Admission Question Bank CU B Unit সাধারণ জ্ঞান ৫০টি মিশ্র MCQ অনুশীলন

Chittagong University (CU) B Unit General Knowledge (সাধারণ জ্ঞান) Question Bank

Chittagong University B Unit-এর General Knowledge (সাধারণ জ্ঞান) বিষয়ের বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র, সমাধান ও বিস্তারিত ব্যাখ্যাসহ অনুশীলন করুন। বাস্তব পরীক্ষার প্রস্তুতি যাচাইয়ে ২০-৩০ নম্বরের র‍্যান্ডম মক টেস্ট দিতে পারেন।

CU B Unit প্রশ্ন সমাধান পোস্ট ও প্রশ্নপত্র (4টি)

সেশন ভিত্তিক সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান
CU বিগত বছরের প্রশ্নব্যাংক থেকে ৫০টি মিশ্র বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) নিচে প্রদর্শিত হচ্ছে। (মোট প্রশ্নভাণ্ডারে 270টি প্রশ্ন সংরক্ষিত আছে)
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও বিশদ সমাধান নিচে দেওয়া আছে।
1 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়?

A ১০ জানুয়ারি, ১৯৭২
B ১৭ এপ্রিল, ১৯৭২
C ১৯ অক্টোবর, ১৯৭২
D ১৬ ডিসেম্বর, ১৯৭২ সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হয় এবং বিজয়ের প্রথম বার্ষিকী অর্থাৎ ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে তা কার্যকর হয়।
2 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

সাদৃশ্য বিবেচনা করে সঠিক উত্তরটি বাছাই কর। স্বোপার্জিত স্বাধীনতা:-----::সাবাস বাংলাদেশ: নিতুন কুণ্ডু

A অলক রায়
B সৈয়দ আব্দুল্লাহ খালিদ
C নভেরা আহমেদ
D শামীম শিকদার সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভাস্কর ও ভাস্কর্য্যের তালিকা-
• শামীম শিকদার - স্বোপার্জিত স্বাধীনতা।
• নিতুন কুণ্ডু - সাবাস বাংলাদেশ।
• সৈয়দ আব্দুল্লাহ খালিদ - অপরাজয় বাংলা।
• নভেরা আহমেদ - থাইন্ড ফিলোসফার।
• অলক রায় - সিরামিক সিম্পোজিয়াম।
3 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

সাদৃশ্য বিবেচনা করে সঠিক উত্তরটি বাছাই কর। রবীন্দ্রনাথ: সঞ্চয়িতা:: নজরুল: ------

A মৃত্যুক্ষুধা
B বিদ্রোহী
C সঞ্চিতা সঠিক উত্তর
D কুহেলিকা
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গুরুত্বপূর্ণ কিছু কবি ও কাব্যগ্রন্থ:
রবীন্দ্রনাথ ঠাকুর: সঞ্চয়িতা, শামসুর রাহমান: অন্ধকার থেকে আলোয়
কাজী নজরুল: সঞ্চিতা, আল মাহমুদ: সোনালী কাবিন
জীবনানন্দ দাশ: মহাপৃথিবী, ফররুখ আহমদ: সাত সাগরের মাঝি
জসীমউদ্দীন: রাখালী, রফিক আজাদ: অসম্ভবের পায়ে
সৈয়দ শামসুল হক: একদা এক রাজ্যে, শাহ মুহম্মদ সগীর: ইউসুফ-জোলেখা
4 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়?

A আয়ারল্যান্ড
B নিউজিল্যান্ড
C ফিনল্যান্ড সঠিক উত্তর
D পোল্যান্ড
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডে প্রায় ১ লাখ ৮৭ হাজার হ্রদ থাকায় একে হাজার হ্রদের দেশ বলা হয়।
5 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে ছিলেন?

A রোকেয়া হায়দার
B বেগম কবিতা খানম সঠিক উত্তর
C মাহফুজা খানম
D সাদেকা হালিম
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে প্রথম নারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বেগম কবিতা খানম (২০১৭-২০২২)।
6 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

রাশিয়া ভ্রমণকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কোন কবির দেখা হয়েছিল?

A আহেমেত আরিফ
B নাজিম হিকমত সঠিক উত্তর
C ফারুক নাফিজ
D আহেমেত হাসিম
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গুরুত্বপূর্ণ কিছু তথ্য-
• বঙ্গবন্ধু রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন - ২৯ ফেব্রুয়ারি ১৯৭২ সালে।
• বিমানের দরজার সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু স্লোগান দেন - 'জয় বাংলা, বাংলাদেশ সোভিয়েত মৈত্রী জিন্দাবাদ'।
• চীনের স্বাধীনতা দিবস - ১লা অক্টোবর।
• বঙ্গবন্ধু চীন সফরে আমন্ত্রিত হন - ১৯৫২ সালে।
• বঙ্গবন্ধুর সাথে রাশিয়া ভ্রমণকালে দেখা হয় - তুরস্কের কবি নাজিম হিকমত।
7 CU • 2025-2026 B Unit সাধারণ জ্ঞান

নিচের কোন উত্তরটি অন্য তিনটি থেকে পৃথক?

A Sports: Ground
B Cinema: Screen
C Drama: Stage
D Rubber: Erase সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Sports: Ground (খেলার স্থান), Cinema: Screen (প্রদর্শনের মাধ্যম), Drama: Stage (নাটকের মঞ্চ)— এই তিনটি কর্ম ও তার স্থান/উপস্থাপন বোঝায়। কিন্তু Rubber: Erase (রাবারের কাজ মোছা)— এটি বস্তু ও তার কার্যকারিতা বোঝায়, তাই এটি ভিন্নধর্মী।
8 CU • 2025-2026 B Unit সাধারণ জ্ঞান

৪০ মিনিট পূর্বে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কত সময় বাকি আছে?

A ১৫ মিনিট
B ২০ মিনিট
C ২৫ মিনিট
D ৩৫ মিনিট সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৪০ মিনিট পূর্বে সময় ছিল ৪:৪৫; সুতরাং বর্তমান সময় হলো ৪:৪৫ + ৪০ মিনিট = ৫:২৫। অতএব ৬:০০টা বাজতে আর বাকি রয়েছে ৬:০০ - ৫:২৫ = ৩৫ মিনিট।
9 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

বিশ্বের সবচেয়ে চিরহরিৎ বনাঞ্চল কোনটি?

A আমাজন ফরেস্ট সঠিক উত্তর
B ডেইন্ট্রি ফরেস্ট
C সুন্দরবন
D কাঙ্গাই ফরেস্ট
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বের বৃহত্তম চিরহরিৎ ক্রান্তীয় বৃষ্টিবন হলো আমাজন বনাঞ্চল।
10 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

'আসাদ গেট' কোন আন্দোলনের স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়?

A ১৯৬৯ এর গণঅভ্যুত্থান সঠিক উত্তর
B ছয়দফা আন্দোলন
C একুশের ভাষা আন্দোলন
D ১৯৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'আসাদ গেট' সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• রাজধানী ঢাকার লালমাটিয়ায় (মোহাম্মদপুর) অবস্থিত তোরণের নাম - আসাদ গেট।
• আসাদ গেট অবস্থিত জাতীয় সংসদ ভবনের - ডান পাশে।
• আসাদ গেটের পূর্বনাম - আইয়ুব গেট।
• ১৯৬৯ এর গণ-অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে নির্মিত - আসাদ গেট।
• আসাদ হলো - ১১ দফা দাবী আদায়ের গণ-আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া ছাত্রনেতা।
11 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

A মহাত্মা গান্ধী
B লর্ড মাউন্টব্যাটেন সঠিক উত্তর
C লর্ড কার্জন
D জওহরলাল নেহেরু
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গভর্নর জেনারেল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় পদ বহাল ছিল - ১৮৫৮-১৯৪৭।
• ভারতের (স্বাধীন) গভর্নর জেনারেল পদ বহাল ছিল - ১৯৫০ পর্যন্ত।
• পাকিস্তানে গভর্নর জেনারেল পদ বহাল ছিল - ১৯৫৬ পর্যন্ত।
• স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল - লর্ড মাউন্টব্যাটেন।
• পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল - মুহাম্মাদ আলী জিন্নাহ্।
12 CU • 2025-2026 B Unit সাধারণ জ্ঞান

ফোর্ট উইলিয়াম দুর্গটি কোথায় নির্মিত হয়?

A সুতানুটি
B গোবিন্দপুর
C কলকাতা সঠিক উত্তর
D বিহার
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭০০ সালে সুতানুটি, ডিহি কলিকাতা ও গোবিন্দপুর গ্রামের সংযোগস্থলে কলকাতা নগরীতে ব্রিটিশদের সুরক্ষায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে।
13 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

জেনারেল ইয়াহিয়া কোন তারিখে বঙ্গবন্ধুকে দেশদ্রোহী আখ্যায়িত করে?

A ১৯৭১ সালের ২৬ মার্চ সঠিক উত্তর
B ১৯৭১ সালের ৭ মার্চ
C ১৯৬৯ সালের ১৪ ডিসেম্বর
D ১৯৬৬ সালের ৭ মার্চ
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• ইয়াহিয়া শেখ মুজিবুর রহমানকে দেশদ্রোহী বলেন - ২৬ মার্চ।
• বঙ্গবন্ধুর বিচার শুরু হয় - ১৯৭১ সালের আগস্টে।
• ১৯৭১ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনা হয় - ১২টি অভিযোগ।
• পাকিস্তানের আদালতে বঙ্গবন্ধুকে - মৃত্যুর আদেশ দেওয়া হয়।
• বঙ্গবন্ধুর মতে তাঁকে বাঁচিয়েছেন - জুলফিকার আলী ভুট্টো।
14 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

আফ্রিকা মহাদেশের কোন রাষ্ট্র বাংলা ভাষাকে তাদের জাতীয় ভাষার মর্যাদা দেয়?

A সুদান
B সিয়েরালিওন সঠিক উত্তর
C আইভরি কোস্ট
D কঙ্গো
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• সিয়েরালিওন হলো পশ্চিম আফ্রিকার একটি - ধর্ম সহিষ্ণু দেশ।
• সিয়েরালিওনের মোট আয়তন - ৭১,৭৪০ বর্গকিলোমিটার।
• সিয়েরালিওনের ভাষা - ইংরেজি, বাংলা, ক্রেওল, মেন্দে ইত্যাদি।
• সিয়েরালিওনে গৃহযুদ্ধ হয় - (১৯৯১-২০০২) সাল।
• সিয়েরালিওনে মুসলিম ও খ্রিস্টান যথাক্রমে - (৬০% ও ১০%)।
15 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

Interventions : A Life in War and Peace শীর্ষক আত্মজীবনী কার লেখা?

A বারাক ওবামা
B বিল ক্লিনটন
C কফি আনান সঠিক উত্তর
D ইয়াসির আরাফাত
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের আত্মজীবনীমূলক গ্রন্থ হলো 'Interventions : A Life in War and Peace'।
16 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

Veto - কোন ভাষার শব্দ?

A ইংলিশ
B ফ্রেঞ্চ
C ল্যাটিন সঠিক উত্তর
D স্প্যানিশ
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'Veto' একটি ল্যাটিন শব্দ, যার অর্থ 'আমি মানি না'।
17 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

ম্যারাথন দৌড়ে কত দূরত্ব অতিক্রম করতে হয়?

A ২৮ মাইল ২৮০ গজ
B ২৬ মাইল ৩৮৫ গজ সঠিক উত্তর
C ২৪ মাইল ৪২৫ গজ
D ২২ মাইল ৫১৫ গজ
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ম্যারাথন দৌড়ের অফিশিয়াল দৈর্ঘ্য ৪২.১৯৫ কিলোমিটার যা ২৬ মাইল ৩৮৫ গজের সমান।
18 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

ওডেসা বন্দরটি কোন দেশে অবস্থিত?

A রাশিয়া
B স্পেন
C গ্রিস
D ইউক্রেন সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কৃষ্ণসাগরের তীরে অবস্থিত ঐতিহাসিক ওডেসা বন্দরটি ইউক্রেনে অবস্থিত।
19 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে গঠিত বিপ্লবী সংগঠনের কর্মকাণ্ডের মধ্যে ছিল—

A চট্টগ্রাম বিপ্লবী বাহিনী গঠন সঠিক উত্তর
B আজাদ হিন্দ ফৌজ গঠন
C হিন্দু মুসলমানের ঐক্য দৃঢ়করণ
D নির্যাতনমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্রিটিশবিরোধী বিপ্লবী মাস্টারদা সূর্য সেন 'ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি' বা চট্টগ্রাম বিপ্লবী বাহিনী গঠন করে ১৯৩০ সালের ১৮ এপ্রিল ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন।
20 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে?

A স্যার উইলিয়াম থমাস সঠিক উত্তর
B উইলিয়াম কেরি
C উইলিয়াম হান্টার
D উইলিয়াম জোল
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
• আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন' স্যার উইলিয়াম থমাস।
• উইলিয়াম থমাস ব্রিটেনের রাণী এলিজাবেথের আইনজীবী ছিলেন।
• প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে আইনি লড়াই চালাতে ১৯৬৮ সালের জুলাই মাসে ঢাকায় আসেন।
• উইলিয়াম সহ ২৫ জন আইনজীবীকে আগরতলা মামলায় অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে নিয়োগ করা হয়।
21 CU • 2025-2026 B Unit সাধারণ জ্ঞান

কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি?

A শুক্র সঠিক উত্তর
B পৃথিবী
C বুধ
D মঙ্গল
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শুক্র গ্রহের ঘন বায়ুমণ্ডলে প্রায় ৯৬% কার্বন ডাই-অক্সাইড থাকায় তীব্র গ্রিনহাউস প্রতিক্রিয়ার কারণে এর পৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় ৪৬৫° সেলসিয়াসে পৌঁছায়, যা বুধ গ্রহের চেয়েও বেশি উত্তপ্ত।
22 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

'চৌচির' উপন্যাসটি কার লেখা?

A সেলিনা হোসেন
B আবু ইসহাক
C আবুল ফজল সঠিক উত্তর
D শওকত ওসমান
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'চৌচির' উপন্যাসটির রচয়িতা সাহিত্যিক আবুল ফজল।
23 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

'টেক অফ' শব্দটি কোন খেলার সঙ্গে সম্পৃক্ত?

A ফুটবল
B ভলিবল
C ক্রিকেট
D অ্যাথলেটিকস সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অ্যাথলেটিকসের লং জাম্প, হাই জাম্প প্রভৃতি ইভেন্টে টেক-অফ বোর্ড বা টেক-অফ পয়েন্ট থেকে লাফ দেওয়ার ক্ষেত্রে শব্দটি ব্যবহৃত হয়।
24 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' জাপানি ভাষায় অনুবাদকের নাম কী?

A ইশিকাওয়া ওয়াতানাবে
B হিয়োয়োমি ওয়াতানাবে
C কাজুহিরো ওয়াতানাবে সঠিক উত্তর
D কুশোশিরো ওয়াতানাবে
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জাপানি ভাষায় 'অসমাপ্ত আত্মজীবনী' অনুবাদ করেন কাজুহিরো ওয়াতানাবে।
25 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর গ্রাউন্ড স্টেশন কোথায় স্থাপন করা হয়েছে?

A গাজীপুর ও বেতবুনিয়া সঠিক উত্তর
B ঢাকা ও গাজীপুর
C চট্টগ্রাম ও খুলনা
D মানিকগঞ্জ ও কেরানীগঞ্জ
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
• বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হয়েছে - গাজীপুর ও বেতবুনিয়া' তে।
• গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় ভূকেন্দ্র তৈরি করা হয়।
• বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। (১২ মে ২০১৮) সালে মহাকাশে যায়।
• তৈরি করে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
• উৎক্ষেপণ হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কানভেহরাল লঞ্চপ্যাড ব্লক ৫ থেকে।
• নির্মাণ ব্যয়- ২ হাজার ৭৬৫ কোটি টাকা।
• স্যাটেলাইট থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ৫৭তম দেশ।
• স্যাটেলাইটের আওতায় আসবে সার্কভুক্ত দেশসহ ১৪টি দেশ।
• স্যাটেলাইটের অবস্থান হবে - ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
• স্যাটেলাইটটি বহনকারী রকেট - ফ্যালকন-৯।
• স্যাটেলাইটে লেখা আছে - জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
26 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

'মদিনা সনদ' কী?

A দাস বিনিময় চুক্তি
B মরুভূমি বণ্টন চুক্তি
C শান্তিচুক্তি সঠিক উত্তর
D কৃষিবিষয়ক চুক্তি
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'মদিনা সনদ' সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• মদিনা সনদ হলো - শান্তিচুক্তি।
• মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে - প্রথম লিখিত সংবিধান।
• মদিনা সনদের ধারা - ৪৭টি (মতান্তরে ৫৩টি)।
• মদিনা সনদের লক্ষ্য ছিল - ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সুশাসন ও শান্তি প্রতিষ্ঠা।
• মদিনা সনদের প্রথম বাক্য - পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে।
27 CU • 2025-2026 B Unit সাধারণ জ্ঞান

আবার তোরা মানুষ হ চলচ্চিত্রটির পরিচালক কে?

A জহির রায়হান
B খান আতাউর রহমান সঠিক উত্তর
C আমজাদ হোসেন
D হুমায়ূন আহমেদ
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত বাস্তবতা ও সামাজিক অবক্ষয়কে কেন্দ্র করে ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত কালজয়ী চলচ্চিত্র ‘আবার তোরা মানুষ হ’-এর নির্মাতা ও পরিচালক হলেন খান আতাউর রহমান।
28 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

১৫-২১ জুন ২০২২ কততম জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়েছে?

A ৪র্থ
B ৫ম
C ৬ষ্ঠ সঠিক উত্তর
D ৭ম
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০২২ সালের ১৫ থেকে ২১ জুন বাংলাদেশে প্রথম ডিজিটাল অর্থাৎ ৬ষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়।
29 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

'গুয়ানতানামো বে' কী?

A কারাগার সঠিক উত্তর
B আদালত
C সামুদ্রিক মাছ
D প্রাচীন স্থাপত্য
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
• 'গুয়ানতানামো বে' মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার।
• এই কারাগার বন্দীদের উপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত।
• এই কারাগারে বন্দীদের বিনাবিচারে আটকে রাখা হয় এবং তথ্য আদায়ের লক্ষ্য নিয়ে বন্দীদের ওপর যৌন অত্যাচার, ওয়াটার বোর্ডিংসহ বিবিধ আইন বহির্ভূত উপায়ে নির্যাতন চালানো হয়।
• এই কারাগারটি ২০০২ সালে প্রতিষ্ঠা করা হয়।
• মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।
• ১৯০৩ সালে হাভানা চুক্তির আওতায় কিউবা থেকে ইজারা নিয়ে মার্কিন সেনাগাঁটি নির্মাণ করা হয়।
• দক্ষিণ কিউবায় অবস্থিত মার্কিন সেনাগাঁটিতে 'গুয়ানতানামো বে' কারাগার অবস্থিত।
30 CU • 2025-2026 B Unit সাধারণ জ্ঞান

বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি?

A মদিনা সনদ সঠিক উত্তর
B আমেরিকার সংবিধান
C পোল্যান্ডের সংবিধান
D স্যানম্যারিনোর সংবিধান
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
হিজরি প্রথম বর্ষে (৬২২ খ্রিষ্টাব্দে) মহানবী হযরত মুহাম্মদ (সা.) মদিনার বিভিন্ন গোত্র ও মুসলিম-অমুসলিমদের মধ্যে শান্তি ও সহাবস্থান নিশ্চিত করতে ৪৭টি ধারাসম্বলিত যে সনদ তৈরি করেন, সেই ‘মদিনা সনদ’ হলো বিশ্বের প্রথম লিখিত সংবিধান।
31 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

নিচের কোন পাঁচটি বর্ণ সমষ্টি দিয়ে ইংরেজি ভাষার একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হয়?

A SNUQD
B RNIGD সঠিক উত্তর
C PPMDI
D SNCUE
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
RNIGD বর্ণগুলো পুনর্বিন্যাস করলে ইংরেজি শব্দ 'GRIND' গঠিত হয়, যার বাংলা অর্থ চূর্ণ করা বা পেষা।
32 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পূর্ববাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?

A খাজা নাজিম উদ্দিন
B এ কে ফজলুল হক
C হোসেন শহীদ সোহরাওয়ার্দী
D নুরুল আমিন সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দীন।
33 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম কী?

A আন্তোনিও গুতেরেস
B শিরিন এবাদি
C গ্রেটা থুনবার্গ
D আবি আহমেদ আলি সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০১৯ সালে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
34 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য সম্রাট আকবর সাম্রাজ্যকে কতটি প্রদেশে ভাগ করেন?

A ১৮ টি
B ২০ টি
C ১৫ টি সঠিক উত্তর
D ১২ টি
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সম্রাট আকবর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• পুরো নাম - জালালউদ্দিন মুহাম্মদ আকবর।
• পরিচিতি - মুঘল সাম্রাজ্যের ৩য় এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ শাসক।
• তিনি ভারতের শাসনভার গ্রহণ করেন - মাত্র ১৩ বছর বয়সে ১৫৫৬ সালে।
• সুশৃঙ্খলভাবে রাজ্য পরিচালনার জন্য রাজ্যকে ভাগ করেন - ১৫টি প্রদেশে।
35 CU • 2025-2026 B Unit সাধারণ জ্ঞান

বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?

A লর্ড কার্জন সঠিক উত্তর
B লর্ড ওয়াভেল
C লর্ড মিন্টো
D লর্ডক্লাইভ
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯০৫ সালের ১৬ অক্টোবর পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনের মাধ্যমে প্রথম বঙ্গভঙ্গ কার্যকর করার সময় ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন।
36 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

বঙ্গভঙ্গ কার্যকর হয় কোন সালে?

A ১৯০৫ সঠিক উত্তর
B ১৯০৬
C ১৯০৪
D ১৯০৭
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'বঙ্গভঙ্গ' সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• বঙ্গভঙ্গ কার্যকর হয় - ১৯০৫ সালের ১৬ই অক্টোবর।
• বঙ্গভঙ্গ রদ হয় - ১৯১১ সালে।
• বঙ্গভঙ্গ করেন - লর্ড কার্জন।
• দ্বিতীয়বার বঙ্গভঙ্গ হয় - ১৯৪৭ সালে।
• ১৯০৫ সালের বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট দুটি প্রদেশ হলো - পশ্চিমবঙ্গ/পূর্ববঙ্গ ও আসাম।
37 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

রাজা কণিষ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন?

A জৈনধর্ম
B বৌদ্ধ ধর্ম সঠিক উত্তর
C হিন্দু ধর্ম
D বাওতি
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কুষাণ সম্রাট কণিষ্ক বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন।
38 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

বিখ্যাত সংগীত 'কফি হাউসের সেই আড্ডাটা' কার রচনা?

A মান্না দে
B আলতাফ মাহমুদ
C গৌরী প্রসন্ন মজুমদার সঠিক উত্তর
D ইমতিয়াজ বুলবুল
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মান্না দের গাওয়া চিরসবুজ গান 'কফি হাউসের সেই আড্ডাটা' এর গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার সুপর্ণকান্তি ঘোষ।
39 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

যুক্তরাজ্যসহ কমনওয়েলথ রিলমভুক্ত রাষ্ট্র কয়টি?

A ২১ টি
B ১৬ টি
C ১১ টি
D ১৫ টি সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৫টি কমনওয়েলথ রাজ্য রয়েছে:
অ্যান্টিগুয়া এবং বারবুডা, অস্ট্রেলিয়া, বাহামা, বেলিজ, কানাডা, গ্রেনাডা, জ্যামাইকা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু এবং যুক্তরাজ্য।
40 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

অলিম্পিক পতাকায় কয়টি রিং থাকে?

A ১
B ৫ সঠিক উত্তর
C ৩
D ৭
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অলিম্পিক পতাকায় পরস্পর সংযুক্ত ৫টি রঙের রিং রয়েছে, যা বিশ্বের পাঁচটি মহাদেশকে (ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আমেরিকা) নির্দেশ করে।
41 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস কোন দেশের নাগরিক?

A ফ্রান্স
B বেলজিয়াম
C পর্তুগাল সঠিক উত্তর
D মরক্কো
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জাতিসংঘের মহাসচিবের তালিকা:
ট্রিগভে হ্যাভডেন লি (১৯৪৬-৫২) - নরওয়ে
দাগ হ্যামারশোল্ড (১৯৫৩-৬১) - সুইডেন
উ-থান্ট (১৯৬১-৭১) - মায়ানমার
কুর্ট ওয়াল্ডহেইম (১৯৭২-৮১) - অস্ট্রিয়া
ফিলিপ রিকার্ডো (১৯৮২-৯১) - পেরু
বুত্রোস বুত্রোস ঘালি (১৯৯২-৯৬) - মিশর
কফি আনান (১৯৯৭-০৬) - ঘানা
বান কি মুন (২০০৭-১৬) - দক্ষিণ কোরিয়া
আন্তোনিও গুতেরেস (২০১৭-বর্তমান) - পর্তুগাল
42 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের জন্ম কোন দেশে?

A এস্তোনিয়া সঠিক উত্তর
B সার্বিয়া
C বুলগেরিয়া
D লিথুয়ানিয়া
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
• জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান 'এস্তোনিয়া' তে জন্মগ্রহণ করেন।
• লুই আই কান এর পুরো নাম - লুই ইসাডোর কান।
• জন্ম- ২০ ফেব্রুয়ারি ১৯০১ সালে এবং মৃত্যু- ১৭ মার্চ ১৯৭৪ সালে।
• বাংলাদেশের জাতীয় সংসদ ভবন তার বিখ্যাত কীর্তি।
• এটির নির্মাণ শুরু ১৯৬১ সালে এবং সম্পূর্ণ হয় ১৯৮২ সালে।
• ব্যয় ১০২ মিলিয়ন ইউএস ডলার।
43 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

এক নটিক্যাল মাইলে কত মিটার?

A ১৭৫২ মিটার
B ১৮৫২ মিটার সঠিক উত্তর
C ১৯৫২ মিটার
D ২০৫২ মিটার
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ১ আন্তর্জাতিক নটিক্যাল মাইল = ১৮৫২ মিটার (বা ১.১৫০৮ মাইল)।
44 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

'সতীদাহ প্রথা' রহিত হয় কোন সালে?

A ১৮২০
B ১৮২১
C ১৮২৯ সঠিক উত্তর
D ১৮৩০
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮২৯ সালের ৪ ডিসেম্বর 'বেঙ্গল সতী রেগুলেশন' আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন।
45 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

বাংলাদেশের কোন জেলা আসামের অংশ ছিল?

A চট্টগ্রাম
B সিলেট সঠিক উত্তর
C কুমিল্লা
D দিনাজপুর
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• আসামের অংশ ছিল - সিলেট জেলা।
• সিলেট গণভোট অনুষ্ঠিত হয় - ১৯৪৭ সালের ৬ ও ৭ জুলাই।
• ভারত বিভাজন সংঘটিত হয় - ধর্মীয় সীমারেখা বরাবর।
• সিলেট আসামের মধ্যে থাকলেও সেখানে - মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিলো।
• আসামের প্রধানমন্ত্রী গোপীনাথ চেয়েছিলেন - সিলেটকে বঙ্গ হস্তান্তর করতে।
46 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

এশিয়া মহাদেশের কোন দেশ জি-৭ এর সদস্য?

A চীন
B ইন্দোনেশিয়া
C দক্ষিণ কোরিয়া
D জাপান সঠিক উত্তর
সঠিক উত্তর: (D) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
(G-7) সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• G-7 হলো - জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
• G-7 এ এশিয়ার একমাত্র দেশ - জাপান।
• G-7 এর পূর্বনাম এবং এর সাবেক সদস্য রাষ্ট্র - G-8: রাশিয়া।
• G-8 থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয় - ২০১৪ সালে।
• G-8 থেকে রাশিয়াকে বাদ দেওয়ার কারণ - ক্রিমিয়া অধিগ্রহণ।
47 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

The spirit of Islam বইটির লেখক কে?

A সৈয়দ আমীর আলী সঠিক উত্তর
B সৈয়দ নিসার আলী
C নবাব আবদুল লতিফ
D মওলানা আবুল কালাম আজাদ
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুসলিম ইতিহাসবিদ ও সমাজ সংস্কারক সৈয়দ আমীর আলীর বিখ্যাত ইংরেজি গ্রন্থ হলো 'The Spirit of Islam'।
48 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

'নাৎসিবাদ' এর প্রবর্তক কে?

A হিটলার সঠিক উত্তর
B মুসোলিনী
C নেপোলিয়ন
D নিকলসন
সঠিক উত্তর: (A) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নাৎসিবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• নাৎসিবাদের প্রবর্তক - এডলফ হিটলার।
• নাৎসিবাদ ছিলো (জার্মানিতে) - বিংশ শতকে।
• নাৎসিবাদকে চিহ্নিত করা হয় - ফ্যাসিবাদ হিসেবে।
• নাৎসিবাদের অন্তর্ভুক্ত - সায়েন্টিফিক রেসিজম ও ইহুদিবিদ্বেষ।
• নাৎসিবাদ জার্মানির রাষ্ট্রীয় মতবাদ হিসেবে ছিল - ১৯৩৩ - ১৯৪৫ সাল।
49 CU • 2025-2026 B Unit সাধারণ জ্ঞান

বাংলাদেশ প্রথম কোন এশিয়ান গেমসে পদক লাভ করে?

A ১৯৭৮, ক্রিকেট
B ১৯৮৬, মুষ্টিযুদ্ধ সঠিক উত্তর
C ১৯৯০, শুটিং
D ১৯৭৮, হকি
সঠিক উত্তর: (B) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বাংলাদেশের বক্সার (মুষ্টিযোদ্ধা) মোশাররফ হোসেন লাইট হেভিওয়েট ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক লাভ করেন, যা এশিয়ান গেমসের ইতিহাসে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক পদক।
50 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট সর্বকনিষ্ঠ অধিনায়ক কে?

A সাকিব আল হাসান
B মুশফিকুর রহিম
C রশিদ খান সঠিক উত্তর
D ব্রায়ান লারা
সঠিক উত্তর: (C) • ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০২২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট সর্বকনিষ্ঠ অধিনায়ক 'রশিদ খান'।
• তার পুরো নাম 'রশিদ খান আরমান'।
• জন্ম- ২০ সেপ্টেম্বর ১৯৯৮ সালে। পূর্ব আফগানিস্তানের নাংগারে জন্মগ্রহণ করেন।
• ২০১৫ সালে ১৮ অক্টোবর তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিক ম্যাচ অভিষেক ঘটে।