Bangla Question Bank All Universities Combined ৫০টি মিশ্র MCQ অনুশীলন

University Admission Bangla Question Bank

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরীক্ষার বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্নব্যাংক ও বিশদ সমাধান। বিশ্ববিদ্যালয় অনুযায়ী আলাদা প্রশ্ন দেখতে নিচের বিশ্ববিদ্যালয় ট্যাব বাছাই করুন।

বিশ্ববিদ্যালয় অনুযায়ী: সকল বিশ্ববিদ্যালয় 727 CU 610 RU 75 DU 42

University Admission Bangla Question Bank - প্রশ্ন সমাধান পোস্ট ও প্রশ্নপত্র (16টি)

ইউনিট ও সেশন ভিত্তিক প্রশ্ন সমাধান
DU • B Unit (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান)
2025-26

Dhaka University B Unit Question Solution 2025-26 (ঢাবি খ ইউনিট প্রশ্ন সমাধান)

RU • A Unit (কলা ও চারুকলা অনুষদ) গ্রুপ ০১ ও ০২
2018-19

Rajshahi University A Unit Question Solution 2018-19 (রাবি এ ইউনিট প্রশ্ন সমাধান ২০১৮-১৯)

University Admission Bangla Question Bank থেকে ৫০টি মিশ্র বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) নিচে প্রদর্শিত হচ্ছে। (মোট প্রশ্নভাণ্ডারে 727টি প্রশ্ন সংরক্ষিত আছে)
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও বিশদ সমাধান নিচে দেওয়া আছে।

সাধারণ/মূল বাংলা (General Bangla)

47টি প্রশ্ন ও বিশদ সমাধান
1 CU • 2020-2021 D Unit বাংলা

'আমাদের সংগ্রাম চলবেই'- কার লেখা?

A শামসুর রাহমান
B আল মাহমুদ
C সিকান্দার আবু জাফর
D সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
সিকান্দার আবু জাফরের কতিপয় রচনা:
• নাটক: সিরাজউদ্দৌলা, মহাকবি আলাওল, শকুন্ত উপাখ্যান, মাকড়সা।
• উপন্যাস: মাটি আর অশ্রু, পূরবী, নতুন সকাল।
• কিশোর উপন্যাস: জয়ের পথে, নবী কাহিনী।
• কাব্যগ্রন্থ: প্রসন্ন প্রহর, বৈরী বৃষ্টিতে, তিমিরান্তিক, বাংলা ছাড়।
• গান: "আমাদের সংগ্রাম চলবেই", "বাংলা ছাড়ো"।
2 CU • 2019-2020 B Unit বাংলা

সৈয়দ ওয়ালীউল্লাহর লেখেননি কোনটি?

A নাটক
B উপন্যাস
C গল্প
D আত্মজীবনী
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত বিভিন্ন রচনার নাম :
উপন্যাস: লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো।
নাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানে মৃত্যু।
ছোটগল্প: নয়নচারা, জাহাজী, পরাজয়, মৃত্যু-যাত্রা, খুনী, রক্ত, খণ্ড চাঁদের বক্রতায়, সেই পৃথিবী, দুই তীর, পাগড়ী, একটি তুলসী গাছের আত্মকাহিনী, কেয়ারা ইত্যাদি।
3 CU • 2020-2021 D Unit বাংলা

Conquest of Happiness গ্রন্থটি কার লেখা?

A বার্ট্রান্ড রাসেল
B ক্লাইভ বেল
C ভলতেয়ার
D জাঁ পল সার্ত্র
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
মোতাহের হোসেন চৌধুরী রচিত কতিপয় গ্রন্থ:
• প্রবন্ধ গ্রন্থ: সংস্কৃতি কথা (১৯৫৮)
• অনুবাদ গ্রন্থ: সভ্যতা (১৯৬৫) [মূল: ক্লাইভ বেল-এর Civilization], সুখ (১৯৬৫) [মূল: বার্ট্রান্ড রাসেলের 'Conquest of Happiness']
4 CU • 2019-2020 D Unit বাংলা

কে নবাব সিরাজউদ্দৌলার আত্মীয় ছিলেন?

A মুর্শিদকুলি খাঁ
B মির কাশেম
C মিরজাফর আলি খান
D আলিবর্দি খাঁ
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
নবাব আলিবর্দি খাঁ ছিলেন সিরাজউদ্দৌলার মাতামহ (নানা)।
5 CU • 2025-2026 D Unit বাংলা

সাম্পান' কোন ভাষার শদ?

A পর্তুগিজ
B গুজরাটি
C ফারসি
D চীনা
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
‘সাম্পান’ মূলত চীনা ভাষার শব্দ (San-pan), যা উপকূলীয় ও নদীমাতৃক বাংলাদেশে ঐতিহ্যবাহী নৌকা হিসেবে বহুল ব্যবহৃত।
6 CU • 2020-2021 B Unit বাংলা

'গ্রন্থসাহেব' কোন সম্প্রদায়ের ধর্মগ্রন্থ?

A পার্সি
B জৈন
C বৌদ্ধ
D শিখ
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
শিখ ধর্মগুরু নানকের উপদেশাবলীর সংকলনকে গ্রন্থসাহেব বলে। এর অপর নাম আদিগ্রন্থ।
7 CU • 2020-2021 D Unit বাংলা

কত সালে রোকেয়া সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন?

A ১৮৮০
B ১৯৩১
C ১৯৩৩
D ১৯৩২
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কিত কতিপয় তথ্য:
জন্ম: রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে। ৯ই ডিসেম্বর, ১৮৮০।
মৃত্যু: কলকাতায়। ৯ই ডিসেম্বর, ১৯৩২।
আসল নাম: রোকেয়া খাতুন।
উপাধি: নারী জাগরণের অগ্রদূত।
8 CU • 2025-2026 D Unit বাংলা

নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?

A রাখাল
B পড়ন্ত
C জ্বলন্ত
D ঢাকাই
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
শব্দমূল বা প্রাতিপদিকের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। ‘ঢাকা’ (বিশেষ্য/নামপদ) + ‘আই’ = ‘ঢাকাই’, তাই এটি তদ্ধিত প্রত্যয়।
9 CU • 2025-2026 B1 Unit বাংলা

মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কোন শ্রেণির কবিতা?

A গাথা
B গীতিকা
C এলিজি
D চতুর্দশপদী
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘বঙ্গভাষা’ একটি বিখ্যাত চতুর্দশপদী কবিতা বা সনেট, যা চৌদ্দ চরণে ও নির্দিষ্ট অন্ত্যমিলে রচিত।
10 CU • 2019-2020 B Unit বাংলা

ফরিদপুর জেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি চিঠি লিখেছিলেন?

A চারটি
B তিনটি
C দুইটি
D পাঁচটি
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'বায়ান্নর দিনগুলি' অনুসারে ফরিদপুর জেলে বসে বঙ্গবন্ধু চারটি চিঠি লিখেছিলেন।
11 CU • 2019-2020 B Unit বাংলা

'ঐহিক' শব্দের বিপরীত শব্দ হলো-

A বিষণ্ণ
B বিবাদ
C বৈরাগ্য
D পারত্রিক
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ :
• অপ্রতিভ - সপ্রতিভ
• অহঃ - রাত্রি
• আরব্ধ - অনারব্ধ
• পূজক - পূজ্য
• জনাকীর্ণ - জনবিরল
• চৌকস - হাবা/হাঁদা
• শঠ - সাধু
• অধিত্যকা - উপত্যকা
• হলাহল - অমৃত
• ঐহিক - পারত্রিক
12 RU • 2018-19 A Unit (কলা ও চারুকলা অনুষদ) বাংলা

কাব্য-গঠনে সনেট এর উৎস কোন দেশ?

A বাংলাদেশ
B ইতালি
C চীন
D গ্রিস
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ইংরেজি 'সনেট' শব্দটি এসেছে ইতালীয় 'সনেটো' শব্দ থেকে। ইতালীয় কবি পেত্রার্ককে সনেটের জনক বলা হয়। বাংলায় সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত।
13 CU • 2019-2020 D Unit বাংলা

'ননীর পুতুল' - বাগধারাটির অর্থ কী?

A পুতুলের ন্যায়
B অতি আদরের
C অতি ভদ্র
D অতি চঞ্চল
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ব্যাখ্যা : গুরুত্বপূর্ণ কিছু বাগধারা :
• নখদর্পণে - আয়ত্তে।
• নগদ নারায়ণ - নগদ অর্থ।
• নারদের ঢেঁকি - বিবাদের বিষয়।
• নিরানব্বইয়ের ধাক্কা - সঞ্চয়ের প্রবৃত্তি।
• ননীর পুতুল - অতি আদরের।
14 CU • 2019-2020 B Unit বাংলা

বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?

A আকাঙ্ক্ষা
B যোগ্যতা
C আসত্তি
D রীতিসিদ্ধতা
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে আসত্তি বলে।
15 CU • 2025-2026 D1 Unit বাংলা

'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনিমুখ উন্মোচিত হয়েছে.........

A প্রার্থনার মাধ্যমে
B যুদ্ধ দিয়ে
C সংগীতের মাধ্যমে
D সুরা পানের মাধ্যমে
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম অঙ্ক প্রথম দৃশ্যটি উন্মোচিত হয় ১৭৫৬ সালের ২০ জুন ইংরেজদের কাশিমবাজার কুঠি ও ফোর্ট উইলিয়াম দুর্গ অধিকারের যুদ্ধাবস্থার মধ্য দিয়ে।
16 CU • 2021-2022 B Unit বাংলা

কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি?

A অগ্নি-বীণা
B বিষের বাঁশী
C সন্ধ্যা
D রাত্রিশেষ
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
অগ্নিবীণা (কাব্যগ্রন্থ), বিষের বাঁশী (কাব্যগ্রন্থ), সন্ধ্যা (কাব্যগ্রন্থ) - কাজী নজরুল ইসলাম; রাত্রিশেষ (কাব্যগ্রন্থ) - আহসান হাবীব।
17 CU • 2020-2021 B Unit বাংলা

'সেই অস্ত্র' কবিতাটি কোন ছন্দে রচিত?

A অন্তমিলহীন মাত্রাবৃত্ত
B অন্তমিল গদ্য
C অন্তমিলহীন অক্ষরবৃত্ত
D অন্তমিল অমিত্রাক্ষর
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
18 CU • 2019-2020 D Unit বাংলা

'তুমি এলে তবে আমি যাবো' - বাক্যটি কোন শ্রেণির?

A সরল
B যৌগিক
C জটিল
D অনুজ্ঞাসূচক
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ব্যাখ্যা : গুরুত্বপূর্ণ কিছু জটিল বাক্য :
• তুমি এলে তবে আমি যাব।
• যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে।
• লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে।
• যদি কলম থাকত, তাহলে লিখতাম।
• পিতা যখন আছেন, তখন পুত্রকে খোঁজ কেন?
19 CU • 2021-2022 D Unit বাংলা

কোন বানানটি শুদ্ধ?

A মুহুর্মুহু
B মুহুর্মূহূ
C মূহুর্মুহু
D মূহুর্মূহূ
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
শুদ্ধ বানান হলো 'মুহুর্মুহু' (হ্রস্ব উ-কার দিয়ে গঠিত)।
20 CU • 2019-2020 D Unit বাংলা

কোন বানানটি সঠিক?

A অদ্ভূতপূর্ব
B অভূতপূর্ব
C অভুতপূর্ব
D অভৃতপূর্ব
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ব্যাখ্যা : গুরুত্বপূর্ণ কিছু সঠিক বানান :
অশুদ্ধ: মুহুর্তূহু -> শুদ্ধ: মুহুর্মুহু
অশুদ্ধ: মূর্ছনা -> শুদ্ধ: মূর্ছনা
অশুদ্ধ: তোরন -> শুদ্ধ: তোরণ
অশুদ্ধ: প্রোজ্জ্বলান -> শুদ্ধ: প্রজ্বলন
অশুদ্ধ: স্বত্বা -> শুদ্ধ: সত্ত্বা, সত্তা
অশুদ্ধ: অদ্ভূতপূর্ব -> শুদ্ধ: অভূতপূর্ব
অশুদ্ধ: সাতন্ত্র -> শুদ্ধ: স্বাতন্ত্র্য
অশুদ্ধ: সুসাগত -> শুদ্ধ: সুস্বাগত
অশুদ্ধ: সন্যাসী -> শুদ্ধ: সন্ন্যাসী
অশুদ্ধ: শুশ্রূষা -> শুদ্ধ: শুশ্রূষা
21 CU • 2021-2022 B Unit বাংলা

সৈয়দ ওয়ালীউল্লাহ'র কোন বইটি চেতনাপ্রবাহ রীতির উপন্যাস হিসেবে পরিচিত?

A সুড়ঙ্গ
B কাঁদো নদী কাঁদো
C উজানে মৃত্যু
D দুই তীর
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'কাঁদো নদী কাঁদো' ১৯৬৮ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত চেতনাপ্রবাহ রীতির একটি উপন্যাস। সৈয়দ ওয়ালীউল্লাহ্'র অন্য উপন্যাসগুলো হলো- লালসালু (১৯৪৮) এবং চাঁদের অমাবস্যা (১৯৬৪)।
22 CU • 2020-2021 B Unit বাংলা

'লালসালু' উপন্যাসটি কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?

A ১৯৫০
B ১৯৪৯
C ১৯৪৮
D ১৯৫১
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'লালসালু' সৈয়দ ওয়ালীউল্লাহ-রচিত প্রথম উপন্যাস। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে। উপন্যাসটি ইংরেজি, উর্দু ও ফরাসি ভাষাসহ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে। এই উপন্যাসের জন্য লেখক ১৯৬১ সালে 'বাংলা একাডেমি পুরস্কার' লাভ করেন।
23 CU • 2020-2021 D Unit বাংলা

'ননীর পুতুল' বাগধারাটির অর্থ কী?

A পুতুলের ন্যায়
B অতি আদরের
C অতি ক্ষুদ্র
D অল্প শ্রমে কাতর
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
প্রয়োজনীয় কতিপয় বাগধারা:
• ননীর পুতুল - অল্প শ্রমে কাতর
• দুধের মাছি - সুসময়ের বন্ধু
• ভিজে বিড়াল - কপটাচারী
• পালের গোদা - দলপতি
• বিষবৃক্ষ - অনিষ্টকারী
• বুদ্ধির ঢেঁকি - নিরেট মূর্খ
24 CU • 2020-2021 D Unit বাংলা

উৎস অনুসারে শব্দ কত প্রকার?

A পাঁচ
B চার
C তিন
D দুই
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
উৎস অনুসারে বাংলা ভাষার শব্দ পাঁচ প্রকার। যথা: তৎসম, অর্ধ-তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি।
25 CU • 2025-2026 D1 Unit বাংলা

'লালসালু' উপন্যাসে তাহেরের বাপ নিরুদ্দেশ হয়

A নামাজ না পড়ার কারণে
B স্ত্রীর সঙ্গে অবনিবনার কারণে
C মেয়ের গায়ে হাত তোলার অপরাধে
D তওবা না করার জন্য
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
সৈয়দ ওয়ালীউল্লাহর ‘লালসালু’ উপন্যাসে তাহেরের বাপের সাথে তার স্ত্রীর দীর্ঘদিনের পারিবারিক কলহ ও অবনিবনা ছিল; মজিদের সালিশের পর সামাজিক লজ্জায় সে চিরতরে নিরুদ্দেশ হয়ে যায়।
26 CU • 2020-2021 B Unit বাংলা

মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে?

A সুফিয়া কামাল
B রোকেয়া সাখাওয়াত হোসেন
C রিজিয়া রহমান
D জাহানারা ইমাম
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
রোকেয়া সাখাওয়াত হোসেন-সম্পর্কিত কতিপয় তথ্য :
জন্ম: রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে। ৯ই ডিসেম্বর, ১৮৮০।
মৃত্যু: কলকাতায়। ৯ই ডিসেম্বর, ১৯৩২।
আসল নাম: রোকেয়া খাতুন।
উপাধি: মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
সাহিত্যকর্ম: মতিচূর, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ ইত্যাদি।
27 CU • 2019-2020 D Unit বাংলা

'Secularism' - এর বাংলা কী?

A ধর্মহীনতা
B ধর্মদ্রোহিতা
C ধর্মনিরপেক্ষতা
D ধর্মবিরোধিতা
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ব্যাখ্যা : গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ :
Scheme - পরিকল্পনা, Script - সংলাপ/নাট্যসংলাপ
Shipment - স্থানান্তর, Seaman - নাবিক
Specimen - নমুনা/সৌজন্য, Section - ছেদন/উপশাখা
Stamp - ডাক টিকিট, Skeleton - কঙ্কাল
Sublet - উপভাড়া, Secularism - ধর্মনিরপেক্ষতা
28 CU • 2020-2021 D Unit বাংলা

গী দ্য মোপাসাঁ কোন দেশের লেখক?

A ইংল্যান্ড
B স্কটল্যান্ড
C আয়ারল্যান্ড
D ফ্রান্স
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বিখ্যাত ছোটগল্পকার গী দ্য মোপাসাঁ (Guy de Maupassant) ছিলেন ফরাসি (ফ্রান্সের) সাহিত্যিক।
29 CU • 2025-2026 B1 Unit বাংলা

'যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়।'- গঠন অনুযায়ী এটি কোন ধরনের বাক্য?

A সরল বাক্য
B জটিল বাক্য
C যৌগিক বাক্য
D কোনোটিই নয়
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সাথে এক বা একাধিক নির্ভরশীল বা আশ্রিত খণ্ডবাক্য সাপেক্ষ সর্বনাম (যার... সেই) দ্বারা পরস্পর যুক্ত থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।
30 CU • 2021-2022 B Unit বাংলা

'রেইনকোট' গল্পটির বিষয়বস্তু কী?

A দেশবিভাগ
B ভাষা-আন্দোলন
C মুক্তিযুদ্ধ
D গণ-আন্দোলন
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
আখতারুজ্জামান ইলিয়াসের 'রেইনকোট' গল্পটির পটভূমি ও মূল বিষয়বস্তু হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার ও মুক্তিযোদ্ধাদের গেরিলা তৎপরতা।
31 CU • 2025-2026 B1 Unit বাংলা

নিচের কোন শব্দের উপসর্গটি 'নিকৃষ্ট' অর্থে ব্যবহৃত হয়েছে?

A পরাভব
B অপমান
C অপকর্ম
D উপভোগ
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
‘অপকর্ম’ শব্দে ‘অপ’ উপসর্গটি নিকৃষ্ট বা মন্দ অর্থে ব্যবহৃত হয়েছে (অপ + কর্ম = নিকৃষ্ট কাজ)। অপমানে ‘বিপরীত’, পরাভবে ‘পরাজয়’ এবং উপভোগে ‘বিশেষ’ অর্থ প্রকাশ পায়।
32 CU • 2020-2021 D Unit বাংলা

'স্বগতোক্তি' শব্দের অর্থ কী?

A জোরে বলা
B আস্তে কথা বলা
C আপনজনের সঙ্গে কথা বলা
D আপন মনে কথা বলা
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'স্বগতোক্তি' একটি বিশেষ্য পদ। নাট্যাভিনয়ে অন্যের অগোচরে আপন মনে উক্তি করাকে স্বগতোক্তি বলে। 'স্বগত' অর্থ- আত্মগত বা নিজের প্রতি।
33 CU • 2020-2021 D Unit বাংলা

‘অপরিচিতা’ গল্পে কন্যাকে আশীর্বাদ করার জন্য যাকে পাঠানো হয়েছিল- সে সম্পর্কে নায়কের কী হয়?

A মাসতুতো ভাই
B পিসতুতো ভাই
C সহোদর ভাই
D যমজ ভাই
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
‘অপরিচিতা’ গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে বিনুদাকে পাঠানো হয়েছিল। বিনুদা ছিলেন অনুপমের পিসতুতো ভাই।
34 CU • 2020-2021 D Unit বাংলা

‘সমকাল’ পত্রিকা কে সম্পাদনা করতেন?

A আবু জাফর ওবায়দুল্লাহ
B আল মাহমুদ
C শামসুর রাহমান
D সিকান্দার আবু জাফর
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
সাহিত্য পত্রিকা ‘সমকাল’ সম্পাদনা ও প্রকাশ করতেন সিকান্দার আবু জাফর। তিনি ১৯৫৭ থেকে ১৯৭৫ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
35 CU • 2025-2026 B Unit বাংলা

'রেইনকোট' গল্পের চরিত্র কোনটি?

A নুরুল করিম
B নুরুল হক
C নূরুল হুদা
D নুরুদ্দিন
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প ‘রেইনকোট’-এর প্রধান কেন্দ্রীয় চরিত্র ঢাকা কলেজের রসায়নের প্রভাষক নূরুল হুদা।
36 CU • 2021-2022 D Unit বাংলা

'সাম্যের গান' বলতে কাজী নজরুল ইসলাম কী বুঝিয়েছেন?

A সাম্প্রদায়িক সম্প্রীতির কথা
B সমতার কথা
C প্রগতির কথা
D ঐক্যের কথা
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলাম 'সাম্যের গান' কবিতায় মানুষে মানুষে কোনো ভেদাভেদ না রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার জয়গান গেয়েছেন।
37 CU • 2020-2021 D Unit বাংলা

'নেকলেস' গল্পে মাদাম লোইসেল হীরার নেকলেসটি কত টাকায় কিনেছিলেন?

A চৌত্রিশ হাজার ফ্রাঁ
B ছত্রিশ হাজার ফ্রাঁ
C চল্লিশ হাজার ফ্রাঁ
D আঠারো হাজার ফ্রাঁ
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'নেকলেস' গল্পের কতিপয় তথ্য:
• হীরার হারটি ছিল - কালো স্যাটিনের একটি বাক্সে।
• হারটির দাম চাওয়া হয়েছিল - ৪০ হাজার ফ্রাঁ।
• হারটি তারা কিনেছিল - ৩৬ হাজার ফ্রাঁ দিয়ে।
• লোইসেলের কাছে বাবার মৃত্যুর পর জমা ছিল - ১৮ হাজার ফ্রাঁ।
• মাদাম ফোরস্টিয়ারের নকল হারটির দাম ছিল - ৫০০ ফ্রাঁ।
38 CU • 2020-2021 D Unit বাংলা

'বায়ান্নর দিনগুলো'র কারাবন্দি শেখ মুজিবুর রহমান জেল থেকে ছাড় পেয়ে কয়দিন পর বাড়ি পৌঁছেছিলেন?

A তিন দিন
B চার দিন
C পাঁচ দিন
D ছয় দিন
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'বায়ান্নর দিনগুলো' রচনার কতিপয় তথ্য:
• জেল থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু বাড়ি পৌঁছান - ৫ দিন পর।
• মহিউদ্দিন মুক্তি পান - বঙ্গবন্ধুর মুক্তির ১ দিন পর।
• বঙ্গবন্ধুর স্ত্রীর ডাকনাম - রেণু।
• বঙ্গবন্ধুর ছোট ভাইয়ের নাম - নাসের।
• বঙ্গবন্ধুর মুক্তির অর্ডার আসে - ২৭ তারিখে।
• ডাবের পানি আনিয়েছেন - ডাক্তার সাহেব।
• ডাবের পানি খাইয়ে দিয়ে বঙ্গবন্ধুর অনশন ভাঙেন - মহিউদ্দিন।
39 CU • 2019-2020 D Unit বাংলা

কনফুসিয়াস ছিলেন একজন-

A ধর্মগুরু
B নবী
C দার্শনিক
D সমাজকর্মী
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়। কনফুসিয়াস ছিলেন একজন মহান চীনা দার্শনিক।
40 CU • 2020-2021 D Unit বাংলা

আনিসুজ্জামান ভারত সরকারের কোন রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন?

A পদ্মশ্রী
B পদ্মভূষণ
C পদ্মবিভূষণ
D ভারতরত্ন
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
আনিসুজ্জামান ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'পদ্মভূষণ' লাভ করেন (২০১৪)। তিনি নীলকান্ত সরকার স্বর্ণপদক (১৯৫৬), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭০), একুশে পদক (১৯৮৫), স্বাধীনতা পুরস্কার (২০১৫), জগত্তারিণী পদক (২০১৮) এবং সার্ক সাহিত্য পুরস্কার (২০১৯) লাভ করেন।
41 RU • 2018-19 A Unit (কলা ও চারুকলা অনুষদ) বাংলা

'মৃত্তিকা দিয়ে তৈরি' এর বাক্য সংকোচন হবে :

A মেঠো
B মন্ময়
C মৃন্ময়
D চিন্ময়
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
এক কথায় প্রকাশ: মৃত্তিকা দিয়ে তৈরি = মৃন্ময়। মাটির মতো রং যার = মেটে। মাটি ভেদ করে ওঠে যা = উদ্ভিদ।
42 CU • 2025-2026 B1 Unit বাংলা

কাজী নজরুল ইসলাম কোন পত্রিকাটি সম্পাদনা করেননি?

A বিজলী
B লাঙল
C নবযুগ
D ধূমকেতু
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
‘বিজলী’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন নলিনীকান্ত সরকার (পরে বারীন্দ্রকুমার ঘোষ)। কাজী নজরুল ইসলাম নবযুগ, ধূমকেতু এবং লাঙল পত্রিকা সম্পাদনা করেছিলেন।
43 CU • 2020-2021 B Unit বাংলা

'যে কবিতা শুনতে জানে না / সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।'- কোন কবিতার চরণ?

A লোক লোকান্তর
B আমি কিংবদন্তির কথা বলছি
C ফেব্রুয়ারি ১৯৬৯
D রক্তে আমার অনাদি অস্থি
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কতিপয় চরণ:
"যে কবিতা শুনতে জানে না
সে ঝড়ের আর্তনাদ শুনবে।
যে কবিতা শুনতে জানে না
সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে।
যে কবিতা শুনতে জানে না
সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।"
44 CU • 2020-2021 D Unit বাংলা

কোন বানানটি শুদ্ধ?

A মূর্ছনা
B মূর্চ্ছনা
C মূর্চ্চণ
D মুর্চ্ছণা
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
শুদ্ধ বানান হলো 'মূর্ছনা'।
45 RU • 2018-19 A Unit (কলা ও চারুকলা অনুষদ) বাংলা

নজরুল গল্পগ্রন্থ কোনটি?

A কুহেলিকা
B শিউলিমালা
C বাঁধন হারা
D মৃত্যু-ক্ষুধা
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ: শিউলিমালা, ব্যথার দান, রিক্তের বেদন। বাঁধন-হারা, মৃত্যু-ক্ষুধা, কুহেলিকা তাঁর উপন্যাস।
46 CU • 2021-2022 D Unit বাংলা

কোনটি 'কন্যা'র সমার্থক শব্দ নয়?

A নন্দিনী
B দুহিতা
C দারিকা
D আত্মজ
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'আত্মজ' অর্থ পুত্র (ছেলে); কন্যার সমার্থক শব্দ আত্মজা, নন্দিনী, দুহিতা, দারিকা, তনয়া।
47 CU • 2020-2021 D Unit বাংলা

‘তাত’ অর্থ কী?

A বাবা
B চাচা
C মামা
D ফুপা
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কাব্যাংশে ‘তাত’ শব্দের অর্থ চাচা বা পিতৃব্য।

বাংলা ব্যাকরণ (Bangla Grammar)

3টি প্রশ্ন ও বিশদ সমাধান
48 DU • 2025-26 B Unit (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) বাংলা ব্যাকরণ

কোন শব্দে ‘আধিক্য’ অর্থে ‘পরা’ উপসর্গ ব্যবহৃত হয়েছে?

A পরাক্রান্ত
B পরামর্শ
C পরাধীন
D পরাগায়ন
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
‘পরাক্রান্ত’ শব্দে ‘পরা’ উপসর্গটি অতিশয় বা আধিক্য অর্থে ব্যবহৃত হয়েছে।
49 DU • 2025-26 C Unit (ব্যবসায় শিক্ষা অনুষদ) বাংলা ব্যাকরণ

‘জ্ঞ’ যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে?

A ঞ + জ
B ঞ + গ
C জ + ঞ
D গ + ঞ
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বর্গীয় ‘জ’ এবং নাসিক্য ‘ঞ’ বর্ণের সংযোগে ‘জ্ঞ’ যুক্তবর্ণ গঠিত হয়।
50 DU • 2025-26 B Unit (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) বাংলা ব্যাকরণ

‘গমনের ইচ্ছা’-কে এককথায় কী বলে?

A জুগুপ্সা
B গমনেচ্ছা
C জিগমিষা
D জঙ্গম
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
এককথায় প্রকাশ: গমনের ইচ্ছা = জিগমিষা। নিন্দার ইচ্ছা = জুগুপ্সা।