Admission Question Bank CU B Unit বাংলা ৫০টি মিশ্র MCQ অনুশীলন

CU B Unit Bangla Admission Question Bank

Chittagong University B Unit-এর বাংলা বিষয়ের বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র, সমাধান ও বিস্তারিত ব্যাখ্যাসহ অনুশীলন করুন। বাস্তব পরীক্ষার প্রস্তুতি যাচাইয়ে ২০-৩০ নম্বরের র‍্যান্ডম মক টেস্ট দিতে পারেন।

CU B Unit প্রশ্ন সমাধান পোস্ট ও প্রশ্নপত্র (4টি)

সেশন ভিত্তিক সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান
CU বিগত বছরের প্রশ্নব্যাংক থেকে ৫০টি মিশ্র বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) নিচে প্রদর্শিত হচ্ছে। (মোট প্রশ্নভাণ্ডারে 265টি প্রশ্ন সংরক্ষিত আছে)
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও বিশদ সমাধান নিচে দেওয়া আছে।

বাংলা (Bangla)

50টি প্রশ্ন ও বিশদ সমাধান
1 CU • 2019-2020 B Unit বাংলা

মোতাহার হোসেন চৌধুরী কোনটিকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন?

A নদীকে
B আত্মাকে
C ধর্মকে
D বৃক্ষকে সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
2 CU • 2021-2022 B Unit বাংলা

'প্যাগোডা' কোন ভাষার শব্দ?

A আরবি
B তুর্কি
C জাপানি সঠিক উত্তর
D ফার্সি
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জাপানি ভাষার শব্দ: প্যাগোডা, রিকশা, হারিকিরি, হাসনাহেনা, সাম্পান।
3 CU • 2019-2020 B Unit বাংলা

রবীন্দ্রনাথ ঠাকুর 'ঐকতান' বলতে বুঝিয়েছেন-

A ধনী-গরিবের মিলন
B বৃদ্ধ ও তরুণের মিলন
C নারী-পুরুষের মিলন
D জীবনের সর্বপ্রান্তস্পর্শী সমন্বয় সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
4 CU • 2025-2026 B Unit বাংলা

'আমার পথ' প্রবন্ধে কোনটিকে প্রবন্ধকার দম্ভ বলতে রাজি নন?

A নিজেকে চেনা
B আপন অহংকার
C সত্য স্বীকারোক্তি সঠিক উত্তর
D বিনয়
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কাজী নজরুল ইসলামের ‘আমার পথ’ প্রবন্ধে তিনি স্পষ্ট করে বলেছেন: “এই যে একটা অবিনয় বা অহংকার বা স্পষ্ট কথা বলা, একে অনেকে দাম্ভিকতা বলে ভুল করতে পারেন। কিন্তু সত্যের স্পষ্ট স্বীকারোক্তিকে আমি দাম্ভিকতা বা দম্ভ বলতে রাজি নই।”
5 CU • 2019-2020 B Unit বাংলা

ফরিদপুর জেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি চিঠি লিখেছিলেন?

A চারটি সঠিক উত্তর
B তিনটি
C দুইটি
D পাঁচটি
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'বায়ান্নর দিনগুলি' অনুসারে ফরিদপুর জেলে বসে বঙ্গবন্ধু চারটি চিঠি লিখেছিলেন।
6 CU • 2020-2021 B Unit বাংলা

কোনটি শামসুর রাহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ?

A অক্টোপাস
B দুঃসময়ের মুখোমুখি
C কালের ধুলোয় লেখা সঠিক উত্তর
D অদ্ভুত আঁধার এক
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শামসুর রাহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ-২টি।
যথা: ১. 'স্মৃতির শহর (১৯৭৯)।
২. কালের ধুলোয় লেখা (২০০৪)।
7 CU • 2025-2026 B Unit বাংলা

'পংকজ' কোন সমাসের উদাহরণ?

A সপ্তমী তৎপুরুষ সমাস
B নঞ তৎপুরুষ সমাস
C অলুক তৎপুরুষ সমাস
D উপপদ তৎপুরুষ সমাস সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ গঠিত হয় এবং কৃদন্ত পদের পূর্বে উপপদ থাকে, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: পঙ্কে জন্মে যা = পঙ্কজ।
8 CU • 2019-2020 B Unit বাংলা

কবি সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভার সদস্য ছিলেন?

A দৈনিক স্বাধীনতা সঠিক উত্তর
B পূর্বাশা
C আজাদ
D সওগাত
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কিশোর বয়সে সুকান্ত ভট্টাচার্য দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভার সদস্য ছিলেন।
9 CU • 2020-2021 B Unit বাংলা

জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' আখ্যা দেন কে?

A রবীন্দ্রনাথ ঠাকুর
B বুদ্ধদেব বসু সঠিক উত্তর
C সুধীন্দ্রনাথ দত্ত
D কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জীবনানন্দ দাশের অসাধারণ কাব্যবৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর 'চিত্ররূপময়' বলে আখ্যায়িত করেছেন। বুদ্ধদেব দেব বসু তাঁকে আখ্যায়িত করেছেন 'নির্জনতম কবি' বলে।
10 CU • 2025-2026 B Unit বাংলা

বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?

A বাংলার প্রকৃতি সঠিক উত্তর
B বাংলার মানুষ
C বাংলার ইতিহাস
D বাংলার সংস্কৃতি
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’-র মূল প্রতিপাদ্য হলো রূপসী বাংলার অপরূপ শ্যামল প্রকৃতি, আকাশ, বাতাস এবং দিগন্তজোড়া ফসলের মাঠের স্নিগ্ধ রূপ।
11 CU • 2020-2021 B Unit বাংলা

কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

A অতি
B প্রতি
C অঘা সঠিক উত্তর
D অধি
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
খাঁটি বাংলা উপসর্গ - ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়্, আব, আন, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
12 CU • 2019-2020 B Unit বাংলা

'আহ্বান' ছোট গল্পে 'তিতিররাজ' কী?

A বক জাতীয় পাখি
B এক ধরনের মাছ
C আঞ্চলিক রাজা
D এক ধরনের গাছ সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'আহ্বান' গল্পে বুড়িকে মাকাল লতা দোলানো তিতিররাজ গাছের তলায় কবর দেওয়া হয়। তিতিররাজ এক ধরনের গাছ।
13 CU • 2021-2022 B Unit বাংলা

কোন বানানটি শুদ্ধ?

A মুহূর্মুহ
B মূর্হমুহু
C মুহুর্মুহু সঠিক উত্তর
D কোনোটিই নয়
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কতিপয় শব্দের অশুদ্ধ ও শুদ্ধরূপ- অশুদ্ধ: মুহুর্মুহু, শুদ্ধ: মুহূর্মুহু। অন্যান্য শুদ্ধরূপ: সন্ন্যাসী, সমীচীন, মুহূর্ত, আকাঙ্ক্ষা, প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগিতা, শাশ্বত।
14 CU • 2025-2026 B Unit বাংলা

কোন ছন্দটি বিদেশি ছন্দের অনুসৃতি?

A অক্ষরবৃত্ত
B স্বরবৃত্ত
C মাত্রাবৃত্ত
D অমিত্রাক্ষর সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পাশ্চাত্য ইংরেজি সাহিত্যের অন্ত্যমিলহীন ‘Blank Verse’ বা অমিত্রাক্ষর ছন্দের গঠনরীতি অনুসরণ করে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন।
15 CU • 2019-2020 B Unit বাংলা

'সিরাজউদ্দৌলা' নাটকে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য প্রদর্শনের স্থান কোনটি?

A ঘসেটি বেগমের বাড়ি
B নবাবের দরবার সঠিক উত্তর
C মীর জাফরের আবাস
D লুৎফুন্নিসার কক্ষ
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নাট্যকার সিকান্দার আবু জাফর এর 'সিরাজউদ্দৌলা' নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য :
• নাটকের মোট অঙ্কসংখ্যা- ৪টি।
• নাটকটির মোট দৃশ্যসংখ্যা- ১২টি।
• নাটকটির ১ম দৃশ্যস্থান- ফোর্ট উইলিয়াম দুর্গ।
• নাটকটির শেষ দৃশ্যস্থান- জাফরগঞ্জের কয়েদখানা।
• নাটকটির ২য় অঙ্কের ১ম দৃশ্যস্থান- নবাবের দরবার।
• ২য় অঙ্কের ১ম দৃশ্যের চরিত্রসমূহ- নর্তকীবৃন্দ, সিরাজ, রাজবল্লভ, মিরজাফর, জগৎশেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ, ক্লাইভ, ওয়াটস, মোহনলাল।
16 CU • 2019-2020 B Unit বাংলা

শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে কোনটি?

A অনুসর্গ
B বিভক্তি
C প্রত্যয়
D উপসর্গ সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে অব্যয়বাচক শব্দ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে।
17 CU • 2021-2022 B Unit বাংলা

সৈয়দ ওয়ালীউল্লাহ'র কোন বইটি চেতনাপ্রবাহ রীতির উপন্যাস হিসেবে পরিচিত?

A সুড়ঙ্গ
B কাঁদো নদী কাঁদো সঠিক উত্তর
C উজানে মৃত্যু
D দুই তীর
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'কাঁদো নদী কাঁদো' ১৯৬৮ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত চেতনাপ্রবাহ রীতির একটি উপন্যাস। সৈয়দ ওয়ালীউল্লাহ্'র অন্য উপন্যাসগুলো হলো- লালসালু (১৯৪৮) এবং চাঁদের অমাবস্যা (১৯৬৪)।
18 CU • 2021-2022 B Unit বাংলা

রবীন্দ্রনাথের মতে মনুষ্যত্বের বেদনা উপলব্ধ হয়—

A ফুলের ফোটায়
B নদীর গতিতে সঠিক উত্তর
C পাখির গানে
D ঋষির ধ্যানে
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষের বহমান জীবন ও মনুষ্যত্বের বেদনা নদীর গতির সাথে একাত্ম হয়ে উপলব্ধ হয়।
19 CU • 2019-2020 B Unit বাংলা

কোনটি বাগধারার উদাহরণ?

A কিংকর্তব্যবিমূঢ়
B অহোরাত্র
C ভবনদী
D ননীর পুতুল সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গুরুত্বপূর্ণ কিছু বাগধারা :
• ননীর পুতুল - আদুরে দুলাল
• নাড়াবুনে - মূর্খ
• নবমী দশা - মূর্ছা
• নমাসে-ছমাসে - কালেভদ্রে
• নোলা বাড়ানো - লোভ করা
• নিমরাজি - আংশিক স্বীকার করা
• নারদের ঢেঁকি - বিবাদের বিষয়
• নাচতে নেমে ঘোমটা - বৃথা লজ্জা
• নরক গুলজার - অনেকে জুটে সরগরম
• নগদ নারায়ণ - নগদ অর্থ
20 CU • 2019-2020 B Unit বাংলা

কোন গল্পটিতে স্বামীর নির্যাতনের শিকার পিতৃহীন তরুণীর জীবন কাহিনি ফুটে উঠেছে?

A অপরিচিতা
B বিলাসী
C আহ্বান
D মাসি-পিসি সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'মাসি-পিসি' গল্পের গুরুত্বপূর্ণ কিছু তথ্য :
• গল্পটির প্রেক্ষাপট - ১৯৪৩ সালের সৃষ্ট দুর্ভিক্ষ।
• গল্পটির মূল কাহিনি - স্বামী নির্যাতিত পিতৃ-মাতৃহীন আহ্লাদির জীবন কাহিনি।
• গল্পটি প্রকাশিত হয় - কলকাতার পূর্বাশা পত্রিকায় (১৩৫৩)।
• আহ্লাদির মাসি-পিসি দুজনেই - বিধবা ও নিঃস্ব।
• গোকুল এর চরিত্র - লালসাপূর্ণ এবং উন্মাদ প্রকৃতির জোতদার।
• গল্পের প্রশংসনীয় দিক - মাসি-পিসির দায়িত্বশীল ও মানবিক জীবনাচরণ।
• জগুুর চরিত্র- মাতাল, অত্যাচারী এবং লোভী (শ্বশুরের জমির লোভ)।
21 CU • 2021-2022 B Unit বাংলা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কী?

A কল্লোল
B ধূমকেতু
C বঙ্গদর্শন সঠিক উত্তর
D সংবাদ প্রভাকর
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭২ সালে মাসিক সাহিত্য পত্রিকা 'বঙ্গদর্শন' প্রকাশ ও সম্পাদনা করেন।
22 CU • 2021-2022 B Unit বাংলা

কোন গুচ্ছটি সঠিক?

A আমার পথ, কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর
B জননী, সুকান্ত ভট্টাচার্য
C পাছে লোকে কিছু বলে, মদনমোহন তর্কালঙ্কার
D রৈবতক, রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গ্রন্থ ও রচয়িতা- আমার পথ (প্রবন্ধ): কাজী নজরুল ইসলাম; জননী (উপন্যাস): মানিক বন্দ্যোপাধ্যায় ও শওকত ওসমান; পাছে লোকে কিছু বলে (কবিতা): কামিনী রায়; রৈবতক (মহাকাব্য): নবীনচন্দ্র সেন।
23 CU • 2019-2020 B Unit বাংলা

'নিজ কর্ম-দোষে, হায়, মজাইলা/এ কনক-লঙ্কা রাজা, মজিলা আপনি!'—কার উক্তি?

A মেঘনাদ
B রাম
C রাবণ
D বিভীষণ সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মাইকেল মধুসূদন দত্ত রচিত 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বিভীষণের বিভিন্ন উক্তি— 'নাহি দোষী আমি, বৎস; বৃথা ভৎস মোরে তুমি! নিজ কর্ম-দোষে, হায়, মজাইলা এ কনক-লঙ্কা রাজা, মজিলা আপনি!'
24 CU • 2025-2026 B Unit বাংলা

'জোরতলব' শব্দটির উৎস কী?

A ফারসি সঠিক উত্তর
B আরবি
C উর্দু
D তুর্কি
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘জোরতলব’ একটি বহুভাষিক মিশ্র শব্দ। এতে ফারসি ‘জোর’ (অর্থ বল বা শক্তি) এবং আরবি ‘তলব’ (অর্থ আহ্বান বা ডাক) যুক্ত হয়ে ‘জোরতলব’ গঠিত হয়েছে (জরুরি তলব বা কড়া নির্দেশ)।
25 CU • 2020-2021 B Unit বাংলা

ব্যঙ্গাত্মক ভাব প্রকাশ পেয়েছে কোন রচনায়?

A নেকলেস
B রেইনকোট
C কমলাকান্তের দপ্তর সঠিক উত্তর
D মাসি-পিসি
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-রচিত 'কমলাকান্তের দপ্তর' একটি নকশাধর্মী ব্যঙ্গাত্মক রচনা।
26 CU • 2020-2021 B Unit বাংলা

'সিরাজউদ্দৌলা' নাটকে আমেনার স্বামীর নাম কী?

A জালালউদ্দিন খাঁন
B জয়েনউদ্দিন সঠিক উত্তর
C মোহাম্মদী বেগ
D মীরজাফর আলী
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সিরাজউদ্দৌলা-এর মায়ের নাম আমেনা বেগম আর পিতার নাম জয়েনউদ্দিন। তাঁর নানা নবাব আলিবর্দি খাঁ।
27 CU • 2019-2020 B Unit বাংলা

বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?

A ধানমণ্ডি সঠিক উত্তর
B সেগুন বাগিচা
C পল্টন
D আগারগাঁও
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বঙ্গবন্ধু জাদুঘর ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত।
28 CU • 2019-2020 B Unit বাংলা

সৈয়দ ওয়ালীউল্লাহর লেখেননি কোনটি?

A নাটক
B উপন্যাস
C গল্প
D আত্মজীবনী সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত বিভিন্ন রচনার নাম :
উপন্যাস: লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো।
নাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানে মৃত্যু।
ছোটগল্প: নয়নচারা, জাহাজী, পরাজয়, মৃত্যু-যাত্রা, খুনী, রক্ত, খণ্ড চাঁদের বক্রতায়, সেই পৃথিবী, দুই তীর, পাগড়ী, একটি তুলসী গাছের আত্মকাহিনী, কেয়ারা ইত্যাদি।
29 CU • 2019-2020 B Unit বাংলা

'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতায় রূপসীর নাম কী?

A মানিকমালা
B শঙ্খমালা সঠিক উত্তর
C কঙ্কাবতী
D বনলতা
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
30 CU • 2020-2021 B Unit বাংলা

বাংলা ভাষার নিকট আত্মীয় কোনটি?

A সংস্কৃত
B পালি
C ওড়িয়া সঠিক উত্তর
D ইংরেজি
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের সদস্য। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অসমীয়া ও ওড়িয়া।
31 CU • 2019-2020 B Unit বাংলা

রাবণি বলতে কাকে বোঝানো হয়?

A মেঘনাদকে সঠিক উত্তর
B রাবণকে
C রামচন্দ্রকে
D বিভীষণকে
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মেঘনাদের বিভিন্ন নাম:
• রাবণি- রাবণের পুত্র হওয়ায় মেঘনাদকে রাবণি বলা হয়।
• ইন্দ্রজিৎ/জীতেন্দ্রিয়- দেবতাদের রাজা ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করায় মেঘনাদকে ইন্দ্রজিৎ/জীতেন্দ্রিয় বলা হয়।
• বাসবত্রাস/বাসববিজয়ী- ইন্দ্রের অপর নাম বাসব। বাসবকে পরাজিত করলে স্বভাবতই বাসব মেঘনাদকে ভয় পায়, এজন্য মেঘনাদকে বাসবত্রাস/বাসববিজয়ী বলা হয়।
• অরিন্দম - অরি অর্থ শত্রু। মেঘনাদ অরিকে দমন করেছে বলে তাঁকে অরিন্দম বলা হয়।
32 CU • 2021-2022 B Unit বাংলা

'উপকারীর অপকার করে যে'- এক কথায় কী হবে?

A অকৃতজ্ঞ
B কৃতজ্ঞ
C কৃতঘ্ন সঠিক উত্তর
D অপকারী
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এক কথায় প্রকাশ- উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন; উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ; উপকারীর উপকার স্বীকার করে না যে - অকৃতজ্ঞ; উপকার করার ইচ্ছা - উপচিকীর্ষা; অপকার করার ইচ্ছা - অপচিকীর্ষা।
33 CU • 2020-2021 B Unit বাংলা

কোন লেখককে ভারত সরকার 'পদ্মভূষণ' উপাধিতে ভূষিত করেন?

A কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর
B শামসুর রাহমান
C জসীম উদ্দীন
D জীবনানন্দ দাশ
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার 'জগত্তারিণী স্বর্ণপদক' প্রদান করে। ১৯৬০ সালে ভারত সরকার তাঁকে প্রদান করে 'পদ্মভূষণ' পুরস্কার।
34 CU • 2021-2022 B Unit বাংলা

'অপসংস্কৃতি' কথাটির অর্থ কী?

A অপরিচিত সংস্কৃতি
B বিদেশি সংস্কৃতি
C নেতিবাচক সংস্কৃতি সঠিক উত্তর
D প্রতিবেশী সংস্কৃতি
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সমাজ বা জাতীয় মূল্যবোধের পরিপন্থী এবং ক্ষতিকর বা বিকৃত রীতিনীতিকে অপসংস্কৃতি (নেতিবাচক সংস্কৃতি) বলে।
35 CU • 2019-2020 B Unit বাংলা

'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

A রৌদ্র করোটিতে
B প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
C বন্দিশিবির থেকে
D নিজ বাসভূমে সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কবি শামসুর রাহমানের 'ফেব্রুয়ারি-১৯৬৯' কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য :
• কবিতাটির উৎস - 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থ।
• কবিতাটির ধরণ - সংগ্রামী চেতনার, দেশপ্রেমের এবং গণজাগরণের কবিতা।
• কবিতাটি রচিত - ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের পটভূমিতে।
• কবি এখানে রচনা করেছেন - বিচিত্র শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্পভাষ্য।
• কবিতাটিতে সংবর্ধিত হয়েছে - দেশের প্রতি জনগণের ভালোবাসা।
• কবিতাটি গদ্যছন্দে রচিত।
36 CU • 2020-2021 B Unit বাংলা

'নেকলেস' গল্পে মাদাম লোইসেলের ধার-দেনা পরিশোধ করতে কত বছর লেগেছিল?

A বারো বছর
B এগারো বছর
C দশ বছর সঠিক উত্তর
D তেরো বছর
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'নেকলেস' গল্পের কতিপয় তথ্য-
• মাদাম লোইসেলরা ধার করেছিল - ১৮ হাজার ফ্রাঁ।
• ধার-দেনা পরিশোধ করতে তাদের সময় লেগেছিল - ১০ বছর।
• লোইসেল বাবার মৃত্যুর পর পেয়েছিল - ১৮ হাজার ফ্রাঁ।
• হারটি তারা কিনেছিল - ৩৬,০০০ ফ্রাঁ দিয়ে।
• মাদাম ফোরস্টিয়ারের হারটির দাম ছিল - মাত্র ৫০০ ফ্রাঁ।
37 CU • 2021-2022 B Unit বাংলা

'যে সকল অত্যাচার সয়ে যায়'-এর সংক্ষিপ্ত রূপ কী?

A সর্বংসহা সঠিক উত্তর
B সহনশীল
C সহ্যশীল
D সর্বসহ্যকারী
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এক কথায় প্রকাশ: যে সকল অত্যাচার সয়ে যায় - সর্বংসহা।
38 CU • 2020-2021 B Unit বাংলা

কোন বানানটি শুদ্ধ?

A মন্ত্রিসভা সঠিক উত্তর
B আইনজীবি
C মুনীষী
D অসনি সংকেত
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কতিপয় শব্দের অশুদ্ধ ও শুদ্ধরূপ:
• মন্ত্রীসভা - মন্ত্রিসভা
• আইনজীবি - আইনজীবী
• মুনীষী - মনীষী
• অসনি সংকেত - অশনি সংকেত
39 CU • 2020-2021 B Unit বাংলা

কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?

A অগ্নি-বীণা
B প্রলয় শিখা
C চক্রবাক
D মহাশ্মশান সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'মহাশ্মশান' হলো মহাকবি কায়কোবাদ-রচিত একটি মহাকাব্য। এটি প্রথম প্রকাশিত হয় ১৯০৪ সালে। এর উপজীব্য ১৭৬১ সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ। এ কাব্যের খণ্ডসংখ্যা - ৩টি।
40 CU • 2025-2026 B Unit বাংলা

'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় 'রাঘব' কে?

A রাবণ
B রামচন্দ্র সঠিক উত্তর
C মেঘনাদ
D বিভীষণ
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মাইকেল মধুসূদন দত্তের ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশে রঘু বংশের সন্তান বা বংশধর হিসেবে রামচন্দ্রকে ‘রাঘব’ (বা রঘুপতি) বলে সম্বোধন করা হয়েছে।
41 CU • 2021-2022 B Unit বাংলা

কোন শব্দটি ইতিবাচক?

A অপব্যয়
B অপমান
C অপরূপ সঠিক উত্তর
D অপযশ
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সংস্কৃত 'অপ' উপসর্গের কতিপয় ব্যবহার- প্রাচুর্যতা (ইতিবাচক): অপরূপ; বিপরীত (নেতিবাচক): অপমান, অপকার, অপচয়; নিকৃষ্ট (নেতিবাচক): অপকর্ম, অপযশ, অপব্যয়; বিকৃতি (নেতিবাচক): অপমৃত্যু।
42 CU • 2020-2021 B Unit বাংলা

'এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী।' বাক্যটি যে রচনা থেকে উদ্ধৃত-

A চাষার দুক্ষু
B আমার পথ
C মহাজাগতিক কিউরেটর সঠিক উত্তর
D জীবন ও বৃক্ষ
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'মহাজাগতিক কিউরেটর' রচনায় 'মানুষ' সম্পর্কে বলা হয়েছে- "হ্যাঁ। দেখ এদের একটা সামাজিক ব্যবস্থা আছে। সমাজবদ্ধ হয়ে থাকে। এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী।"
43 CU • 2020-2021 B Unit বাংলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী'তে কত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে?

A ১৯৬৭
B ১৯৫২
C ১৯৫৫ সঠিক উত্তর
D ১৯৬৬
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' প্রথম প্রকাশিত হয় ২০১২ সালে। জীবনীটিতে ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে।
44 CU • 2019-2020 B Unit বাংলা

'অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে?' - কোন প্রবন্ধের অংশ?

A বিড়াল
B চাষার দুক্ষু
C আমার পথ সঠিক উত্তর
D জীবন ও বৃক্ষ
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম রচিত 'আমার পথ' প্রবন্ধের গুরুত্বপূর্ণ কিছু লাইন :
• অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে?
• নিজেকে চিনলে মানুষের মনে আপনা-আপনি এত বড় একটা জোর আসে যে, সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না।
• নিজেকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে।
• এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেললে।
45 CU • 2025-2026 B Unit বাংলা

'ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে।'- উক্তিটি কার?

A ইংরেজ মহিলা
B মার্টিন সঠিক উত্তর
C ওয়ালি খান
D জাৎশেঠ
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সিকান্দার আবু জাফর রচিত ঐতিহাসিক নাটক ‘সিরাজউদ্দৌলা’-তে ইংরেজদের দুর্নীতিগ্রস্ত মানসিকতাকে কটাক্ষ করে মার্টিন এই তীব্র ব্যঙ্গাত্মক উক্তিটি করেছিলেন: “অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে।”
46 CU • 2025-2026 B Unit বাংলা

নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ?

A তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি।
B যেহেতু তিনি গীতের মর্ম বুঝেন না সেহেতু তিনি গীতার ধর্মও বুঝেন না। সঠিক উত্তর
C সমাজের অপমানটা গায়ে না লাগলেও হৃদয়ে লাগে।
D বলেছিলাম, তুমি এখন যাও।
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘যেহেতু তিনি গীতের মর্ম বুঝেন না সেহেতু তিনি গীতার ধর্মও বুঝেন না।’ বাক্যটিতে ‘যেহেতু... সেহেতু’ সাপেক্ষ যোজকের মাধ্যমে একটি প্রধান বাক্যাংশের সাথে আরেকটি আশ্রিত বাক্যাংশ যুক্ত থাকায় এটি একটি জটিল (মিশ্র) বাক্য।
47 CU • 2019-2020 B Unit বাংলা

কোন বাক্যটিতে অপপ্রয়োগ ঘটেনি?

A তিনি সন্ত্রাস দূরীকরণে কিছু পরামর্শ দেন। সঠিক উত্তর
B পরবর্তীতে দুজনকে গ্রেফতার করা হয়।
C এ তথ্য গ্রাহ্যযোগ্য নয়।
D সভায় সকল সদস্যরা উপস্থিত ছিল।
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'তিনি সন্ত্রাস দূরীকরণে কিছু পরামর্শ দেন'- বাক্যটিতে কোনো অপপ্রয়োগ ঘটেনি। অন্যান্য ক্ষেত্রে শুদ্ধরূপ: পরবর্তীকালে, গ্রহণযোগ্য, সকল সদস্য/সদস্যরা।
48 CU • 2025-2026 B Unit বাংলা

ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেয়া কোন দর্শনের মূল কথা?

A আধুনিকতাবাদ
B ভাববাদ
C অস্তিত্ববাদ সঠিক উত্তর
D সাম্যবাদ
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অস্তিত্ববাদ (Existentialism) হলো এমন একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি যা ব্যক্তি মানুষের ব্যক্তিস্বাতন্ত্র্য, অস্তিত্ব, স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সর্বোচ্চ স্বীকৃতি ও গুরুত্ব দেয়।
49 CU • 2020-2021 B Unit বাংলা

'বীরসিংহ গ্রামে আমার জন্ম হয়'- কার জন্ম হয়?

A ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর
B রবীন্দ্রনাথ ঠাকুর
C শওকত ওসমান
D জীবনানন্দ দাশ
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম- পশ্চিম বঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে (২৬ সেপ্টেম্বর, ১৮২০ সালে)।
• মৃত্যু- কলকাতায় (২৯ জুলাই, ১৮৯১ সালে)।
50 CU • 2020-2021 B Unit বাংলা

'মৃগেন্দ্র' শব্দের অর্থ কী?

A বানর
B হরিণ
C সিংহ সঠিক উত্তর
D বাঘ
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'মৃগেন্দ্র' অর্থ - পশুরাজ সিংহ।