Admission Question Bank
CU
D Unit
বাংলা
৫০টি মিশ্র MCQ অনুশীলন
Chittagong University (CU) D Unit Bangla (বাংলা) Question Bank
Chittagong University D Unit-এর Bangla (বাংলা) বিষয়ের বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র, সমাধান ও বিস্তারিত ব্যাখ্যাসহ অনুশীলন করুন। বাস্তব পরীক্ষার প্রস্তুতি যাচাইয়ে ২০-৩০ নম্বরের র্যান্ডম মক টেস্ট দিতে পারেন।
বিষয়সমূহ (D Unit):
সকল বিষয়
বাংলা 270
English 270
সাধারণ জ্ঞান 180
গণিত 180
অর্থনীতি 180
বিশ্লেষণ দক্ষতা 179
CU D Unit প্রশ্ন সমাধান পোস্ট ও প্রশ্নপত্র (4টি)
সেশন ভিত্তিক সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান
D Unit
2025-2026
Chittagong University D Unit Question Solution 2025-26 (চবি ডি ইউনিট প্রশ্ন সমাধান ২০২৫-২৬)
139টি প্রশ্ন
সমাধান দেখুন →
D Unit
2021-2022
Chittagong University D Unit Question Solution 2021-22 (চবি ঘ ইউনিট প্রশ্ন সমাধান ২০২১-২২)
280টি প্রশ্ন
সমাধান দেখুন →
D Unit
2020-2021
Chittagong University D Unit Question Solution 2020-21 (চবি ঘ ইউনিট প্রশ্ন সমাধান ২০২০-২১)
560টি প্রশ্ন
সমাধান দেখুন →
D Unit
2019-2020
Chittagong University D Unit Question Solution 2019-20 (চবি ঘ ইউনিট প্রশ্ন সমাধান ২০১৯-২০)
280টি প্রশ্ন
সমাধান দেখুন →
CU বিগত বছরের প্রশ্নব্যাংক থেকে ৫০টি মিশ্র বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) নিচে প্রদর্শিত হচ্ছে।
(মোট প্রশ্নভাণ্ডারে 270টি প্রশ্ন সংরক্ষিত আছে)
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও বিশদ সমাধান নিচে দেওয়া আছে।
1
CU • 2020-2021
D Unit
বাংলা
কত সালে রোকেয়া সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন?
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কিত কতিপয় তথ্য:
জন্ম: রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে। ৯ই ডিসেম্বর, ১৮৮০।
মৃত্যু: কলকাতায়। ৯ই ডিসেম্বর, ১৯৩২।
আসল নাম: রোকেয়া খাতুন।
উপাধি: নারী জাগরণের অগ্রদূত।
জন্ম: রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে। ৯ই ডিসেম্বর, ১৮৮০।
মৃত্যু: কলকাতায়। ৯ই ডিসেম্বর, ১৯৩২।
আসল নাম: রোকেয়া খাতুন।
উপাধি: নারী জাগরণের অগ্রদূত।
2
CU • 2019-2020
D Unit
বাংলা
কবি দিলওয়ার-এর জন্মস্থান কোন জেলায়?
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কবি দিলওয়ার ১৯৩৭ সালে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন এবং ২০১৩ সালে সিলেটে মৃত্যুবরণ করেন।
3
CU • 2020-2021
D Unit
বাংলা
কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রদত্ত শব্দসমূহের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়:
• পড়ুয়া = √পড়্ + উয়া (কৃৎ প্রত্যয়)
• রাখাল = √রাখ্ + আল (কৃৎ প্রত্যয়)
• ঘরোয়া = ঘর + ওয়া (তদ্ধিত প্রত্যয়)
• চলন্ত = √চল্ + অন্ত (কৃৎ প্রত্যয়)
• পড়ুয়া = √পড়্ + উয়া (কৃৎ প্রত্যয়)
• রাখাল = √রাখ্ + আল (কৃৎ প্রত্যয়)
• ঘরোয়া = ঘর + ওয়া (তদ্ধিত প্রত্যয়)
• চলন্ত = √চল্ + অন্ত (কৃৎ প্রত্যয়)
4
CU • 2020-2021
D Unit
বাংলা
রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থের নাম কী?
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ প্রকাশিত কাব্যগ্রন্থ 'শেষ লেখা' (১৯৪১)।
5
CU • 2020-2021
D Unit
বাংলা
'পরমতসহিষ্ণুতা' কথাটার অর্থ কী?
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ইসলামের পরিভাষায় কারও কথায়, কাজে বা আচার-ব্যবহারে কোনো রকম ক্রোধান্বিত বা উত্তেজিত না হয়ে ধৈর্য, সংযম, সমঝোতা ও সহনশীলতার পন্থা অবলম্বন করে দ্বীনকর্তব্য পালন করাই 'পরমতসহিষ্ণুতা'।
6
CU • 2020-2021
D Unit
বাংলা
প্রমথ চৌধুরীর রচনা কোনটি?
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রমথ চৌধুরীর কতিপয় রচনা:
• প্রবন্ধ গ্রন্থ: বীরবলের হালখাতা, তেল-নুন-লকড়ী, নানাকথা, ভাষার কথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, নানাচর্চা, প্রবন্ধ সংগ্রহ।
• গল্পগ্রন্থ: চার-ইয়ারী কথা, আহুতি, নীললোহিত, অনুকথা সপ্তক, ঘোষালের ত্রিকথা।
• কাব্যগ্রন্থ: সনেট পঞ্চাশৎ, পদচারণ।
• প্রবন্ধ গ্রন্থ: বীরবলের হালখাতা, তেল-নুন-লকড়ী, নানাকথা, ভাষার কথা, আমাদের শিক্ষা, রায়তের কথা, নানাচর্চা, প্রবন্ধ সংগ্রহ।
• গল্পগ্রন্থ: চার-ইয়ারী কথা, আহুতি, নীললোহিত, অনুকথা সপ্তক, ঘোষালের ত্রিকথা।
• কাব্যগ্রন্থ: সনেট পঞ্চাশৎ, পদচারণ।
7
CU • 2020-2021
D Unit
বাংলা
‘আমার পথ’ রচনাটি কোন প্রবন্ধগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কাজী নজরুল ইসলামের ‘আমার পথ’ প্রবন্ধটি তাঁর ‘রুদ্র-মঙ্গল’ প্রবন্ধগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
8
CU • 2021-2022
D Unit
বাংলা
নজরুলের কোন কাব্য চট্টগ্রামের স্মৃতি বিজড়িত?
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কাজী নজরুল ইসলামের 'সিন্ধু-হিন্দোল' কাব্যগ্রন্থটি চট্টগ্রামের স্মৃতি ও সমুদ্রদর্শনের ভাবাবেগে রচিত এবং এর উৎসর্গে চট্টগ্রামের উল্লেখ রয়েছে।
9
CU • 2020-2021
D Unit
বাংলা
কোন বাক্যটি শুদ্ধ?
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শুদ্ধ বাক্য: 'সে কোর্টে সাক্ষ্য দিয়েছে।' অন্য বাক্যগুলোর শুদ্ধরূপ: সকল লোকই ক্ষমা প্রার্থনা করেছিল; আমি কোর্টে সাক্ষ্য দিতে যাচ্ছি; আমি আসতে থাকব।
10
CU • 2019-2020
D Unit
বাংলা
'সেই অস্ত্র' কবিতায় বর্ণিত নগরটির নাম কী?
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা : বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
11
CU • 2019-2020
D Unit
বাংলা
কে নবাব সিরাজউদ্দৌলার আত্মীয় ছিলেন?
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নবাব আলিবর্দি খাঁ ছিলেন সিরাজউদ্দৌলার মাতামহ (নানা)।
12
CU • 2021-2022
D Unit
বাংলা
মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম-
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল ও পিতৃপ্রদত্ত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
13
CU • 2020-2021
D Unit
বাংলা
Epistemology- এর পরিভাষা কোনটি?
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Epistemology শব্দের বাংলা পরিভাষা জ্ঞানতত্ত্ব।
14
CU • 2019-2020
D Unit
বাংলা
'ননীর পুতুল' - বাগধারাটির অর্থ কী?
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা : গুরুত্বপূর্ণ কিছু বাগধারা :
• নখদর্পণে - আয়ত্তে।
• নগদ নারায়ণ - নগদ অর্থ।
• নারদের ঢেঁকি - বিবাদের বিষয়।
• নিরানব্বইয়ের ধাক্কা - সঞ্চয়ের প্রবৃত্তি।
• ননীর পুতুল - অতি আদরের।
• নখদর্পণে - আয়ত্তে।
• নগদ নারায়ণ - নগদ অর্থ।
• নারদের ঢেঁকি - বিবাদের বিষয়।
• নিরানব্বইয়ের ধাক্কা - সঞ্চয়ের প্রবৃত্তি।
• ননীর পুতুল - অতি আদরের।
15
CU • 2019-2020
D Unit
বাংলা
'শীর্ণ মানুষটির পেছনে মাছের পিঠের মতো মাজারটির বৃহৎ ছায়া দেখে'- কে দেখে?
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত 'লালসালু' উপন্যাসে শীর্ণ মানুষ মজিদের পেছনে মাছের পিঠের মতো মাজারটির বৃহৎ ছায়া দেখে রহিমা।
16
CU • 2020-2021
D Unit
বাংলা
‘লড়াই’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘লড়াই’ শব্দটি সাঁওতাল ভাষা থেকে আগত। সাঁওতাল ভাষার কতিপয় শব্দ: লড়াই, সদম (ঘর), অজ, পাড়া, আমড়া, কচু, কদলী, কদম, গাব, ঘাস ইত্যাদি।
17
CU • 2025-2026
D Unit
বাংলা
নিচের কোন শব্দটি ফারসি নয়?
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘তালা’ একটি পর্তুগিজ শব্দ (পর্তুগিজ: taramela/tala)। অন্যদিকে নামাজ, রোজা, চমন হলো ফারসি শব্দ।
18
CU • 2021-2022
D Unit
বাংলা
কোন কবিতায় বাতাবিলেবুর উল্লেখ আছে?
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সুফিয়া কামালের 'তাহারেই পড়ে মনে' কবিতার পঙ্ক্তি: 'বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?'
19
CU • 2021-2022
D Unit
বাংলা
'ঐকতান' শব্দের বিপরীত শব্দ কোনটি?
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ঐকতান (বহু বাদ্য বা কণ্ঠের মিলিত সুরের সংগতি)-এর বিপরীত শব্দ হলো স্বরবিরোধ।
20
CU • 2019-2020
D Unit
বাংলা
'Epistemology' - এর পরিভাষা কোনটি?
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Epistemology শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ হলো 'জ্ঞানতত্ত্ব'।
21
CU • 2020-2021
D Unit
বাংলা
কে 'ভানু সিংহ ঠাকুর' ছদ্মনামে লিখেছিলেন?
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কতিপয় কবি-সাহিত্যিকের ছদ্মনাম:
রবীন্দ্রনাথ ঠাকুর - ভানুসিংহ ঠাকুর
প্রমথ চৌধুরী - বীরবল
প্যারীচাঁদ মিত্র - টেকচাঁদ ঠাকুর
বিমল ঘোষ - মৌমাছি
রাজশেখর বসু - পরশুরাম
বলাইচাঁদ মুখোপাধ্যায় - বনফুল
রবীন্দ্রনাথ ঠাকুর - ভানুসিংহ ঠাকুর
প্রমথ চৌধুরী - বীরবল
প্যারীচাঁদ মিত্র - টেকচাঁদ ঠাকুর
বিমল ঘোষ - মৌমাছি
রাজশেখর বসু - পরশুরাম
বলাইচাঁদ মুখোপাধ্যায় - বনফুল
22
CU • 2020-2021
D Unit
বাংলা
'রেইনকোট' গল্পের প্রধান চরিত্রটির নাম কী?
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'রেইনকোট' গল্পের প্রধান চরিত্র নুরুল হুদা। অন্যান্য চরিত্রগুলো হলো- মিলিটারী, প্রিন্সিপালের পিওন ইসহাক মিয়া, আবদুস সাত্তার মৃধা, প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ এমএসসি, পিএইচডি, নুরুল হুদার স্ত্রী আসমা, নুরুল হুদার শ্যালক মিন্টু, উর্দু'র প্রফেসর আকবর সাজিদ, কুলি, কিসিঞ্জার সাহেব, মুওয়াজ্জিন।
23
CU • 2019-2020
D Unit
বাংলা
গঠন অনুসারে বাক্য কত প্রকার?
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা : গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ :
সরল বাক্য: যে বাক্যের একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাই সরল বাক্য। যেমন: চাঁদের আলোয় মেঘ জমেছে।
জটিল বা মিশ্র বাক্য: যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক নির্ভরশীল বাক্য থাকে, তাই জটিল বাক্য। যেমন: আমি যে তোমার অদর্শনে কত যন্ত্রণা ভোগ করেছি তা তুমি একবারও ভাবনি।
যৌগিক বাক্য: বাক্যে নিরপেক্ষ একাধিক স্বাধীন বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয়ের মাধ্যমে মিলিত হলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন: কলির বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি।
সরল বাক্য: যে বাক্যের একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাই সরল বাক্য। যেমন: চাঁদের আলোয় মেঘ জমেছে।
জটিল বা মিশ্র বাক্য: যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক নির্ভরশীল বাক্য থাকে, তাই জটিল বাক্য। যেমন: আমি যে তোমার অদর্শনে কত যন্ত্রণা ভোগ করেছি তা তুমি একবারও ভাবনি।
যৌগিক বাক্য: বাক্যে নিরপেক্ষ একাধিক স্বাধীন বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয়ের মাধ্যমে মিলিত হলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন: কলির বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি।
24
CU • 2020-2021
D Unit
বাংলা
'স্বগতোক্তি' শব্দের অর্থ কী?
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'স্বগতোক্তি' একটি বিশেষ্য পদ। নাট্যাভিনয়ে অন্যের অগোচরে আপন মনে উক্তি করাকে স্বগতোক্তি বলে। 'স্বগত' অর্থ- আত্মগত বা নিজের প্রতি।
25
CU • 2020-2021
D Unit
বাংলা
‘তাত’ অর্থ কী?
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশে ‘তাত’ শব্দের অর্থ চাচা বা পিতৃব্য।
26
CU • 2020-2021
D Unit
বাংলা
নিচের কোন বানানটি শুদ্ধ?
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শুদ্ধ বানান হলো 'উদীচী'।
27
CU • 2019-2020
D Unit
বাংলা
'বহিপীর' নাটকটির রচয়িতা কে?
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'বহিপীর' (১৯৬০) নাটকটির রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ্। তাঁর অন্যান্য নাটক: তরঙ্গভঙ্গ (১৯৬৫), উজানে মৃত্যু (১৯৬৩), সুড়ঙ্গ (১৯৬৪)।
28
CU • 2021-2022
D Unit
বাংলা
বাংলা সাহিত্যে যুগসন্ধিক্ষণের কবি কে?
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মধ্যযুগ ও আধুনিক যুগের সন্ধিস্থলে দাঁড়িয়ে কবিতা লেখার জন্য ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়।
29
CU • 2020-2021
D Unit
বাংলা
'স্নেহাস্পদ' শব্দের প্রমিত উচ্চারণ কোনটি?
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কতিপয় শব্দের প্রমিত উচ্চারণ:
• স্নেহাস্পদ = স্নেহাশ্পোদো
• অকথ্য = অকৌত্থো
• চৈত্র = চোইত্ত্রো
• উহ্য = উজ্জো
• বিশ্বাস = বিশ্শাশ্
• মর্যাদা = মোর্জাদা
• ইত্যাদি = ইত্ত্যাদি/ইতোতাদি
• কবিতা = কোবিতা
• স্নেহাস্পদ = স্নেহাশ্পোদো
• অকথ্য = অকৌত্থো
• চৈত্র = চোইত্ত্রো
• উহ্য = উজ্জো
• বিশ্বাস = বিশ্শাশ্
• মর্যাদা = মোর্জাদা
• ইত্যাদি = ইত্ত্যাদি/ইতোতাদি
• কবিতা = কোবিতা
30
CU • 2020-2021
D Unit
বাংলা
কোনটি কবিতার বই?
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'রাজা যায় রাজা আসে' আবুল হাসানের বিখ্যাত কাব্যগ্রন্থ (১৯৭২)। 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস এবং 'দিবারাত্রির কাব্য' মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস।
31
CU • 2019-2020
D Unit
বাংলা
কোন কবি নবাব সিরাজউদ্দৌলার চরিত্রনির্ভর নাটক রচনা করেন?
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা : সিকান্দার আবু জাফর রচিত বিভিন্ন গ্রন্থ :
প্রবন্ধ: প্রসন্নপ্রহর - ১৯৬৫, তিমিরান্তিক - ১৯৬৫, বৈরী বৃষ্টিতে - ১৯৬৫, বৃশ্চিক লগ্ন- ১৯৭১, বাংলা ছাড়
নাটক: সিরাজউদ্দৌলা - ১৯৬৫, মহাকবি আলাওল - ১৯৬৬, মাকড়সা - ১৯৬০, শকুন্ত উপাখ্যান - ১৯৫২
প্রবন্ধ: প্রসন্নপ্রহর - ১৯৬৫, তিমিরান্তিক - ১৯৬৫, বৈরী বৃষ্টিতে - ১৯৬৫, বৃশ্চিক লগ্ন- ১৯৭১, বাংলা ছাড়
নাটক: সিরাজউদ্দৌলা - ১৯৬৫, মহাকবি আলাওল - ১৯৬৬, মাকড়সা - ১৯৬০, শকুন্ত উপাখ্যান - ১৯৫২
32
CU • 2020-2021
D Unit
বাংলা
সৈয়দ ওয়ালীউল্লাহ্'র নাটক কোনটি?
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সৈয়দ ওয়ালীউল্লাহ্'র কতিপয় সাহিত্যকর্ম:
উপন্যাস: লালসালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো।
গল্পগ্রন্থ: নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প।
নাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু, সুড়ঙ্গ।
উপন্যাস: লালসালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো।
গল্পগ্রন্থ: নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প।
নাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু, সুড়ঙ্গ।
33
CU • 2025-2026
D Unit
বাংলা
'কোম্পানীর ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছে"-এটি কার উক্তি?
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সিকান্দার আবু জাফর রচিত ঐতিহাসিক নাটক ‘সিরাজউদ্দৌলা’-তে ইংরেজদের দুর্নীতিগ্রস্ত মানসিকতার প্রতি তীব্র ক্ষোভ ও কটাক্ষ করে মার্টিন ও হলওয়েল এই মন্তব্য করেছিল।
34
CU • 2021-2022
D Unit
বাংলা
মুনীর চৌধুরীর পেশা কী ছিল?
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের খ্যাতিমান অধ্যাপক ছিলেন।
35
CU • 2025-2026
D Unit
বাংলা
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শব্দমূল বা প্রাতিপদিকের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। ‘ঢাকা’ (বিশেষ্য/নামপদ) + ‘আই’ = ‘ঢাকাই’, তাই এটি তদ্ধিত প্রত্যয়।
36
CU • 2020-2021
D Unit
বাংলা
Conquest of Happiness গ্রন্থটি কার লেখা?
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মোতাহের হোসেন চৌধুরী রচিত কতিপয় গ্রন্থ:
• প্রবন্ধ গ্রন্থ: সংস্কৃতি কথা (১৯৫৮)
• অনুবাদ গ্রন্থ: সভ্যতা (১৯৬৫) [মূল: ক্লাইভ বেল-এর Civilization], সুখ (১৯৬৫) [মূল: বার্ট্রান্ড রাসেলের 'Conquest of Happiness']
• প্রবন্ধ গ্রন্থ: সংস্কৃতি কথা (১৯৫৮)
• অনুবাদ গ্রন্থ: সভ্যতা (১৯৬৫) [মূল: ক্লাইভ বেল-এর Civilization], সুখ (১৯৬৫) [মূল: বার্ট্রান্ড রাসেলের 'Conquest of Happiness']
37
CU • 2021-2022
D Unit
বাংলা
আমি ও আমার বাবা ছাতক গিয়েছিলেন। -বাক্যটি-
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাক্যটিতে কর্তা হিসেবে উত্তম পুরুষ ('আমি') থাকায় ক্রিয়াপদ হবে 'গিয়েছিলাম'। সুতরাং বাক্যটি অশুদ্ধ।
38
CU • 2020-2021
D Unit
বাংলা
সৈয়দ ওয়ালীউল্লাহ্’র ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা?
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পের কতিপয় তথ্য:
• গল্পকার: সৈয়দ ওয়ালীউল্লাহ্।
• ধরন: ছোটগল্প।
• প্রেক্ষাপট: ১৯৪৭ এর দেশভাগ।
• ভাষা: চলিতরীতি।
• চরিত্র: মতিন, আমজাদ, কাদের, বদরুদ্দিন, পুলিশ, ইউনুস, হাবিবুল্লা, মোদাব্বের, এনায়েত, মকসুদ।
• গল্পকার: সৈয়দ ওয়ালীউল্লাহ্।
• ধরন: ছোটগল্প।
• প্রেক্ষাপট: ১৯৪৭ এর দেশভাগ।
• ভাষা: চলিতরীতি।
• চরিত্র: মতিন, আমজাদ, কাদের, বদরুদ্দিন, পুলিশ, ইউনুস, হাবিবুল্লা, মোদাব্বের, এনায়েত, মকসুদ।
39
CU • 2021-2022
D Unit
বাংলা
মৃত্যুঞ্জয় যে ক্লাসে পড়ত, তা বর্তমানে কোন শ্রেণি?
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়ত। তখনকার নিয়মে থার্ড ক্লাস ছিল বর্তমানের অষ্টম শ্রেণি।
40
CU • 2020-2021
D Unit
বাংলা
'প্রতিদিন' শব্দটি কোন সমাসসাধিত?
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যথা: আমরণ = মরণ পর্যন্ত; প্রতিদিন = দিন দিন; উদ্বেল = বেলাকে অতিক্রান্ত।
যথা: আমরণ = মরণ পর্যন্ত; প্রতিদিন = দিন দিন; উদ্বেল = বেলাকে অতিক্রান্ত।
41
CU • 2025-2026
D Unit
বাংলা
'উমেদারি' শব্দের অর্থ কী?
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘উমেদারি’ শব্দের আভিধানিক অর্থ চাকরি বা কৃপা লাভের জন্য ধরনা দেওয়া, খোশামোদ করা বা অনুনয়-প্রার্থনা করা।
42
CU • 2025-2026
D Unit
বাংলা
মজিদ কখন মহব্বতনগরে প্রবেশ করে?
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ উপন্যাসে ধর্মব্যবসায়ী মজিদের মহব্বতনগর গ্রামে প্রথম প্রবেশের বর্ণনায় বলা হয়েছে: “শ্রাবণ মাসের শেষ... সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে।”
43
CU • 2020-2021
D Unit
বাংলা
কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কাজী নজরুল ইসলাম সম্পর্কিত কতিপয় তথ্য:
• তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন - ১৯৪২ সালে মাত্র ৪৩ বছর বয়সে।
• তাঁর মৃত্যুর কারণ - পিক্স্ ডিজিজ।
• তিনি অংশ নিয়েছিলেন - প্রথম বিশ্বযুদ্ধে (১৯১৭)।
• তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ - অগ্নিবীণা (১৯২২)।
• অগ্নিবীণার প্রথম কবিতা - প্রলয়োল্লাস।
• তাঁর বাজেয়াপ্ত গ্রন্থের সংখ্যা - ৫টি।
• তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন - ১৯৪২ সালে মাত্র ৪৩ বছর বয়সে।
• তাঁর মৃত্যুর কারণ - পিক্স্ ডিজিজ।
• তিনি অংশ নিয়েছিলেন - প্রথম বিশ্বযুদ্ধে (১৯১৭)।
• তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ - অগ্নিবীণা (১৯২২)।
• অগ্নিবীণার প্রথম কবিতা - প্রলয়োল্লাস।
• তাঁর বাজেয়াপ্ত গ্রন্থের সংখ্যা - ৫টি।
44
CU • 2019-2020
D Unit
বাংলা
'শিশুটি খেলা করে' - এখানে 'খেলা' কোন কারকে কোন বিভক্তি?
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্ম কারক বলে। শিশুটি কী করে? - খেলা করে। এটি কর্মে শূন্য বিভক্তি।
45
CU • 2020-2021
D Unit
বাংলা
নবাব সিরাজউদ্দৌলার চরিত্রনির্ভর নাটক রচনা করেন কে?
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সিকান্দার আবু জাফরের কতিপয় সাহিত্যকর্ম:
নাটক: সিরাজউদ্দৌলা (১৯৬৫), মহাকবি আলাওল, শকুন্ত উপাখ্যান, মাকড়শা।
উপন্যাস: মাটি আর অশ্রু, পূরবী, নতুন সকাল।
কাব্যগ্রন্থ: প্রসন্ন প্রহর, বৈরী বৃষ্টিতে, তিমিরান্তিক, বাংলা ছাড়।
নাটক: সিরাজউদ্দৌলা (১৯৬৫), মহাকবি আলাওল, শকুন্ত উপাখ্যান, মাকড়শা।
উপন্যাস: মাটি আর অশ্রু, পূরবী, নতুন সকাল।
কাব্যগ্রন্থ: প্রসন্ন প্রহর, বৈরী বৃষ্টিতে, তিমিরান্তিক, বাংলা ছাড়।
46
CU • 2021-2022
D Unit
বাংলা
'গাছেপাকা'-এটি কোন সমাস?
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গাছে পাকা = গাছেপাকা (পূর্বপদের সপ্তমী বিভক্তি 'এ' লোপ পেয়ে সপ্তমী তৎপুরুষ সমাস হয়েছে)।
47
CU • 2021-2022
D Unit
বাংলা
মোতাহার হোসেন চৌধুরী কোন আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন?
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মোতাহার হোসেন চৌধুরী ১৯২৬ সালে প্রতিষ্ঠিত বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রধান মুখপত্র 'শিখা' গোষ্ঠীর অন্যতম লেখক ও কাণ্ডারি ছিলেন।
48
CU • 2020-2021
D Unit
বাংলা
'মার্জার' শব্দের অর্থ কী?
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'বিড়াল' রচনার কতিপয় শব্দার্থ:
মার্জার - বিড়াল
নৈয়ায়িক - ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি
ভার্যা - স্ত্রী, বউ
জলযোগ - হালকা খাবার
লাঙ্গুল - লেজ, পুচ্ছ
প্রকটিত - তীব্রভাবে প্রকাশিত।
মার্জার - বিড়াল
নৈয়ায়িক - ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি
ভার্যা - স্ত্রী, বউ
জলযোগ - হালকা খাবার
লাঙ্গুল - লেজ, পুচ্ছ
প্রকটিত - তীব্রভাবে প্রকাশিত।
49
CU • 2021-2022
D Unit
বাংলা
'তোমার জন্য আমার মায়া হয়।'- লালসালু উপন্যাসে এই উক্তিটি কার উদ্দেশ্যে?
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উক্তিটি মজিদ জমিলাকে উদ্দেশ্য করে বলে: 'তোমার জন্য আমার মায়া হয়। তোমারে কষ্ট দিতেছি তার জন্য দিলে কষ্ট হইতেছে।'
50
CU • 2019-2020
D Unit
বাংলা
মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কবিতাটিতে মূলত কী ভাব প্রকাশ পেয়েছে?
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যা : বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।