General Knowledge Question Bank All Universities Combined ৫০টি মিশ্র MCQ অনুশীলন

University Admission General Knowledge Question Bank

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্নব্যাংক ও বিশদ সমাধান। বিশ্ববিদ্যালয় অনুযায়ী আলাদা প্রশ্ন দেখতে নিচের বিশ্ববিদ্যালয় ট্যাব বাছাই করুন।

বিশ্ববিদ্যালয় অনুযায়ী: সকল বিশ্ববিদ্যালয় 695 CU 555 RU 110 DU 30

University Admission General Knowledge Question Bank - প্রশ্ন সমাধান পোস্ট ও প্রশ্নপত্র (14টি)

ইউনিট ও সেশন ভিত্তিক প্রশ্ন সমাধান
University Admission General Knowledge Question Bank থেকে ৫০টি মিশ্র বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) নিচে প্রদর্শিত হচ্ছে। (মোট প্রশ্নভাণ্ডারে 695টি প্রশ্ন সংরক্ষিত আছে)
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও বিশদ সমাধান নিচে দেওয়া আছে।

CU ভর্তি পরীক্ষা (CU Admission Questions)

38টি প্রশ্ন ও বিশদ সমাধান
1 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

অস্থায়ী মুজিবনগর সরকার কোন তারিখে শপথ গ্রহণ করেছিল?

A ৮ এপ্রিল, ১৯৭১
B ১২ এপ্রিল, ১৯৭১
C ১৭ এপ্রিল, ১৯৭১
D ২১ এপ্রিল, ১৯৭১
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• অস্থায়ী মুজিবনগর সরকারের অপর নাম - প্রবাসী বাংলাদেশ সরকার।
• মুজিবনগর সরকার গঠিত হয় - ১৯৭১ সালের ১০ই এপ্রিল।
• মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে - ১৯৭১ সালের ১৭ই এপ্রিল।
• মুজিবনগর সরকারের রাজধানী - বৈদ্যনাথতলা।
• মুজিবনগর সরকারের নির্বাসনে রাজধানী - কলকাতা।
• মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী - তাজউদ্দীন আহমদ।
2 CU • 2021-2022 D Unit সাধারণ জ্ঞান

প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?

A পিতল
B হীরা
C ইস্পাত
D গ্রানাইট
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
প্রকৃতিতে পাওয়া সবচেয়ে কঠিন ও শক্ত প্রাকৃতিক খনিজ হলো হীরা।
3 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়া 'শস্যচিত্রে বঙ্গবন্ধু' শিল্পকর্মটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির আয়তন কত?

A ১২ লাখ ৯২ হাজার বর্গফুট
B ১০ লাখ ৯৩ হাজার বর্গফুট
C ৮ লাখ ৮০ হাজার বর্গফুট
D ৭ লাখ ৭০ হাজার বর্গফুট
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• শস্যচিত্রে বঙ্গবন্ধু চিত্রকর্মের আয়তন - ১০০ বিঘা জমি।
• শস্যচিত্রে বঙ্গবন্ধু চিত্রকর্মের আয়তন - ১২ লাখ ৯২ হাজার বর্গফুট।
• শস্যচিত্রে বঙ্গবন্ধু চিত্রকর্মের আয়তন - ১,১৯,৪৩০ বর্গমিটার।
• উক্ত শস্যচিত্র দেখতে আসেন - গিনেজ বুকের দুইজন প্রতিনিধি।
• শস্যচিত্রে বঙ্গবন্ধু চিত্রকর্মের অবস্থান - বগুড়ার শেরপুর।
4 CU • 2025-2026 D1 Unit সাধারণ জ্ঞান

হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর উপর অবস্থিত?

A পদ্মা
B তিস্তা
C কর্ণফুলি
D যমুনা
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার ভেড়ামারার মাঝে ঐতিহাসিক হার্ডিঞ্জ রেলওয়ে ব্রিজটি পদ্মা নদীর ওপর ১৯১৫ সালে নির্মিত হয়েছিল।
5 CU • 2021-2022 D Unit সাধারণ জ্ঞান

বাংলা একাডেমি পুরস্কার কত সালে প্রবর্তিত হয়?

A ১৯৬০ সালে
B ১৯৬১ সালে
C ১৯৬২ সালে
D ১৯৬৩ সালে
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ১৯৬০ সাল থেকে নিয়মিত প্রবর্তিত হয়ে আসছে।
6 CU • 2020-2021 D Unit সাধারণ জ্ঞান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' প্রকাশিত হয় কোন সালে?

A ২০১০
B ২০১১
C ২০১২
D ২০১৫
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' প্রথম প্রকাশিত হয় ২০১২ সালের জুন মাসে।
7 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন প্রথম গ্রহণ করেন কে?

A রুনো ভেরোনিকা কোস্টা
B সিস্টার জেবা
C সিস্টার পারিজাত
D রোমেনা কোস্টা
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে এক ডোজ ভ্যাকসিন দেয়ার মাধ্যমে বাংলাদেশে শুরু করেছে করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা দেয়ার কর্মসূচি।
8 CU • 2019-2020 D Unit সাধারণ জ্ঞান

'Roots: The Saga of An American Family' বইটি কে লিখেছেন?

A Martin Luther
B Levor Burton
C Alex Haley
D Max Weber
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'Roots: The Saga of An American Family' বইটি মার্কিন কৃষ্ণাঙ্গ লেখক অ্যালেক্স হ্যালি (Alex Haley) লিখেছেন।
9 CU • 2025-2026 D Unit সাধারণ জ্ঞান

বিশ্ব ইতিহাসে ১৭৮৯ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত?

A গৌরবময় ব্রিটিশ বিপ্লব
B আমেরিকান বিপ্লব
C ফরাসি বিপ্লব
D বাংলাদেশ বিপ্লব
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
১৭৮৯ সালে বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে সূচিত ঐতিহাসিক ‘ফরাসি বিপ্লব’ (French Revolution) সাম্য, মৈত্রী ও স্বাধীনতার বাণী নিয়ে বিশ্ব রাজনীতির গতিপথ আমূল বদলে দিয়েছিল।
10 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

কোন সাল থেকে ১০ ডিসেম্বর 'বিশ্ব মানবাধিকার দিবস' পালন শুরু হয়?

A ১৯৪৬
B ১৯৪৫
C ১৯৫০
D ১৯৫২
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• বিশ্ব মানবাধিকার দিবস পালন শুরু হয় - ১৯৪৮ সাল থেকে।
• ৪ ডিসেম্বর, ১৯৫০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১৭তম পূর্ণ অধিবেশনে ৪২৩(৫) অনুচ্ছেদের মাধ্যমে সদস্যভুক্ত দেশসহ আগ্রহী সংস্থাগুলোকে দিনটি তাদের মতো করে উদযাপনের আহ্বান জানানো হয়।
• বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় - ১০ই ডিসেম্বর।
• দক্ষিণ আফ্রিকায় এই দিবস পালিত হয় - ২১মে মার্চ।
• দক্ষিণ আফ্রিকায় ২১শে মার্চ এই দিবস পালনের কারণ - শার্পেভিল গণহত্যা।
• ২০০৬ সালে মানবাধিকার দিবসের প্রতিপাদ্য - দারিদ্র্যের বিরুদ্ধে অবস্থান।
11 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

স্মার্টফোন প্রথম বাজারজাত করে কোন কোম্পানি?

A মটোরোলা
B আই বি এম
C স্যামসাং
D অ্যাপল
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম - সিমন।
• সিমন পাওয়া যেতো শুধু - আমেরিকায়।
• সিমনের তৈরি হয় - আইবিএম এবং মিতসুবিসি ইলেকট্রিক কর্পোরেশনের যৌথ উদ্যোগে।
• অ্যাপলের আইফোন বাজারে আসে - সিমনের ১৫ বছর পর।
• সিমন আবিষ্কৃত হয় - ১৯৯৪ সালে।
12 CU • 2025-2026 B1 Unit সাধারণ জ্ঞান

প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়?

A প্যারিস চুক্তি
B জেনেভা চুক্তি
C রোম চুক্তি
D ভার্সাই চুক্তি
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
১৯১৯ সালের ২৮ জুন জার্মানি ও মিত্রবাহিনীর মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক ভার্সাই চুক্তি (Treaty of Versailles)-র মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।
13 CU • 2025-2026 B1 Unit সাধারণ জ্ঞান

জাতিসংঘ কর্তৃকস্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা কয়টি?

A ৪
B ৫
C ৬
D ৭
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
জাতিসংঘের আনুষ্ঠানিক ও দাপ্তরিক ভাষার সংখ্যা মোট ৬টি: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, রুশ, আরবি এবং চীনা (ম্যান্ডারিন)।
14 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ বিলাসবহুল জাহাজ টাইটানিক কোন সালে ডুবে যায়?

A ১৯১২
B ১৯১৫
C ১৯১০
D ১৯০২
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবে - ১৯১২ সালে।
• টাইটানিকের যাত্রা ছিলো - (সাউথহ্যাম্পটন-নিউইয়র্ক সিটি)।
• টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পান - রবার্ট ব্যালার্ড (১৯৮৫)।
• জাহাজটির নাম রাখা হয় - গ্রিক দেবতা টাইটানিকের নামে।
• জাহাজটির পুরো নাম - রয়্যাল মেল স্টিমার টাইটানিক।
15 CU • 2025-2026 B2 Unit সাধারণ জ্ঞান

নিজ দেশের প্রতি আনুগত্যকে কী বলে?

A দেশপ্রেম
B নাগরিকতা
C জাতীয়তা
D জাতীয়তাবোধ
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
নিজ দেশের প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং সর্বোচ্চ আনুগত্য প্রদর্শনকে দেশপ্রেম (Patriotism) বলা হয়।
16 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

কোন সংস্থা ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?

A UNESCO
B UNICEF
C WFP
D WHO
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• ২০২০ সালে শান্তিতে নোবেল পায় - WFP।
• WFP হলো - জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি।
• WFP কে নোবেল পুরস্কার দেওয়া হয় - ক্ষুধা নিরসনে অবদানের স্বীকৃতি স্বরূপ।
• নোবেল পুরস্কারের অর্থমূল্য - ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনোর।
• শান্তিতে নোবেলজয়ীকে নির্বাচন করে - নরওয়েজিয়ান নোবেল কমিটি।
17 CU • 2025-2026 B Unit সাধারণ জ্ঞান

কোন শহরটি 'হলি সিটি' নামে পরিচিত?

A জেরুজালেম
B ভ্যাটিকান সিটি
C অযোধ্যা
D অজস্তা
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
জেরুজালেম নগরী ইসলাম, খ্রিস্টান ও ইহুদি— এই তিন প্রধান একেশ্বরবাদী ধর্মের অনুসারীদের কাছে গভীর আধ্যাত্মিক ও ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ হওয়ায় বিশ্বজুড়ে ‘পবিত্র নগরী’ বা ‘Holy City’ নামে পরিচিত।
18 CU • 2025-2026 B2 Unit সাধারণ জ্ঞান

বিশ্বব্যাংকের কোন সংস্থাটি 'Soft Loan Window' নামে পরিচিত?

A IDA
B IFC
C MIGA
D IBRD
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বিশ্বব্যাংক গ্রুপের অন্তর্গত International Development Association (IDA) উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে নামমাত্র বা শূন্য সুদে দীর্ঘমেয়াদি সহজ ঋণ ও অনুদান প্রদান করায় এটিকে ‘Soft Loan Window’ বলা হয়।
19 CU • 2025-2026 D Unit সাধারণ জ্ঞান

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে?

A স্বরাষ্ট্র মন্ত্রণালয়
B মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়
C শিক্ষা মন্ত্রণালয়
D সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণ ও পুনর্বাসনে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠিত হয়।
20 CU • 2025-2026 D Unit সাধারণ জ্ঞান

কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি DeepSeek-এর প্রতিষ্ঠাতা কে?

A ইলন মাস্ক
B লিয়াং ওয়েনফেং
C মার্ক জুকারবার্গ
D স্টিভ জবস
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
চীনভিত্তিক বৈপ্লবিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘DeepSeek’-এর প্রতিষ্ঠাতা হলেন চীনা প্রকৌশলী ও উদ্যোক্তা লিয়াং ওয়েনফেং (Liang Wenfeng)।
21 CU • 2025-2026 D Unit সাধারণ জ্ঞান

কত শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে ইসলামের আবির্ভাব হয়?

A নবম
B ষষ্ঠ
C পঞ্চম
D অষ্টম
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
৭১২ খ্রিস্টাব্দে আরব সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের মাধ্যমে অষ্টম শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে প্রথম ইসলামের রাজনৈতিক ও সামাজিক বিকাশ শুরু হয়।
22 CU • 2025-2026 B2 Unit সাধারণ জ্ঞান

১, ৪, ৯, ১৬, ২৫' ….. -এই সিরিজের পরবর্তী সংখ্যা কোনটি?

A ৪৯
B ৩৬
C ৩০
D ৪৫
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ধারাটির পদগুলো হলো পূর্ণবর্গ সংখ্যা: ১²=১, ২²=৪, ৩²=৯, ৪²=১৬, ৫²=২৫। সুতরাং ধারাটির পরবর্তী সংখ্যা হবে ৬² = ৩৬।
23 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

ঢাকায় অবস্থিত 'লালবাগ কেল্লা' নির্মাণ শুরু করেছিলেন কে?

A আজম শাহ
B শাহ সুজা
C টিপু সুলতান
D ইসলাম খান
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'লালবাগ কেল্লা' সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• লালবাগ কেল্লা নির্মাণ শুরু করেছিলেন - আজম শাহ।
• লালবাগ কেল্লা নির্মাণ শুরু হয়েছিল - ১৬৭৮ সালে।
• লালবাগ কেল্লার পূর্বনাম - আওরঙ্গবাদ দুর্গ / আওরঙ্গবাদ কেল্লা।
• সুবেদার শায়েস্তা খানের কন্যা পরীবিবি মারা যায় - ১৬৮৪ সালে।
• আওরঙ্গবাদ কেল্লার নাম লালবাগ কেল্লা হয় - ১৮৪৪ সালে।
24 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

"যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।" - এই বিখ্যাত কবিতাংশটি কোন কবির রচনা?

A মধুসূদন দত্ত
B নির্মলেন্দু গুণ
C অন্নদাশঙ্কর রায়
D শামসুর রাহমান
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
• এই কবিতাংশটি কবি 'অন্নদাশঙ্কর রায়ের' রচনা।
• অন্নদাশঙ্কর রায় জন্মগ্রহণ করেন ১৫ মে ১৯০৪ সালে এবং মৃত্যুবরণ করেন ২৮ অক্টোবর ২০০২ সালে।
• পেশায় তিনি ছিলেন - কুমিল্লার জজ, নদীয়ার ম্যাজিস্ট্রেট এবং পশ্চিমবঙ্গের সচিব।
• তার রচিত উপন্যাস সমূহ : অসমাপিকা (প্রথম উপন্যাস), অপসারণ, যার যথা দেশ, মর্ত্যের স্বর্গ, কলঙ্কবতী, অজ্ঞাতবাস, দুঃখমোচন।
• আত্মজীবনীসমূহ : বিন্দুর বই, পথে প্রবাসে, জাপানে।
• ছোট গল্প সমূহ : মন পবন, যৌবন জ্বালা, প্রকৃতির পরিহাস, কামিনী কাঞ্চন।
• ১৯৭৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী পুরস্কারে ভূষিত করেন। বর্তমান বিশ্বভারতী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাকে সম্মান সূচক ডক্টর অব লিটারেচার (ডিলিট) উপাধি প্রদান করে।
25 CU • 2025-2026 B Unit সাধারণ জ্ঞান

২০২৫ সালে বাংলাদেশের নারী ফুটবল দল কোন রাষ্ট্রীয় সম্মাননা লাভ করে?

A স্বাধীনতা পদক
B একুশে পদক
C জাতীয় ক্রীড়া পুরষ্কার
D বাংলাদেশ জাতীয় পুরষ্কার
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
২০২৪ সালের সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশকে অনন্য গৌরব এনে দেওয়ায় ২০২৫ সালে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে রাষ্ট্রীয় ‘একুশে পদক ২০২৫’ সম্মাননায় ভূষিত করা হয়।
26 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?

A মিসিসিপি নদী
B পানামা খাল
C ভলগা নদী
D সুয়েজ খাল
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'পানামা খাল' সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে - পানামা খাল।
• দুইটি বড় ভূখণ্ডকে সংযোগকারী সরু ভূমিকে বলে - ইস্থমাস।
• উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করে - পানামার ইস্থমাস।
• পানামা খালে জলকপাট আছে - তিনটি।
• পানামা খাল খনন করা হয় - ১৯০৪ -১৯১৪ সাল।
27 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?

A তাজউদ্দিন আহমদ
B ক্যাপ্টেন এম মনসুর আলী
C এ এইচ এম কামারুজ্জামান
D এইচ টি ইমাম
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
১৯৭১ সালের গঠিত মুজিবনগর সরকারের ত্রাণ, পুনর্বাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এ এইচ এম কামারুজ্জামান।
28 CU • 2019-2020 D Unit সাধারণ জ্ঞান

বাংলাদেশ বিমানের ৪র্থ ড্রিম লাইনারের নাম কী?

A গাঙচিল
B আকাশ বীণা
C হংস বলাকা
D রাজহংস
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ব্যাখ্যা : • বাংলাদেশ বিমানের ৪র্থ ড্রিম লাইনারের নাম 'রাজহংস'।
• বিমান এয়ারলাইনসে যুক্ত হওয়া ড্রিম লাইনারগুলোর নাম- আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।
• বাংলাদেশে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর, ৪টি অভ্যন্তরীণ বিমানবন্দর এবং ৭টি স্বল্প পরিসরের বিমান বন্দর রয়েছে।
29 CU • 2019-2020 D Unit সাধারণ জ্ঞান

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত?

A ১০
B ১৫
C ২০
D ২৫
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ব্যাখ্যা : • জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা ১৫ জন।
• নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫ জনের মধ্যে স্থায়ী সদস্য ৫টি এবং অস্থায়ী সদস্য ১০টি দেশ।
• নিরাপত্তা পরিষদের কাজ হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।
• নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৭ জানুয়ারি ১৯৪৬।
• স্থায়ী সদস্য হচ্ছে (৫টি) চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
• আর বাকি ১০ জন অস্থায়ী সদস্য। যারা নির্দিষ্ট দেশ বা অঞ্চলের থেকে ২ বছর এর জন্য নির্বাচিত হন।
30 CU • 2020-2021 D Unit সাধারণ জ্ঞান

বাংলাদেশে কোন টিকা নিয়ে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়?

A Covishield
B Corona Vac
C Navavax
D Sputnik-V
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
২০২১ সালের ২৭ জানুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার 'Covishield' টিকা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
31 CU • 2019-2020 D Unit সাধারণ জ্ঞান

নিচের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনটি প্রাচীনতম?

A আল-আজহার বিশ্ববিদ্যালয়
B অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
C হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
D নালন্দা বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
প্রাচীন ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয় (খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে প্রতিষ্ঠিত) এদের মধ্যে প্রাচীনতম।
32 CU • 2025-2026 B2 Unit সাধারণ জ্ঞান

ওয়ালস্ট্রিট কোথায় অবস্থিত?

A ডালাস
B লন্ডন
C নিউইয়র্ক
D হংকং
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ওয়ালস্ট্রিট (Wall Street) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে অবস্থিত বিশ্ববিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ও স্টক এক্সচেঞ্জের প্রাণকেন্দ্র।
33 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর কে ছিলেন?

A এম আর খান
B মুহাম্মদ আব্দুল হাই
C স্যার হাসান আবদুল করিম
D স্যার এ এফ রহমান
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার পি জে হার্টজ এবং প্রথম বাঙালি ও মুসলিম উপাচার্য ছিলেন স্যার এ এফ রহমান (১৯৩৪-১৯৩৬)।
34 CU • 2025-2026 B1 Unit সাধারণ জ্ঞান

ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?

A গুরুবৃত্ত
B উষা
C গোধূলি
D ছায়াবৃত্ত
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
পৃথিবীর গোলীয় আকৃতির কারণে সূর্যের আলোতে আলোকিত অর্ধগোলক এবং অন্ধকার অর্ধগোলকের মধ্যবর্তী বৃত্তাকার সীমারেখাকে ‘ছায়াবৃত্ত’ (Circle of Illumination) বলে।
35 CU • 2025-2026 B2 Unit সাধারণ জ্ঞান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহতদের কোন পদক প্রদান করা হয়?

A বুকার প্রাইজ
B দ্যাগ হ্যামারশোল্ড পদক
C নোবেল শান্তি পুরস্কার
D কংগ্রেশনাল গোল্ড মেডেল
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বিশ্বশান্তি রক্ষায় কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী বীরদের সম্মানে জাতিসংঘের সাবেক মহাসচিবের স্মরণে ‘দ্যাগ হ্যামারশোল্ড পদক’ (Dag Hammarskjöld Medal) প্রদান করা হয়।
36 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

বাংলাদেশের বাগেরহাটে অবস্থিত ষাট গম্বুজ মসজিদ কোন সালে ইউনেস্কোর কালচারাল স্থাপনার স্বীকৃতি পায়?

A ১৯৮৫ সালে
B ২০০০ সালে
C ১৯৯৬ সালে
D ১৯৮০ সালে
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকা:
• বাগের হাটের ষাটগম্বুজ মসজিদ - ১৯৮৫ সাল
• পাহাড়পুরের বৌদ্ধবিহার - ১৯৮৫ সাল
• সুন্দরবন - ১৯৯৭ সাল
37 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

কোন কাব্যটি ফারসি ভাষা থেকে অনূদিত?

A রসুল বিজয়
B রাগমালা
C ইউসুফ জোলেখা
D পদ্মাবতী
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
মধ্যযুগের কবি শাহ মুহম্মদ সগীর ফারসি কবি জামী'র কাব্য অবলম্বনে প্রথম বাংলা ভাষায় 'ইউসুফ-জুলেখা' প্রণয়ন করেন।
38 CU • 2025-2026 B1 Unit সাধারণ জ্ঞান

চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কী?

A উইঘুর
B তুর্কমেন
C তাজিক
D কাজাখ
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভূত প্রধান মুসলিম নৃগোষ্ঠীর নাম ‘উইঘুর’ (Uyghurs)।

RU ভর্তি পরীক্ষা (RU Admission Questions)

11টি প্রশ্ন ও বিশদ সমাধান
39 RU • 2018-19 A Unit (কলা ও চারুকলা অনুষদ) সাধারণ জ্ঞান

মালয়েশিয়ার সংসদের নাম:

A সীম
B কংগ্রেস
C প্রতিনিধি পরিষদ
D মজলিস
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
মালয়েশিয়ার জাতীয় পার্লামেন্টকে মজলিস (Parlimen / Dewan Rakyat & Dewan Negara) বলা হয়।
40 RU • 2018-19 A Unit (কলা ও চারুকলা অনুষদ) সাধারণ জ্ঞান

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দফতর কোথায়?

A জেনেভা
B ভিয়েনা
C লন্ডন
D বার্লিন
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দফতর লন্ডনে (যুক্তরাজ্য) অবস্থিত। এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
41 RU • 2018-19 A Unit (কলা ও চারুকলা অনুষদ) সাধারণ জ্ঞান

যে সংকীর্ণ জলরাশি দুই বৃহৎ জলরাশিকে একত্রিত করে তার নাম:

A খাল
B উপসাগর
C হ্রদ
D প্রণালি
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্তকারী এবং দুটি ভূভাগকে পৃথককারী সংকীর্ণ প্রাকৃতিক জলভাগকে প্রণালি (Strait) বলে।
42 RU • 2018-19 A Unit (কলা ও চারুকলা অনুষদ) সাধারণ জ্ঞান

কোনটিকে সপ্তম টীকা বলা হয়?

A হেপাটাইটিস বি এর টিকা
B পোলিওর টিকা
C ভিটামিন এ ক্যাপসুল
D ডিপিটি টিকা
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ইপিআই কর্মসূচির আওতায় মুখে খাওয়ানো পোলিও টিকাকে 'সপ্তম টিকা' হিসেবে অভিহিত করা হয়।
43 RU • 2019-20 A Unit (মানবিক বিভাগ) সাধারণ জ্ঞান

সত্যজিৎ রায় কোন বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন?

A চারুকলা
B চলচ্চিত্র
C সংগীত
D নাট্যকলা
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
চলচ্চিত্রকার সত্যজিৎ রায় শান্তিনিকেতনের বিশ্বভারতীর কলাভবনে চারুকলা বিষয়ে নন্দলাল বসু ও বিনোদবিহারী মুখোপাধ্যায়ের অধীনে চিত্রকলা শিখেছিলেন।
44 RU • 2018-19 A Unit (কলা ও চারুকলা অনুষদ) সাধারণ জ্ঞান

আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?

A লন্ডন
B মিউনিখ
C জুরিখ
D প্যারিস
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ফ্রান্সের রাজধানী প্যারিসের সেইন নদীর তীরে বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ার অবস্থিত।
45 RU • 2018-19 A Unit (কলা ও চারুকলা অনুষদ) সাধারণ জ্ঞান

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?

A ১০ জন
B ১১ জন
C ১৩ জন
D ১৫ জন
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫ (৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র)।
46 RU • 2018-19 A Unit (কলা ও চারুকলা অনুষদ) সাধারণ জ্ঞান

সামাজিক পরিবর্তনের উপাদান নয়?

A বাসস্থান
B শিল্পায়ন
C শিক্ষা
D নগরায়ণ
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বাসস্থান মৌলিক মানব চাহিদা হলেও তা প্রত্যক্ষ সামাজিক পরিবর্তনের চালিকাশক্তি বা উপাদান নয়; অপরপক্ষে শিল্পায়ন, শিক্ষা ও নগরায়ণ সামাজিক পরিবর্তনের মূল উপাদান।
47 RU • 2018-19 A Unit (কলা ও চারুকলা অনুষদ) সাধারণ জ্ঞান

'শাহ-ই-বাঙ্গালা' উপাধি কার ছিল?

A আলাউদ্দীন হোসেন শাহ
B নসরত শাহ
C জালালউদ্দীন মুহাম্মদ শাহ
D হাজী ইলিয়াস শাহ
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বাংলার প্রথম স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সমগ্র বাংলাকে একত্রিত করে 'শাহ-ই-বাঙ্গালা' এবং 'সুলতান-ই-বাঙ্গালাহ' উপাধি ধারণ করেন।
48 RU • 2018-19 A Unit (কলা ও চারুকলা অনুষদ) সাধারণ জ্ঞান

বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়?

A নিউইয়র্ক
B ওয়াশিংটন ডিসি
C জেরুজালেম
D কিউবা
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বিশ্বব্যাংক গ্রুপের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
49 RU • 2018-19 A Unit (কলা ও চারুকলা অনুষদ) সাধারণ জ্ঞান

মুসলিম দর্শনের জনক কে?

A আল-কিন্দি
B আল-ফারাবি
C ইবনে সিনা
D আল বেরুনি
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
দার্শনিক আবু ইউসুফ আল-কিন্দি (Al-Kindi) মুসলিম দর্শনের প্রতিষ্ঠাতা ও জনক হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

DU ভর্তি পরীক্ষা (DU Admission Questions)

1টি প্রশ্ন ও বিশদ সমাধান
50 DU • 2025-26 B Unit (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান) সাধারণ জ্ঞান

নিম্নের কোন বিষয়টি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর উল্লেখ করা হয়নি?

A চিকিৎসার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।
B বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশী হিসেবে পরিচিত হবেন।
C বাংলাদেশে একটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা থাকবে।
D জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে একশত আসনে উন্নীত করা হবে।
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
চিকিৎসার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে সরাসরি অন্তর্ভুক্তির কথা খসড়ায় উল্লেখ করা হয়নি।