষ্ঠানকে - সুবর্ণ জয়ন্তী।
• ৬০ বছর পূর্তি অনুষ্ঠানকে - হীরক জয়ন্তী।
• ৬৫ বছর পূর্তি অনুষ্ঠানকে - নীলা জয়ন্তী।
• ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানকে - প্লাটিনাম জুবিলি।
• ১০০ বছর পূর্তি অনুষ্ঠানকে - শতবর্ষ।
• ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানকে - সার্ধশত বর্ষ বলা হয়।
82

'দেশবন্ধু' উপাধি পেয়েছিলেন কোন রাজনীতিবিদ?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A সুভাষচন্দ্র বসু
B এ কে ফজলুল হক
C চিত্তরঞ্জন দাশ
D শরৎচন্দ্র বসু
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
• দেশবন্ধু উপাধি পেয়েছিলেন রাজনীতিবিদ 'চিত্তরঞ্জন দাশ'।
• চিত্তরঞ্জন দাশ বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের টঙ্গিবাড়ী উপজেলায় ১৮৭০ সালের ৫ নভেম্বর জন্মগ্রহন করেন।
• ভবানীপুর লন্ডন মিশনারি স্কুলে তার শিক্ষাজীবন আরম্ভ হয়।
• ১৮৯৪ সালে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে তালিকাভুক্ত হন।
• ১৯২৫ সালের ১৬ই জুন মৃত্যুবরণ করেন।
83

পেলোপনেশীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A এথেন্স ও স্পার্টার মধ্যে
B এথেন্স ও করিন্থ-এর মধ্যে
C করিন্থ ও থরথ্রিয়ার মধ্যে
D করিন্থ ও স্পার্টার মধ্যে
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
• পেলোপনেশীয় যুদ্ধ সংঘটিত হয় এথেন্স ও স্পার্টার মধ্যে।
• স্পার্টার নেতৃত্বে গড়ে ওঠা পেলোপনেশীয় লিগ ও এথেন্সের নেতৃত্বে গড়ে ওঠা ডেলিয়ান লিগের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।
• দুই বছরের মাথায় মহামারি প্লেগরোগে আক্রান্ত হলো এথেন্স।
• এই রোগে আক্রান্ত হয়ে ৪২৯ খ্রিস্টাব্দে মারা গেলেন এথেন্সের কর্ণধার পেরিক্লিস।
• ৪০৪ খ্রিস্টপূর্বাব্দে এথেন্স চলে যায় স্পার্টার অধীনে।
84

ব্রাহ্মধর্ম কোনটি প্রচারে উদ্যোগী হয়েছিল?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A বহু ঈশ্বরবাদ
B একেশ্বরবাদ
C শূন্যবাদ
D কোনো কিছুই নয়
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
• ব্রাহ্মধর্ম একেশ্বরবাদ প্রচারে উদ্যোগী হয়েছিল।
• ব্রাহ্মধর্ম হলো ১৯শ শতাব্দীর বাংলার একটি ধর্মীয় আন্দোলন।
• রাজা রামমোহন রায় ব্রাহ্মসমাজ আন্দোলনের প্রথম প্রবক্তা।
• যুক্তিবাদ প্রয়োগের উপর অধিক গুরুত্বারোপ করে তিনি হিন্দু ধর্ম ও সামাজিক রীতিনীতি সংস্কারে উদ্যোগী হন।
• তিনি নিজে একেশ্বরবাদী ধর্ম ও আধুনিক চিন্তানের দ্বারা অনুপ্রাণিত হন।
• ১৮২৮ সালে রামমোহন রায় 'ব্রাহ্মসভা' স্থাপন করে।
85

২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট সর্বকনিষ্ঠ অধিনায়ক কে?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A সাকিব আল হাসান
B মুশফিকুর রহিম
C রশিদ খান
D ব্রায়ান লারা
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
২০২২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট সর্বকনিষ্ঠ অধিনায়ক 'রশিদ খান'।
• তার পুরো নাম 'রশিদ খান আরমান'।
• জন্ম- ২০ সেপ্টেম্বর ১৯৯৮ সালে। পূর্ব আফগানিস্তানের নাংগারে জন্মগ্রহণ করেন।
• ২০১৫ সালে ১৮ অক্টোবর তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিক ম্যাচ অভিষেক ঘটে।
86

বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের জন্ম কোন দেশে?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A এস্তোনিয়া
B সার্বিয়া
C বুলগেরিয়া
D লিথুয়ানিয়া
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
• জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান 'এস্তোনিয়া' তে জন্মগ্রহণ করেন।
• লুই আই কান এর পুরো নাম - লুই ইসাডোর কান।
• জন্ম- ২০ ফেব্রুয়ারি ১৯০১ সালে এবং মৃত্যু- ১৭ মার্চ ১৯৭৪ সালে।
• বাংলাদেশের জাতীয় সংসদ ভবন তার বিখ্যাত কীর্তি।
• এটির নির্মাণ শুরু ১৯৬১ সালে এবং সম্পূর্ণ হয় ১৯৮২ সালে।
• ব্যয় ১০২ মিলিয়ন ইউএস ডলার।
87

জর্জ অরওয়েলের জন্মস্থান কোথায়?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A ফ্রান্স
B ইংল্যান্ড
C ভারত
D জার্মানি
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
• জর্জ অরওয়েলের জন্মস্থান ভারতে (জুন ২৫, ১৯০৩ সালে)।
• তার প্রকৃত নাম- এরিক আর্থার ব্লেয়ার।
• বিশ্ব সাহিত্য অঙ্গনে তিনি জর্জ অরওয়েল ছদ্মনামে সমধিক পরিচিত।
• তিনি একজন ইংরেজ সাহিত্যিক ও রাজনৈতিক লেখক।
• তার দুটি উপন্যাস 'এনিমেল ফার্ম' ও 'নাইনটিন এইটি ফোর' বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের তালিকায় স্থান পেয়েছে।
• তিনি আজীবন স্বৈরাচার ও একদলীয় মতবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
• জর্জ অরওয়েল মাত্র ৪৬ বছর বয়সে যক্ষ্মা রোগে মৃত্যুবরণ করেন। (২১ জানুয়ারি, ১৯৫০ সালে)
88

ব্ল্যাক হোলের মধ্যাকর্ষণ কেমন?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A শক্তিশালী
B দুর্বল
C হালকা
D কোনো অস্তিত্ব নেই
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
• ব্ল্যাক হোলের মধ্যাকর্ষণ 'শক্তিশালী'।
• ব্ল্যাক হোল (Black Hole) অর্থ হলো কৃষ্ণ গহ্বর বা কালো গহ্বর বা কৃষ্ণ বিবর।
• ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর মহাবিশ্বের এমন একটি বস্তু যা এত ঘন সন্নিবিষ্ট বা অতি ক্ষুদ্র আয়তনের। এর ভর এত বেশি যে এর মহাকর্ষীয় শক্তি কোন কিছুকেই তার ভেতর থেকে বের হতে দেয় না, এমনকি তড়িৎ চুম্বকীয় বিকিরণকেও নয়।
• ১৯১৫ সালে বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিকতা তত্ত্বে এই মহাকর্ষীয় তরঙ্গের কথা উল্লেখ করেন।
• সাধারণ কোন একটি নক্ষত্র চুপসে গেলে কৃষ্ণ গহ্বরে পরিণত হয়।
89

ইবনে বতুতা কোন দেশের নাগরিক?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A সিরিয়া
B মরক্কো
C ব্যাবিলন
D তিউনিসিয়া
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
• ইবনে বতুতা মরক্কোর নাগরিক।
• তার পূর্ণ নাম হলো- আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা।
• তিনি ২৪ ফেব্রুয়ারি ১৩০৪ খ্রিস্টাব্দে মরক্কোর তাঞ্জিয়ারে জন্মগ্রহণ করেন।
• চীন সহ পৃথিবীর অনেক জায়গায় তিনি ভ্রমণ করেছেন। ভারতে "মাওলানা বদর-উদ-দীন" নামে পরিচিত।
• তিনি সুন্নি মুসলিম পর্যটক, চিন্তাবিদ, বিচারক এবং সুন্নি ইসলামের মালিকি মাজহাবে বিশ্বাসী একজন ধর্মতাত্ত্বিক।
• ৩০ বছরে তিনি ৪০টি দেশ ভ্রমণ করেন।
• তার ভ্রমণকাহিনীর নাম 'রিহলা'।
90

বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A বুড়িমারী
B জাফলং
C সোনা মসজিদ
D বেনাপোল
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
• বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর 'বেনাপোল' (যশোর)।
• বাংলাদেশে মোট স্থলবন্দর ২৪টি।
• সর্বশেষ স্থলবন্দর ভোলাগঞ্জ, সিলেট।
• ভোলাগঞ্জের সাথে সংযোগ মেঘালয় রাজ্যের।
• বেনাপোল বন্দরের অপরপ্রান্তে ভারতীয় অংশের নাম- পেট্রাপোল।
91

শেখ হাসিনা কিসের জন্য ইউনেস্কোর 'ফেলিক্স-হোফে-বোইনি শান্তি পদক'-এ ভূষিত হন?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A সমুদ্র সীমা মামলায় জয়ের জন্য
B পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির জন্য
C গঙ্গা পানি বণ্টন চুক্তির জন্য
D ছিটমহল সমস্যা সমাধানের জন্য
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
• শেখ হাসিনা "পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির জন্য" ফেলিক্স হোফে-বোইনি শান্তি পদক এ ভূষিত হন।
• শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের ১৩তম প্রধানমন্ত্রী।
• জন্মস্থান- টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন ১৯৭৩ সালে।
• আওয়ামী লীগ সভাপতি হন ১৯৮১ সালে (৬ষ্ঠ)।
• শেখ হাসিনা ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত ২টি পুরস্কার ও পদক অর্জন করেছেন।
গুরুত্বপূর্ণ পুরস্কার সমূহ :
• ২০১৯ সালে নারীর ক্ষমতায়নে "Lifetime contribution for women Empowerment Award"
• ২০১৮ সালে "দীর্ঘস্থায়ী নারী শাসক"।
• ২০১৭ সালে রোহিঙ্গা ইস্যুতে "মাদার অব হিউম্যানিটি"।
• ২০১৫ সালে "চ্যাম্পিয়ন অব দ্য আর্থ"।
• ২০১০ সালে এমডিজি (MDG) পুরস্কার পান।
92

অ্যাশেজ ক্রিকেট সিরিজ প্রতিবছর কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
B অস্ট্রেলিয়া ও ভারত
C নিউজিল্যান্ড ও ইংল্যান্ড
D নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
• অ্যাশেজ ক্রিকেট সিরিজ প্রতি বছর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়।
• অ্যাশেজ ক্রিকেট সিরিজ শুরু হয় ১৮৮২ সাল থেকে।
• ১৮৮২ সাল থেকে সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত ৭১টি সিরিজ অনুষ্ঠিত হয়।
• অ্যাশেজ সিরিজ সাধারণত : পাঁচ বা ততোধিক টেস্টের হয়ে থাকে।
• ৭১টি সিরিজের মধ্যে অস্ট্রেলিয়ার জয় ৩৩ টি, ইংল্যান্ডের জয় ৩২ টি, ড্র ৬টি।
• অ্যাশেজ ক্রিকেট সিরিজে বর্তমান ট্রফির ধারক "অস্ট্রেলিয়া"।
• পরবর্তী টুর্নামেন্ট ২০২১-২২।
93

ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেছিলেন?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A হোসেন শহীদ সোহরাওয়ার্দী
B চৌধুরী খালেকুজ্জামান
C আবুল হাশিম
D এ কে ফজলুল হক
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
• ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন 'এ কে ফজলুল হক'।
• লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব হচ্ছে ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবী জানিয়ে উত্থাপিত প্রস্তাবনা।
• ১৯৪০ সালের ২৩ শে মার্চ সাধারণ অধিবেশনে মুসলিম লীগের পক্ষ হতে তৎকালীন মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
• প্রস্তাবের মূলকথা ছিল উপমহাদেশের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত এলাকাগুলো নিয়ে একাধিক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন করতে হবে।
• মূল প্রস্তাবটি ছিল উর্দু ভাষায়।
• এই সম্মেলনে ফজলুল হককে 'শেরে বাংলা' উপাধি দেওয়া হয়।
94

১৯৬৯ সালে কোন তারিখের জনসভায় শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয়?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A ২১ ফেব্রুয়ারি
B ২২ ফেব্রুয়ারি
C ২৩ ফেব্রুয়ারি
D ২৪ ফেব্রুয়ারি
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
• কারামুক্ত শেখ মুজিবুর রহমানকে ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) গণসংবর্ধনা দেওয়া হয় এবং ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ছাত্রনেতা তোফায়েল আহমেদ তাকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন।
• ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার এবং বন্দীদের নিঃশর্ত মুক্তি দান করে আইয়ুব খান।
95

কোন খেলোয়াড় ২০১৯ সালে ইউএস ওপেন (পুরুষ-একক) শিরোপা জেতেন?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A রাফায়েল নাদাল
B রজার ফেদেরার
C নোভাক ইউকোভিচ
D ডি. মেদভেদেভ
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
• কার্লোস আলকারাজ ২০২২ সালে ইউএস ওপেন (পুরুষ একক) শিরোপা জিতেন।
• মহিলা এককে জয়ী হন - ইগা শিয়াওতেক।
• 'লাল কোর্টের রাজা' বা 'কিং অফ ক্লে-কোর্ট' বলে পরিচিত নাদালকে সর্বকালের সেরা ক্লে-কোর্ট খেলোয়াড় বলে অভিহিত করা হয়।
96

১৯৪৭ সালে গঠিত বেঙ্গল বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
B লর্ড ওয়াভেল
C সি. সি. বিশ্বাস
D স্যার সিরিল র‍্যাডক্লিফ
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
• ১৯৪৭ সালে গঠিত বেঙ্গল বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান ছিলেন "সিরিল র‍্যাডক্লিফ"।
• র‍্যাডক্লিফ রেখা হল ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশ ও বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভাজন করে নবগঠিত ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী রেখা।
• এই রেখার পরিকল্পক 'স্যার শেরিল র‍্যাডক্লিফ' এর নামে নামাঙ্কিত হয়।
• ১৭ ই আগস্ট ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত বিভাজন সংক্রান্ত সীমানা নির্ধারণ রেখার পরিকল্পনা প্রকাশ করা হয়।
• বর্তমানে এই রেখাটির পশ্চিম ভাগ ভারত- পাকিস্তান সীমান্ত ও পূর্বভাগ বাংলাদেশ-ভারত সীমান্ত নামে পরিচিত।
97

জাতিসংঘ কয়টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) নির্ধারণ করেছে?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A ১৬ টি
B ১৭ টি
C ১৮ টি
D ১৯ টি
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত এক গুচ্ছ লক্ষ্যমাত্রা।
• এসব লক্ষ্যগুলো সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG) কে প্রতিস্থাপন করেছে, যা ২০১৫ সালের শেষ নাগাদ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।
• SDG এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
• SDG বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
98

মুজিবনগর সরকারের অস্থায়ী সদরদপ্তর কোথায় ছিল?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A মেহেরপুর
B কলকাতা
C দিল্লি
D আগরতলা
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
• ১৭ এপ্রিল, বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবের পাড়া গ্রামের বৈদ্যনাথ তলায়।
• শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ আসাদুল মান্নান।
• মুজিবনগর সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
• তার নামানুসারে বৈদ্যনাথতলার নতুন নামকরণ হয় মুজিব নগর এবং অস্থায়ী সরকার ও পরিচিত হয় 'মুজিব নগর' সরকার নামে।
• এই সরকার প্রবাসী সরকার ও অস্থায়ী বিপ্লবী সরকার নামে ও পরিচিত।
• এই সরকারের অস্থায়ী সদর দপ্তর বা সচিবালয় স্থাপিত হয় কলকাতার ৮নং থিয়েটার রোড (বর্তমান শেক্সপিয়র সরণী)।
• এই জন্য প্রতি বছর ১৭ এপ্রিল 'মুজিবনগর দিবস' হিসেবে পালিত হয়।
99

জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশন (UNHCR) - এর সদর কোথায় অবস্থিত?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A নিউইয়র্ক
B রোম
C জুরিখ
D জেনেভা
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
• জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশন (UNHCR) এর সদর দপ্তর 'জেনেভা', সুইজারল্যান্ড।
• UNHCR- জাতিসংঘের কার্যত একটি আন্তর্জাতিক সংস্থা যার দায়িত্ব হচ্ছে জাতিসংঘ বা কোন দেশের সরকারের অনুরোধে স্বদেশহীন, বাস্তুহারা, বিতাড়িত, মাতৃভূমিচ্যুত শরণার্থীদের রক্ষা করা, তাদের অবস্থানকে সমর্থন যোগানো এবং নিজদেশে ফেরা বা যথোপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা।
• UNHCR- ১৪ ডিসেম্বর ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
• UNHCR-দুইবার ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
• বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি (১১তম)।
100

আমাজন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত?

সকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A অস্ট্রেলিয়া
B দক্ষিণ আমেরিকা
C এশিয়া
D ইউরোপ
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
• আমাজন ফরেস্ট 'দক্ষিণ আমেরিকা' মহাদেশে অবস্থিত।
• আমাজন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস।
• আমাজনকে রেইনফরেস্ট ও বলা হয়, এর অর্থ এই নয় যে সারাবছর বৃষ্টি হয় বরং ওখানকার অত্যাধিক আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে রেইন ফরেস্ট বলা হয়।
• বিশ্বের নিরক্ষীয় বনের অর্ধেকের বেশি অঞ্চল এই আমাজনে।
• গড়ে প্রতি কিলোমিটার পর্যন্ত ৭৫,০০০ ধরনের বৃক্ষ পাওয়া যায়।
• বিশ্বের মোট ওষুধের ২৫ ভাগ কাঁচামাল এই বনের ৪০০ প্রজাতির গাছ থেকে সংগ্রহ করা হয়।
101

'ধর্ম কী? পরোপকারই ধর্ম।'—উক্তিটি কোন রচনা থেকে নেয়া হয়েছে?

বিকাল শিফট বাংলা 1 Mark
A জীবন ও বৃক্ষ
B চাষার দুক্ষু
C বিড়াল
D আমার পথ
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
102

'নিজ কর্ম-দোষে, হায়, মজাইলা/এ কনক-লঙ্কা রাজা, মজিলা আপনি!'—কার উক্তি?

বিকাল শিফট বাংলা 1 Mark
A মেঘনাদ
B রাম
C রাবণ
D বিভীষণ
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
মাইকেল মধুসূদন দত্ত রচিত 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বিভীষণের বিভিন্ন উক্তি— 'নাহি দোষী আমি, বৎস; বৃথা ভৎস মোরে তুমি! নিজ কর্ম-দোষে, হায়, মজাইলা এ কনক-লঙ্কা রাজা, মজিলা আপনি!'
103

'কার্তুজ' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?

বিকাল শিফট বাংলা 1 Mark
A ফরাসি
B ফারসি
C তুর্কি
D উর্দু
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
ফরাসি শব্দ : আঁশ, ইংরেজ, ইংরেজি, কুপন, কার্তুজ, ক্যাফে, ওলন্দাজ, বিস্কুট, বুর্জোয়া, রেস্তরাঁ, শেমিজ, দিনেমার, গ্যারেজ, আর্তাত।
104

মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোন জেলায়?

বিকাল শিফট বাংলা 1 Mark
A কলকাতা
B ফরিদপুর
C চট্টগ্রাম
D ঢাকা
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস ঢাকায় তবে জন্ম সাঁওতাল পরগনার দুমকায়।
105

'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

বিকাল শিফট বাংলা 1 Mark
A ঝরাপালক
B রূপসী বাংলা
C বনলতা সেন
D ধূসর পাণ্ডুলিপি
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
106

'সে যেন খাঁচায় ধরা পড়েছে।'—লালসালু উপন্যাসের কার সম্পর্কে এ কথা বলা হয়েছে?

বিকাল শিফট বাংলা 1 Mark
A মজিদ
B জমিলা
C রহিমা
D খ্যাঁটা বুড়ি
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত 'লালসালু' উপন্যাসে জমিলা সম্পর্কে বলা হয়েছে- সে যেন খাঁচায় ধরা পড়েছে।
107

'সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা'—কোন কবিতার চরণ?

বিকাল শিফট বাংলা 1 Mark
A ঐক্যতান
B রক্তে আমার অনাদি অস্থি
C আমি কিংবদন্তির কথা বলছি
D ফেব্রুয়ারি ১৯৬৯
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
কবি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চরণ- 'সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা'।
108

বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?

বিকাল শিফট বাংলা 1 Mark
A ধানমণ্ডি
B সেগুন বাগিচা
C পল্টন
D আগারগাঁও
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
বঙ্গবন্ধু জাদুঘর ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত।
109

নিচের কোনটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়?

বিকাল শিফট বাংলা 1 Mark
A মেঘমল্লার
B অবরোধবাসিনী
C পদ্মরাগ
D মতিচূর
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
'মেঘমল্লার' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পগ্রন্থ। রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা হলো- অবরোধবাসিনী, পদ্মরাগ, মতিচূর।
110

রেইনকোট গল্পের নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন?

বিকাল শিফট বাংলা 1 Mark
A কেমিস্ট্রি
B ইংরেজি
C বাংলা
D জিওগ্রাফি
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'রেইনকোট' গল্পের নুরুল হুদা ঢাকা কলেজের কেমিস্ট্রির (রসায়ন) প্রভাষক ছিলেন।
111

কাদের বিরুদ্ধে নুরুলদীন জেগে ওঠার কথা বলেছেন?

বিকাল শিফট বাংলা 1 Mark
A পাকিস্তানি
B নবাব
C পর্তুগিজ
D ব্রিটিশ
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
সৈয়দ শামসুল হক রচিত 'নুরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় নুরুলদীন ১১৮৯ সনে রংপুরে ব্রিটিশদের বিরুদ্ধে ডাক দিয়েছিলেন।
112

'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে?

বিকাল শিফট বাংলা 1 Mark
A শীত
B বসন্ত
C গ্রীষ্ম
D বর্ষা
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
কবি সুফিয়া কামাল রচিত 'তাহারেই পড়ে মনে' কবিতায় শীত ঋতুর তিরোভাব এবং বসন্তের আগমনের কথা বলা হয়েছে।
113

কোন বাক্যটিতে অপপ্রয়োগ ঘটেনি?

বিকাল শিফট বাংলা 1 Mark
A তিনি সন্ত্রাস দূরীকরণে কিছু পরামর্শ দেন।
B পরবর্তীতে দুজনকে গ্রেফতার করা হয়।
C এ তথ্য গ্রাহ্যযোগ্য নয়।
D সভায় সকল সদস্যরা উপস্থিত ছিল।
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
'তিনি সন্ত্রাস দূরীকরণে কিছু পরামর্শ দেন'- বাক্যটিতে কোনো অপপ্রয়োগ ঘটেনি। অন্যান্য ক্ষেত্রে শুদ্ধরূপ: পরবর্তীকালে, গ্রহণযোগ্য, সকল সদস্য/সদস্যরা।
114

মোতাহার হোসেন চৌধুরী কোনটিকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন?

বিকাল শিফট বাংলা 1 Mark
A নদীকে
B আত্মাকে
C ধর্মকে
D বৃক্ষকে
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
115

ফরিদপুর জেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি চিঠি লিখেছিলেন?

বিকাল শিফট বাংলা 1 Mark
A চারটি
B তিনটি
C দুইটি
D পাঁচটি
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'বায়ান্নর দিনগুলি' অনুসারে ফরিদপুর জেলে বসে বঙ্গবন্ধু চারটি চিঠি লিখেছিলেন।
116

বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?

বিকাল শিফট বাংলা 1 Mark
A আকাঙ্ক্ষা
B যোগ্যতা
C আসত্তি
D রীতিসিদ্ধতা
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে আসত্তি বলে।
117

শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে কোনটি?

বিকাল শিফট বাংলা 1 Mark
A অনুসর্গ
B বিভক্তি
C প্রত্যয়
D উপসর্গ
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
যে অব্যয়বাচক শব্দ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে।
118

'রচিয়া লহ না আজও গীতি' - এখানে 'না' কী অর্থে ব্যবহৃত?

বিকাল শিফট বাংলা 1 Mark
A অনুরোধ
B উপদেশ
C নিষেধ
D তিরস্কার
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
'রচিয়া লহ না আজও গীতি' বাক্যে 'না' অনুরোধ অর্থে ব্যবহৃত হয়েছে।
119

'আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি।' - কোন রচনার অংশ?

বিকাল শিফট বাংলা 1 Mark
A নেকলেস
B চাষার দুক্ষু
C অপরিচিতা
D আমার পথ
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
রবীন্দ্রনাথ ঠাকুরের 'অপরিচিতা' গল্পের নায়ক অনুপম নিজেকে 'অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি' হিসেবে বর্ণনা করেছে।
120

'আমি পৃথিবীর কবি, ......' অপূর্ণ এই পংক্তির পরের অংশে কোনটি?

বিকাল শিফট বাংলা 1 Mark
A হেথা তার যত উঠে ধ্বনি
B যতটুকু জানি
C সাড়া তার জাগিবে তথনি
D দেখেছি কত না নগর রাজধানী
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
121

কোনটি সঠিক বানান?

বিকাল শিফট বাংলা 1 Mark
A অভৃতপূর্ব
B অভূতপূর্ব
C অদ্ভুতপূর্ব
D অভূতপূর্ব
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
সঠিক বানান হলো অভূতপূর্ব। (বইয়ের উত্তরপত্র অনুযায়ী Ans: C)
122

গী দ্য মোপাসাঁ কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন?

বিকাল শিফট বাংলা 1 Mark
A সপ্তদশ
B ঊনবিংশ
C অষ্টাদশ
D বিংশ
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
গী দ্য মোপাসাঁ ১৮৫০ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন, অর্থাৎ তিনি ঊনবিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করেন।
123

কবি দিলওয়ার-এর জন্মস্থান কোন জেলায়?

বিকাল শিফট বাংলা 1 Mark
A রংপুর
B টাঙ্গাইল
C যশোর
D সিলেট
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
কবি দিলওয়ার ১লা জানুয়ারি ১৯৩৭ সালে সিলেটে জন্মগ্রহণ করেন।
124

কোন বাগধারাটি সমার্থক নয়?

বিকাল শিফট বাংলা 1 Mark
A তেলে বেগুনে জ্বলে ওঠা
B অহি-নকুল সম্বন্ধ
C দা-কুমড়া
D আদায় কাঁচকলায়
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
'অহি-নকুল সম্বন্ধ', 'দা-কুমড়া' এবং 'আদায় কাঁচকলায়' বাগধারা তিনটি ভীষণ শত্রুতা অর্থে সমার্থক। পক্ষান্তরে 'তেলে বেগুনে জ্বলে ওঠা' অর্থ ক্রোধে অগ্নিশর্মা হওয়া।
125

কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

বিকাল শিফট বাংলা 1 Mark
A বাবা-মা
B সপ্তাহ
C অভাব
D পলান্ন
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
বাবা ও মা = বাবা-মা (দ্বন্দ্ব সমাস)। সপ্তাহ- দ্বিগু সমাস, পলান্ন- মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
126

'শিশুটি খেলা করে।' - এই বাক্যে 'খেলা' কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

বিকাল শিফট বাংলা 1 Mark
A কর্তায় শূন্য
B করণে শূন্য
C সম্প্রদানে শূন্য
D কর্মে শূন্য
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
'কী করে?' প্রশ্নের উত্তরে কর্মকারক হয়। তাই 'খেলা' কর্মকারকে শূন্য বিভক্তি।
127

শামসুর রাহমানের গ্রন্থ নয় কোনটি?

বিকাল শিফট বাংলা 1 Mark
A উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
B বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা
C বুক তার বাংলাদেশের হৃদয়
D ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
'বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা' কাব্যগ্রন্থটি আবু জাফর ওবায়দুল্লাহর লেখা।
128

'আহ্বান' ছোট গল্পে 'তিতিররাজ' কী?

বিকাল শিফট বাংলা 1 Mark
A বক জাতীয় পাখি
B এক ধরনের মাছ
C আঞ্চলিক রাজা
D এক ধরনের গাছ
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'আহ্বান' গল্পে বুড়িকে মাকাল লতা দোলানো তিতিররাজ গাছের তলায় কবর দেওয়া হয়। তিতিররাজ এক ধরনের গাছ।
129

কবি সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভার সদস্য ছিলেন?

বিকাল শিফট বাংলা 1 Mark
A দৈনিক স্বাধীনতা
B পূর্বাশা
C আজাদ
D সওগাত
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
কিশোর বয়সে সুকান্ত ভট্টাচার্য দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভার সদস্য ছিলেন।
130

Dynamic শব্দটির বাংলা পরিভাষা কোনটি?

বিকাল শিফট বাংলা 1 Mark
A গতিশীল
B উজ্জ্বল
C বৈদ্যুতিক তরঙ্গ
D স্থিতিশীল
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
Dynamic শব্দের বাংলা পরিভাষা গতিশীল।
131

'তুমি এলে আমি যাবো।' - বাক্যটি কোন শ্রেণির?

বিকাল শিফট বাংলা 1 Mark
A সরল
B যৌগিক
C অনুজ্ঞাসূচক
D জটিল
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকায় এটি সরল বাক্য।
132

'এইখানে এসে লুটাইয়া পড়ে সকল ______।' - 'সাম্যবাদী' কবিতার এই চরণের শূন্যস্থানে কোনটি রয়েছে?

বিকাল শিফট বাংলা 1 Mark
A তাজতখত
B দেবতা
C রাজমুকুট
D মহাগীতা
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
133

'দওলত আমার কাছে ভগবানের দাদামশায়ের চেয়েও বড়।' - সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তি কার?

বিকাল শিফট বাংলা 1 Mark
A উমিচাঁদ
B ঘসেটি বেগম
C রাজবল্লভ
D মিরজাফর
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
সিকান্দার আবু জাফর রচিত 'সিরাজউদ্দৌলা' নাটকে উক্তিটি উমিচাঁদের।
134

'না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাওয়ার লোভ আমি কোনদিনই করব না।' -উক্তিটি কার?

বিকাল শিফট বাংলা 1 Mark
A মোতাহের হোসেন চৌধুরী
B বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
C মানিক বন্দ্যোপাধ্যায়
D কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
কাজী নজরুল ইসলামের 'আমার পথ' প্রবন্ধ থেকে উক্তিটি নেওয়া হয়েছে।
135

প্রত্যয়ের কাজ কী?

বিকাল শিফট বাংলা 1 Mark
A বাক্যস্থিত শব্দে অন্বয় স্থাপন
B নতুন শব্দ গঠন
C সমস্যমান পদ নির্ণয়
D উচ্চারণ শ্রুতিমধুর করা
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
শব্দ বা ধাতুর শেষে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। সুতরাং প্রত্যয়ের প্রধান কাজ নতুন শব্দ গঠন।
136

Have you sent that e-mail to Mr. Kabir? Yes, I've ______ done it.

বিকাল শিফট English 1 Mark
A already
B still
C yet
D now
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
Present perfect tense এ ইতোমধ্যে কোনো কাজ করা হয়েছে বুঝাতে already বসে।
137

Which would you ______ have, gold or silver?

বিকাল শিফট English 1 Mark
A prefer
B rather
C could
D better
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
'Would rather' অর্থ অধিকতর পছন্দ করা। Structure: Sub + would rather + v1.
138

Antonym of the word 'foremost' is ______

বিকাল শিফট English 1 Mark
A hindmost
B disposed
C unimportant
D utmost
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
Foremost অর্থ সর্বপ্রথম বা সর্বাধিক গুরুত্বপূর্ণ। এর antonym হলো unimportant।
139

They had to provide some evidence to the court to clear him of the accusation, ______?

বিকাল শিফট English 1 Mark
A wouldn't they
B haven't they
C did they
D didn't they
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
বাক্যটি Past Indefinite tense-এ থাকায় tag question হিসেবে 'didn't they' হবে।
140

I was reading a book when you ______ into the room.

বিকাল শিফট English 1 Mark
A have come
B came
C come
D had come
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
When যুক্ত past continuous clause-এর পরের clause-টি past indefinite tense (came) হয়।
141

Rajiv failed because his answers were not ______ to the questions asked.

বিকাল শিফট English 1 Mark
A allusive
B revealing
C referential
D pertinent
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
Pertinent অর্থ প্রাসঙ্গিক। রাজীবের উত্তরগুলো প্রশ্নের সাথে প্রাসঙ্গিক ছিল না।
142

The woman ______ was old and bent.

বিকাল শিফট English 1 Mark
A I spoke to
B that I spoke
C whom I spoke to her
D I spoke to her
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
Relative pronoun উহ্য রেখে বাক্যকে সংক্ষেপ করতে 'I spoke to' ব্যবহৃত হয়েছে।
143

The man said he did not ______ to go by bus.

বিকাল শিফট English 1 Mark
A mind having
B bother about
C care for
D minded
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
Bother about অর্থ কোনো কিছু সম্পর্কে বিরক্ত বোধ করা বা ভ্রুক্ষেপ করা।
144

Most people are unfailingly obsequious to persons in authority. Here 'obsequious' means ______

বিকাল শিফট English 1 Mark
A servile
B differential
C disgruntled
D obedient
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
Obsequious অর্থ চাটুকার বা ক্রীতদাসতুল্য অনুগত, যার সমার্থক শব্দ servile।
145

Synonym of "stumbling block" is ______

বিকাল শিফট English 1 Mark
A argument
B hurdle
C advantage
D frustration
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
Stumbling block অর্থ প্রতিবন্ধকতা বা বাধা, যার সমার্থক শব্দ hurdle বা obstacle।
146

Whenever there was a visitor, the dog ______ to the door.

বিকাল শিফট English 1 Mark
A will run
B is running
C was running
D would run
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
অতীতের অভ্যাসগত কাজ বোঝাতে would + verb base form ব্যবহৃত হয়।
147

She ______ a baby sitter for three years when she decided to qualify as a nurse.

বিকাল শিফট English 1 Mark
A has been
B is being
C is
D had been
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
অতীতে একটি কাজের পূর্বে অপর একটি কাজ সংঘটিত হয়েছিল বুঝাতে পূর্ববর্তী কাজের জন্য Past Perfect tense (had been) হয়।
148

The station is too far away ______ to.

বিকাল শিফট English 1 Mark
A for walking
B in walking
C to walk
D by walking
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
Structure: too + adj/adv + to + verb base form. তাই 'to walk' হবে।
149

The world ______ a lot by 2099.

বিকাল শিফট English 1 Mark
A is changing
B will have changed
C has changed
D changes
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
'by + future time' উল্লেখ থাকলে Future Perfect tense (will have changed) ব্যবহৃত হয়।
150

The house ______ is adjacent to the church is mine ; I was the one ______ met you the other day.

বিকাল শিফট English 1 Mark
A who, that
B where, that
C that, who
D that, which
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
House বস্তুর জন্য relative pronoun 'that' এবং I ব্যক্তির জন্য 'who' ব্যবহৃত হবে।
151

People who don't like boys with long hair or girls with tattoos are probably ______.

বিকাল শিফট English 1 Mark
A considerate
B confident
C conservative
D cantankerous
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
Conservative অর্থ রক্ষণশীল। যারা লম্বা চুল বা ট্যাটু অপদন্দ করে তারা রক্ষণশীল মানসিকতার।
152

How many cups of milk ______ yesterday?

বিকাল শিফট English 1 Mark
A you have drunk
B did you drink
C were you drinking
D do you drink
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
'yesterday' অতীত নির্দেশক হওয়ায় Past Indefinite tense-এর প্রশ্নবোধক গঠনে 'did you drink' হবে।
153

Read the passage below and answer the questions (53-58): Washington was the first city in history to be created solely for the purpose of governance. Following the Revolution, members of Congress had hotly debated the question of a permanent home for themselves and for those departments - the Treasury, the Patent Office, and so on - which even the sketchiest of central governments would feel obliged to establish. In 1790, largely in order to put an end to congressional bickering, George Washington was charged with selecting a site for the newly designated federal district. Not much to anyone's surprise but to the disappointment of many, he chose a tract of land on the banks of the Potomac River, a few miles upstream from his beloved plantation Mount Vernon. The District of Columbia was taken in part from Virginia and in part from Maryland. At the time it was laid out, its hundred square miles consisted of gently rolling hills, some under cultivation and the rest heavily wooded, with a number of creeks and much swampy land along the Potomac. There is now a section of Washington that is commonly referred to as Foggy Bottom; that section bore the same nickname a hundred and eighty years ago. Two port cities, Alexandria and Georgetown, flourished within sight of the new capital and gave it access by ship to the most important cities of the infant nation - Charleston, Baltimore, Philadelphia, New York, Newport, Salem, and Portsmouth - and also to the far-off parts of England and the Continent. Why was George Washington's choice for the site of the capital not very surprising?

বিকাল শিফট English 1 Mark
A George Washington had lived on the site before the American Revolution.
B The river would bring trade to the city.
C The members of Congress had already stated their preference for the site.
D The site was very close to George Washington's own home.
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
Passage অনুযায়ী New capital নির্বাচন করা হয়েছিল বাণিজ্যের সুবিধা বিবেচনায়। (বইয়ের উত্তর: B)
154

It can be inferred from the passage that the term "Foggy Bottom" in the third paragraph refers to a section of Washington, D. C. that

বিকাল শিফট English 1 Mark
A lies at the bottom of Mount Vernon
B used to be mostly swampland
C has the lowest population in the district
D used to be the site of the national weather station
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
Passage-এর ৩য় অনুচ্ছেদে উল্লিখিত 'much swampy land along the Potomac' নির্দেশ করে যে এলাকাটি জলাভূমি ছিল।
155

In line 7, the phrase "charged with" could best be replaced by which of the following?

বিকাল শিফট English 1 Mark
A attacked with
B accused of
C given the responsibility of
D asked to pay for
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
'Charged with' এখানে দায়িত্ব প্রদান করা বোঝাতে 'given the responsibility of' অর্থে ব্যবহৃত হয়েছে।
156

The author implies that Georgetown was important in the eighteenth century because it

বিকাল শিফট English 1 Mark
A was the home of the Treasury and the Patent Office.
B was a model for building the new federal district.
C defended the east coast against invaders.
D linked the federal district with the ocean.
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
Georgetown সমুদ্র বা নৌপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সাথে যোগাযোগ বা link রক্ষা করত।
157

What is the main topic of the passage?

বিকাল শিফট English 1 Mark
A The role of George Washington in the American Revolution.
B The founding of Washington, D.C.
C The first years of the United States Congress.
D The governing of the federal district.
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
পুরো প্যাসেজটিতে ওয়াশিংটন ডিসি নগরী প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে।
158

In 1790 a large part of the federal district was-

বিকাল শিফট English 1 Mark
A seashore
B village squares
C wilderness
D a flourishing port
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
Passage অনুযায়ী এর বেশিরভাগ এলাকা বনভূমি ও জলাকীর্ণ (wilderness) ছিল।
159

Choose the alternative that is closest in meaning to the sentence: At first, many people didn't like that kind of music, but after a while it caught on.

বিকাল শিফট English 1 Mark
A Not many people enjoy that kind of music.
B You'd never catch me listening to that kind of music.
C The public's first reaction to that music was positive.
D It took a while for that music to become popular.
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
'Caught on' অর্থ জনপ্রিয় হয়ে ওঠা। সুতরাং D সঠিক।
160

Choose the alternative that is closest in meaning to the sentence: Shirley's place is always tidy.

বিকাল শিফট English 1 Mark
A Shirley's place is always busy
B Shirley is not always on time
C Shirley's place is never messy
D Shirley is always unprepared
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
'Tidy' অর্থ পরিপাটি/গোছানো, যার অর্থ 'never messy' (কখনই এলোমেলো নয়)।
161

Choose the alternative that is closest in meaning to the sentence: On the whole, I don't care for fish.

বিকাল শিফট English 1 Mark
A I seldom eat fish whole
B I don't like fish very much
C Pet fish are difficult to care for
D It's difficult to buy a whole fish
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
'Don't care for' অর্থ পছন্দ না করা ('I don't like fish very much')।
162

Choose the alternative that is closest in meaning to the underlined word: Biologists have ascertained that specialized cells convert chemical energy into mechanical energy.

বিকাল শিফট English 1 Mark
A pretended
B argued
C determined
D hypothesized
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
'Ascertained' অর্থ নিশ্চিত হওয়া বা নির্ধারণ করা (determined)।
163

Choose the alternative that is closest in meaning to the underlined word: Ice skates manufactured entirely of iron were first sold in the 1800s.

বিকাল শিফট English 1 Mark
A routinely
B mainly
C successfully
D solely
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
'Entirely' অর্থ সম্পূর্ণরূপে বা কেবলমাত্র (solely)।
164

Choose the alternative that is closest in meaning to the underlined word: When humming birds fly, their wing-beats are so rapid that the wings seem blurred.

বিকাল শিফট English 1 Mark
A indistinct
B fragile
C tiny
D inexhaustible
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
'Blurred' অর্থ ঝাপসা বা অস্পষ্ট, যার সমার্থক indistinct।
165

Choose the alternative that is closest in meaning to the sentence: Mary was disappointed in her new secretary.

বিকাল শিফট English 1 Mark
A Mary was appointed by the secretary.
B The new secretary was disappointed in mary.
C Mary was not pleased with her secretary.
D The new secretary cancelled Mary's appointment.
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
'Disappointed in' অর্থ অসন্তুষ্ট হওয়া, অর্থাৎ Mary was not pleased with her secretary.
166

Identify the alternative (A, B, C or D) that must be changed in order for the sentence to be correct: A well-planned resume(A) is the first step towards(B) finding a(C) satisfaction job(D).

বিকাল শিফট English 1 Mark
A A well-planned resume
B towards
C finding a
D satisfaction job
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
Job একটি noun, তাই এর পূর্বে adjective 'satisfactory' হবে, 'satisfaction' নয়।
167

Identify the alternative (A, B, C or D) that must be changed in order for the sentence to be correct: If a baby bird stays alive(A) for two or three weeks after leaving(B) the nest, it has a fair(C) chance of become an adult(D).

বিকাল শিফট English 1 Mark
A stays alive
B leaving
C fair
D become an adult
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
Preposition 'of'-এর পর verb-এর সাথে ing যুক্ত হয়ে 'becoming' হবে।
168

Identify the alternative (A, B, C or D) that must be changed in order for the sentence to be correct: Wind and rain(A) continually hit against the surface of the earth(B), broken(C) large rocks into smaller and smaller particles(D).

বিকাল শিফট English 1 Mark
A Wind and rain
B surface of the earth
C broken
D smaller and smaller particles
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
Parallelism অনুযায়ী hit-এর সাথে সঙ্গতি রেখে 'broke' হবে, broken নয়।
169

Identify the alternative (A, B, C or D) that must be changed in order for the sentence to be correct: The amphibians are of(A) few(B) economic importance(C) to humans(D).

বিকাল শিফট English 1 Mark
A are of
B few
C economic importance
D to humans
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
'Economic importance' uncountable noun হওয়ায় 'few'-এর পরিবর্তে 'little' হবে।
170

Identify the alternative (A, B, C or D) that must be changed in order for the sentence to be correct: The earth was once(A) inhabited(B) by plants and animals of which(C) today there is none(D) living trace.

বিকাল শিফট English 1 Mark
A once
B inhabited
C of which
D none
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
এখানে noun phrase 'living trace'-এর পূর্বে determiner হিসেবে 'no' হবে, 'none' নয়।
171

দার্শনিকদের ক্ষেত্রে কোনটি কালানুক্রমিক সঠিক বিন্যাস?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A সক্রেটিস, প্লেটো, এরিস্টটল
B সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো
C প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস
D অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
দার্শনিকদের সঠিক কালানুক্রমিক ধারা: সক্রেটিস -> প্লেটো -> এরিস্টটল।
172

"অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।" -কবিতার চরণটির কার?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A সত্যেন্দ্রনাথ ঠাকুর
B কাজী নজরুল ইসলাম
C সুকান্ত ভট্টাচার্য
D রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
রবীন্দ্রনাথ ঠাকুরের 'নৈবেদ্য' কাব্যগ্রন্থের 'ন্যায়দণ্ড' কবিতার বিখ্যাত চরণ।
173

একুশের প্রথম কবিতার রচয়িতা কে?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A আলাউদ্দিন আল আজাদ
B আহসান হাবীব
C জহির রায়হান
D মাহবুব উল আলম চৌধুরী
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
একুশের প্রথম কবিতা 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি'-এর রচয়িতা মাহবুব উল আলম চৌধুরী।
174

'চৌচির' উপন্যাসটি কার লেখা?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A সেলিনা হোসেন
B আবু ইসহাক
C আবুল ফজল
D শওকত ওসমান
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
'চৌচির' উপন্যাসটির রচয়িতা সাহিত্যিক আবুল ফজল।
175

মির্জা গালিব কোন ভাষার কবি?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A আরবি
B বাংলা
C উর্দু
D হিন্দি
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
মির্জা গালিব উর্দু ও ফারসি ভাষার বিখ্যাত কবি ছিলেন।
176

'অর্থনৈতিক সমীক্ষা-২০১৯' অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A ৭২.৩ বছর
B ৭১.৩ বছর
C ৭৩.৩ বছর
D ৭৪.৩ বছর
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২.৩ বছর।
177

ইতিহাসের জনক কে?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A আর্নল্ড টয়েনবি
B কার্ল মার্কস
C ভলতেয়ার
D হেরোডোটাস
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়।
178

রাজা কণিষ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A জৈনধর্ম
B বৌদ্ধ ধর্ম
C হিন্দু ধর্ম
D বাওতি
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
কুষাণ সম্রাট কণিষ্ক বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন।
179

শেখ হাসিনার জীবনীভিত্তিক চলচ্চিত্র 'হাসিনা: আ ডটার্স টেল' কোন ধরনের চলচ্চিত্র?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র
B ডকুড্রামা
C উপন্যাস
D মঞ্চনাটক
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
'হাসিনা: আ ডটার্স টেল' একটি ডকুড্রামা (প্রামাণ্যচিত্র)।
180

কোন সালকে ভিত্তি করে হিজরি সন গণনা শুরু হয়?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A ৫৮৮ খ্রি.
B ৬২২ খ্রি.
C ৬১৩ খ্রি.
D ৬৩১ খ্রি.
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
৬২২ খ্রিস্টাব্দে মহানবী (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে হিজরি সন গণনা শুরু হয়।
181

শিখদের ধর্মগ্রন্থের নাম কী?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A গ্রন্থসাহেব
B গীতা
C জেন্দাবেস্তা
D ত্রিপিটক
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম গ্রন্থসাহেব (গুরু গ্রন্থ সাহিব)।
182

পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মাণ করেন কে?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A বিক্রমাদিত্য
B লক্ষণ সেন
C মহীপাল
D ধর্মপাল
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
নওগাঁর পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব নির্মাণ করেন।
183

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর প্রথম বাণিজ্যিক সম্প্রচার কখন উদ্বোধন করা হয়?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A ১ অক্টোবর ২০১৯
B ৩ অক্টোবর ২০১৯
C ২ অক্টোবর ২০১৯
D ৪ অক্টোবর ২০১৯
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর প্রথম বাণিজ্যিক সম্প্রচার ২০১৯ সালের ২ অক্টোবর উদ্বোধন করা হয়।
184

২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল-এর 'ম্যান অব দ্য ফাইনাল' হয়েছেন কে?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A আন্তনি গ্রিজম্যান
B আন্তোনি হাইডম্যান
C আন্তনি ম্যাথিও
D আন্তনি রাজারম্যান
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
২০১৮ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের আন্তনি গ্রিজম্যান ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।
185

জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বাস্তবায়নের সময়সীমা কত সাল পর্যন্ত?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A ২০২১
B ২০৩৫
C ২০৩০
D ২০৪১
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বাস্তবায়নের মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত।
186

আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখ?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A ১৮ ডিসেম্বর
B ১৫ ডিসেম্বর
C ১৯ ডিসেম্বর
D ২০ ডিসেম্বর
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
প্রতি বছর ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়।
187

বিশ্বের সবচেয়ে চিরহরিৎ বনাঞ্চল কোনটি?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A আমাজন ফরেস্ট
B ডেইন্ট্রি ফরেস্ট
C সুন্দরবন
D কাঙ্গাই ফরেস্ট
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
বিশ্বের বৃহত্তম চিরহরিৎ ক্রান্তীয় বৃষ্টিবন হলো আমাজন বনাঞ্চল।
188

অভিন্ন ইউরো মুদ্রা চালু করার ম্যাসট্রিচ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A ১৯৯৪
B ১৯৯৩
C ১৯৯২
D ১৯৯৫
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
১৯৯২ সালে নেদারল্যান্ডসের ম্যাসট্রিচ শহরে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা ম্যাসট্রিচ চুক্তি স্বাক্ষর করে।
189

'ইনডেমনিটি' বলতে কী বোঝায়?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A রাজসাক্ষী
B আসামি
C বিচারপ্রার্থী
D দায়মুক্তি
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
ইনডেমনিটি শব্দের অর্থ হলো দায়মুক্তি বা কোনো অপরাধের বিচার থেকে আইনি অব্যাহতি।
190

সম্প্রতি 'ভ্যাকসিন হিরো' পুরষ্কারে ভূষিত হয়েছেন কোন নেতা?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A শেখ হাসিনা
B ডোনাল্ড ট্রাম্প
C নরেন্দ্র মোদি
D অ্যাঞ্জেলা মারকেল
সঠিক উত্তর: অপশন A
ব্যাখ্যা ও সমাধান:
টিকাদান কর্মসূচির সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (GAVI) কর্তৃক 'ভ্যাকসিন হিরো' পুরস্কারে ভূষিত হন।
191

পৃথিবীর কোন শহরকে স্বর্ণনগরী বলা হয়?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A ইস্তাম্বুল
B জোহানেসবার্গ
C কায়রো
D ভেনিস
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরকে স্বর্ণনগরী (City of Gold) বলা হয়।
192

২০১৯ সালে কোন শহরকে 'OIC City of Tourism' হিসেবে ঘোষণা করা হয়?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A টোকিও
B ঢাকা
C দিল্লি
D প্যারিস
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
২০১৯ সালে ওআইসি ঢাকা শহরকে 'OIC City of Tourism' হিসেবে ঘোষণা করে।
193

Veto - কোন ভাষার শব্দ?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A ইংলিশ
B ফ্রেঞ্চ
C ল্যাটিন
D স্প্যানিশ
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
'Veto' একটি ল্যাটিন শব্দ, যার অর্থ 'আমি মানি না'।
194

২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম কী?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A আন্তোনিও গুতেরেস
B শিরিন এবাদি
C গ্রেটা থুনবার্গ
D আবি আহমেদ আলি
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
২০১৯ সালে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
195

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' জাপানি ভাষায় অনুবাদকের নাম কী?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A ইশিকাওয়া ওয়াতানাবে
B হিয়োয়োমি ওয়াতানাবে
C কাজুহিরো ওয়াতানাবে
D কুশোশিরো ওয়াতানাবে
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
জাপানি ভাষায় 'অসমাপ্ত আত্মজীবনী' অনুবাদ করেন কাজুহিরো ওয়াতানাবে।
196

জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র কোনটি?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A এতটুকু আশা
B অমরপ্রেম
C ওরা এগারো জন
D স্টপ জেনোসাইড
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র 'স্টপ জেনোসাইড' পরিচালনা করেন জহির রায়হান।
197

কবি জসীমউদ্দীন-এর প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A সোজন বাদিয়ার ঘাট
B রাখালী
C ধানক্ষেত
D বালুচর
সঠিক উত্তর: অপশন B
ব্যাখ্যা ও সমাধান:
পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭)।
198

Interventions : A Life in War and Peace শীর্ষক আত্মজীবনী কার লেখা?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A বারাক ওবামা
B বিল ক্লিনটন
C কফি আনান
D ইয়াসির আরাফাত
সঠিক উত্তর: অপশন C
ব্যাখ্যা ও সমাধান:
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের আত্মজীবনীমূলক গ্রন্থ হলো 'Interventions : A Life in War and Peace'।
199

২০১৯ সালে কে 'ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ' লাভ করেন?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A জিয়া হায়দার
B ড্যান ব্রাউন
C নোয়া হারীরী
D জোখা আলহারথি
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
ওমানের লেখিকা জোখা আলহারথি 'Celestial Bodies' উপন্যাসের জন্য ২০১৯ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ লাভ করেন।
200

ঐতিহাসিক 'রোজ গার্ডেন' ঢাকার কোথায় অবস্থিত?

বিকাল শিফট সাধারণ জ্ঞান 1 Mark
A সোনারগাঁও
B পলাশি
C লালবাগ
D টিকাতুলি
সঠিক উত্তর: অপশন D
ব্যাখ্যা ও সমাধান:
ঐতিহাসিক রোজ গার্ডেন পুরান ঢাকার টিকাতুলির কে এম দাস লেনে অবস্থিত।
Share this notice: Facebook WhatsApp
All Question Solutions CU Circular