Bangla Question Bank
CU
৫০টি মিশ্র MCQ অনুশীলন
CU Bangla Admission Question Bank
Chittagong University (CU)-এর বিগত বছরের ভর্তি পরীক্ষার বাংলা বিষয়ের নির্ভুল প্রশ্ন সমাধান, পূর্ণাঙ্গ প্রশ্নব্যাংক ও বিস্তারিত ব্যাখ্যা। বাস্তব পরীক্ষার প্রস্তুতি যাচাইয়ে নিচের প্রশ্ন সমাধান পোস্টগুলো দেখুন এবং ৫০টি মিশ্র MCQ ও র্যান্ডম মক টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন।
CU Bangla Admission Question Bank - প্রশ্ন সমাধান পোস্ট ও প্রশ্নপত্র (11টি)
ইউনিট ও সেশন ভিত্তিক প্রশ্ন সমাধান
CU • D1 Unit
2025-2026
Chittagong University D1 Sub-Unit Question Solution 2025-26 (চবি ডি১ উপ-ইউনিট প্রশ্ন সমাধান ২০২৫-২৬)
30টি প্রশ্ন
বাংলা সমাধান দেখুন →
CU • D Unit
2025-2026
Chittagong University D Unit Question Solution 2025-26 (চবি ডি ইউনিট প্রশ্ন সমাধান ২০২৫-২৬)
30টি প্রশ্ন
বাংলা সমাধান দেখুন →
CU • B2 Unit
2025-2026
Chittagong University B2 Sub-Unit Question Solution 2025-26 (চবি বি২ উপ-ইউনিট প্রশ্ন সমাধান ২০২৫-২৬)
20টি প্রশ্ন
বাংলা সমাধান দেখুন →
CU • B1 Unit
2025-2026
Chittagong University B1 Sub-Unit Question Solution 2025-26 (চবি বি১ উপ-ইউনিট প্রশ্ন সমাধান ২০২৫-২৬)
25টি প্রশ্ন
বাংলা সমাধান দেখুন →
CU • B Unit
2025-2026
Chittagong University B Unit Question Solution 2025-26 (চবি খ ইউনিট প্রশ্ন সমাধান ২০২৫-২৬)
30টি প্রশ্ন
বাংলা সমাধান দেখুন →
CU • D Unit
সকাল ও বিকাল শিফট
2021-2022
Chittagong University D Unit Question Solution 2021-22 (চবি ঘ ইউনিট প্রশ্ন সমাধান ২০২১-২২)
60টি প্রশ্ন
বাংলা সমাধান দেখুন →
CU • B Unit
সকাল ও বিকাল শিফট
2021-2022
Chittagong University B Unit Question Solution 2021-22 (চবি খ ইউনিট প্রশ্ন সমাধান ২০২১-২২)
60টি প্রশ্ন
বাংলা সমাধান দেখুন →
CU • D Unit
4টি শিফট (সকাল ও বিকাল)
2020-2021
Chittagong University D Unit Question Solution 2020-21 (চবি ঘ ইউনিট প্রশ্ন সমাধান ২০২০-২১)
120টি প্রশ্ন
বাংলা সমাধান দেখুন →
CU • B Unit
হালদা, সাঙ্গু ও কর্ণফুলী শিফট
2020-2021
Chittagong University B Unit Question Solution 2020-21 (চবি খ ইউনিট প্রশ্ন সমাধান ২০২০-২১)
105টি প্রশ্ন
বাংলা সমাধান দেখুন →
CU • D Unit
সকাল ও বিকাল শিফট
2019-2020
Chittagong University D Unit Question Solution 2019-20 (চবি ঘ ইউনিট প্রশ্ন সমাধান ২০১৯-২০)
60টি প্রশ্ন
বাংলা সমাধান দেখুন →
CU • B Unit
সকাল ও বিকাল শিফট
2019-2020
Chittagong University B Unit Question Solution 2019-20 (চবি খ ইউনিট প্রশ্ন সমাধান ২০১৯-২০)
70টি প্রশ্ন
বাংলা সমাধান দেখুন →
CU Bangla Admission Question Bank থেকে ৫০টি মিশ্র বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) নিচে প্রদর্শিত হচ্ছে।
(মোট প্রশ্নভাণ্ডারে 610টি প্রশ্ন সংরক্ষিত আছে)
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও বিশদ সমাধান নিচে দেওয়া আছে।
বাংলা (Bangla)
50টি প্রশ্ন ও বিশদ সমাধান
1
CU • 2020-2021
B Unit
বাংলা
'সন্দেশ' শব্দটি মূলত কোন অর্থে ব্যবহৃত হতো?
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'সন্দেশ' একটি রূঢ়ি শব্দ। এর ব্যুৎপত্তিগত অর্থ - সংবাদ; আর ব্যবহারিক অর্থ - মিষ্টান্নবিশেষ।
2
CU • 2020-2021
B Unit
বাংলা
ফ্যাসিবাদবিরোধী কাব্যগ্রন্থ 'আকাল' সম্পাদনা করেন কে?
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পিসঙ্ঘের পক্ষে 'আকাল' (১৯৪৪) নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন।
3
CU • 2020-2021
D Unit
বাংলা
নিচের কোন গল্পে দুর্ভিক্ষের কথা উল্লেখ করা হয়েছে?
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘মাসি-পিসি’ গল্পে মহামারি, কলেরা ও দুর্ভিক্ষের কথা উল্লেখ রয়েছে। গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৬ সালে ‘পূর্বাশা’ পত্রিকায়।
4
CU • 2025-2026
D Unit
বাংলা
"আমাদের পরীক্ষা চলছে।"-বাক্যটি কোন কালের উদাহরণ?
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
যে ক্রিয়ার কাজ বর্তমানে শুরু হয়ে এখনো অবিরাম চলছে বা সম্পন্ন হয়নি, তাকে ঘটমান বর্তমান কাল (Present Continuous Tense) বলে। যেমন: ‘আমাদের পরীক্ষা চলছে।’
5
CU • 2019-2020
B Unit
বাংলা
সৈয়দ ওয়ালীউল্লাহর লেখেননি কোনটি?
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত বিভিন্ন রচনার নাম :
উপন্যাস: লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো।
নাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানে মৃত্যু।
ছোটগল্প: নয়নচারা, জাহাজী, পরাজয়, মৃত্যু-যাত্রা, খুনী, রক্ত, খণ্ড চাঁদের বক্রতায়, সেই পৃথিবী, দুই তীর, পাগড়ী, একটি তুলসী গাছের আত্মকাহিনী, কেয়ারা ইত্যাদি।
উপন্যাস: লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো।
নাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানে মৃত্যু।
ছোটগল্প: নয়নচারা, জাহাজী, পরাজয়, মৃত্যু-যাত্রা, খুনী, রক্ত, খণ্ড চাঁদের বক্রতায়, সেই পৃথিবী, দুই তীর, পাগড়ী, একটি তুলসী গাছের আত্মকাহিনী, কেয়ারা ইত্যাদি।
6
CU • 2020-2021
B Unit
বাংলা
কোন কবির কবিতায় নগরজীবনের চেতনা অধিক স্থান পেয়েছে?
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
শামসুর রাহমানকে বলা হয় নগরচেতনার কবি। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তাঁর কবিতাকে করেছে অনন্য বৈশিষ্টমণ্ডিত। নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তাঁর কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য।
7
CU • 2019-2020
D Unit
বাংলা
'সেই অস্ত্র' কবিতায় বর্ণিত নগরটির নাম কী?
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ব্যাখ্যা : বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
8
CU • 2025-2026
D Unit
বাংলা
'কোম্পানীর ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছে"-এটি কার উক্তি?
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
সিকান্দার আবু জাফর রচিত ঐতিহাসিক নাটক ‘সিরাজউদ্দৌলা’-তে ইংরেজদের দুর্নীতিগ্রস্ত মানসিকতার প্রতি তীব্র ক্ষোভ ও কটাক্ষ করে মার্টিন ও হলওয়েল এই মন্তব্য করেছিল।
9
CU • 2020-2021
B Unit
বাংলা
'অপরিচিতা' গল্পে কথকের বাবার পেশা কী ছিল?
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'অপরিচিতা' গল্পের কথক অনুপম। অনুপমের পিতা পেশায় ছিলেন উকিল।
10
CU • 2020-2021
D Unit
বাংলা
‘প্রভাত’ শব্দটির মধ্যে ‘প্র’- এর পরিচয় কোনটি?
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
‘প্রভাত’ শব্দটির মধ্যে ‘প্র’ হলো একটি সংস্কৃত (তৎসম) উপসর্গ। সংস্কৃত উপসর্গ ২০টি: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির্, দুর্, বি, তা, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ।
11
CU • 2019-2020
D Unit
বাংলা
নিচের কোন জন মধ্যযুগের কবি নন?
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ব্যাখ্যা : কবি চতুষ্টয়ের (চারজন) জন্ম ও মৃত্যুসাল :
• আলাওল : জন্ম - ১৫৯৭, মৃত্যু - ১৬৭৩
• শাহ মুহম্মদ সগীর : জন্ম - ১৪ শতক, মৃত্যু - ১৫ শতক
• সৈয়দ সুলতান : জন্ম - ১৫৫০, মৃত্যু - ১৬৪৮
• বিহারীলাল চক্রবর্তী : জন্ম - ১৮৩৫, মৃত্যু - ১৮৯৪
বাংলা সাহিত্যের যুগবিভাগ :
• প্রাচীন যুগ (প্রাগৈতিহাসিক- ১২০০ সাল)
• মধ্যযুগ (১২০১-১৮০০ সাল)
• আধুনিক যুগ (১৮০১-বর্তমান)
• আলাওল : জন্ম - ১৫৯৭, মৃত্যু - ১৬৭৩
• শাহ মুহম্মদ সগীর : জন্ম - ১৪ শতক, মৃত্যু - ১৫ শতক
• সৈয়দ সুলতান : জন্ম - ১৫৫০, মৃত্যু - ১৬৪৮
• বিহারীলাল চক্রবর্তী : জন্ম - ১৮৩৫, মৃত্যু - ১৮৯৪
বাংলা সাহিত্যের যুগবিভাগ :
• প্রাচীন যুগ (প্রাগৈতিহাসিক- ১২০০ সাল)
• মধ্যযুগ (১২০১-১৮০০ সাল)
• আধুনিক যুগ (১৮০১-বর্তমান)
12
CU • 2020-2021
D Unit
বাংলা
নিচের কোনটি 'এ' বর্ণের স্বাভাবিক উচ্চারণ?
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'এ'-ধ্বনির উচ্চারণের কতিপয় নিয়ম:
i) এ-ধ্বনির উচ্চারণ দু-রকম হয়। যথা: ক) স্বাভাবিক-এ (সংবৃত), খ) ব্যতিক্রম-অ্যা (বিবৃত)।
ii) এ-ধ্বনির পর অ/আ- ধ্বনি থাকলে এ-ধ্বনির উচ্চারণ বিবৃত হয়। যথা: বেলা (ব্যালা), খেলা (খ্যালা), দেখা (দ্যাখা)।
iii) এ-ধ্বনির পর অ/আ-ভিন্ন অন্য ধ্বনি থাকলে এ-ধ্বনির উচ্চারণ সংবৃত বা স্বাভাবিক হয়। যথা: এলো (এলো), দেখি (দেখি)।
iv) 'হ' কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে এ-সংবৃত হয়। যথা: দেহ, কেহ, কেষ্ট ইত্যাদি।
i) এ-ধ্বনির উচ্চারণ দু-রকম হয়। যথা: ক) স্বাভাবিক-এ (সংবৃত), খ) ব্যতিক্রম-অ্যা (বিবৃত)।
ii) এ-ধ্বনির পর অ/আ- ধ্বনি থাকলে এ-ধ্বনির উচ্চারণ বিবৃত হয়। যথা: বেলা (ব্যালা), খেলা (খ্যালা), দেখা (দ্যাখা)।
iii) এ-ধ্বনির পর অ/আ-ভিন্ন অন্য ধ্বনি থাকলে এ-ধ্বনির উচ্চারণ সংবৃত বা স্বাভাবিক হয়। যথা: এলো (এলো), দেখি (দেখি)।
iv) 'হ' কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে এ-সংবৃত হয়। যথা: দেহ, কেহ, কেষ্ট ইত্যাদি।
13
CU • 2019-2020
B Unit
বাংলা
কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ?
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
গুরুত্বপূর্ণ কিছু অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ-
• বৈশিষ্ট্যতা -> বৈশিষ্ট্য
• সৌন্দর্যতা -> সৌন্দর্য
• আধিক্যতা -> আধিক্য
• সুন্দরত্বতা -> সুন্দরতা
• আপ্রাণ -> প্রাণপণ
• উদ্দ্বেলিত -> উদ্বেল
• একত্রিত -> একত্র
• কর্তৃপক্ষ -> কর্তৃপক্ষ
• চাতুর্য্যতা -> চাতুর্য, চতুরতা
• বৈশিষ্ট্যতা -> বৈশিষ্ট্য
• সৌন্দর্যতা -> সৌন্দর্য
• আধিক্যতা -> আধিক্য
• সুন্দরত্বতা -> সুন্দরতা
• আপ্রাণ -> প্রাণপণ
• উদ্দ্বেলিত -> উদ্বেল
• একত্রিত -> একত্র
• কর্তৃপক্ষ -> কর্তৃপক্ষ
• চাতুর্য্যতা -> চাতুর্য, চতুরতা
14
CU • 2025-2026
B Unit
বাংলা
'রেইনকোট' গল্পের চরিত্র কোনটি?
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প ‘রেইনকোট’-এর প্রধান কেন্দ্রীয় চরিত্র ঢাকা কলেজের রসায়নের প্রভাষক নূরুল হুদা।
15
CU • 2025-2026
D1 Unit
বাংলা
কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়?
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘কবিকাহিনী’ ১৮৭৮ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রকাশিত হয়েছিল।
16
CU • 2025-2026
B2 Unit
বাংলা
'তালা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বাংলা ভাষায় ব্যবহৃত ‘তালা’, ‘চাবি’, ‘আলমারি’, ‘বালতি’, ‘গামলা’, ‘পাউরুটি’, ‘পেরেক’ ইত্যাদি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।
17
CU • 2019-2020
D Unit
বাংলা
'গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়ঃ', -উক্তিটি কার?
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যাংশে মেঘনাদের গুরুত্বপূর্ণ উক্তি: "গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়ঃ"।
18
CU • 2025-2026
D Unit
বাংলা
"দাঁড়াও, বৃষ্টি শেষ হতে না হতেই আমি চলে আসছি"-এটি কোন কালের উদাহরণ?
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
‘দাঁড়াও, বৃষ্টি শেষ হতে না হতেই আমি চলে আসছি’—এখানে ক্রিয়াপদের রূপটি ঘটমান বর্তমানের হলেও তা নিকট বা আসন্ন ভবিষ্যৎ কার্যসম্পাদনকে স্পষ্টভাবে নির্দেশ করে।
19
CU • 2019-2020
B Unit
বাংলা
'Fairy tale' - শব্দের বাংলা পরিভাষা কোনটি?
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ :
• Fairy Tale - রূপকথা
• Figure - অঙ্ক, আকার
• Farce - প্রহসন
• Fractional - ভগ্নাংশিক
• Fee - মাশুল
• File Keeper - নথিরক্ষক
• Feudal - সামন্ত
• Framework - কাঠামো
• Fiction - কথাসাহিত্য
• Formula - সংকেত
• Fairy Tale - রূপকথা
• Figure - অঙ্ক, আকার
• Farce - প্রহসন
• Fractional - ভগ্নাংশিক
• Fee - মাশুল
• File Keeper - নথিরক্ষক
• Feudal - সামন্ত
• Framework - কাঠামো
• Fiction - কথাসাহিত্য
• Formula - সংকেত
20
CU • 2020-2021
B Unit
বাংলা
কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য?
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
সাধুভাষারীতির কতিপয় বৈশিষ্ট্য:
i. তৎসম শব্দের ব্যবহার বেশি।
ii. গুরুগম্ভীর।
iii. এ ভাষা অনেকটা কৃত্রিম।
iv. ব্যাকরণরীতি সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত।
v. সর্বজনগ্রাহ্য লেখার ভাষা।
vi. দীর্ঘ ও জটিল বাক্যের ব্যবহার বেশি।
i. তৎসম শব্দের ব্যবহার বেশি।
ii. গুরুগম্ভীর।
iii. এ ভাষা অনেকটা কৃত্রিম।
iv. ব্যাকরণরীতি সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত।
v. সর্বজনগ্রাহ্য লেখার ভাষা।
vi. দীর্ঘ ও জটিল বাক্যের ব্যবহার বেশি।
21
CU • 2020-2021
B Unit
বাংলা
শুদ্ধ বানান কোনটি?
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
কতিপয় শব্দের অশুদ্ধ ও শুদ্ধরূপ:
অশুদ্ধ: নিরিহ, শুদ্ধ: নিরীহ
অশুদ্ধ: সমিচিন, শুদ্ধ: সমীচীন
অশুদ্ধ: প্রাঙ্গন, শুদ্ধ: প্রাঙ্গণ
অশুদ্ধ: মনিষি, শুদ্ধ: মনীষী
অশুদ্ধ: সচ্ছন্দ, শুদ্ধ: স্বচ্ছন্দ
অশুদ্ধ: উদিচি, শুদ্ধ: উদীচী
অশুদ্ধ: নিরিহ, শুদ্ধ: নিরীহ
অশুদ্ধ: সমিচিন, শুদ্ধ: সমীচীন
অশুদ্ধ: প্রাঙ্গন, শুদ্ধ: প্রাঙ্গণ
অশুদ্ধ: মনিষি, শুদ্ধ: মনীষী
অশুদ্ধ: সচ্ছন্দ, শুদ্ধ: স্বচ্ছন্দ
অশুদ্ধ: উদিচি, শুদ্ধ: উদীচী
22
CU • 2020-2021
D Unit
বাংলা
'মার্জার' শব্দের অর্থ কী?
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'বিড়াল' রচনার কতিপয় শব্দার্থ:
মার্জার - বিড়াল
নৈয়ায়িক - ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি
ভার্যা - স্ত্রী, বউ
জলযোগ - হালকা খাবার
লাঙ্গুল - লেজ, পুচ্ছ
প্রকটিত - তীব্রভাবে প্রকাশিত।
মার্জার - বিড়াল
নৈয়ায়িক - ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি
ভার্যা - স্ত্রী, বউ
জলযোগ - হালকা খাবার
লাঙ্গুল - লেজ, পুচ্ছ
প্রকটিত - তীব্রভাবে প্রকাশিত।
23
CU • 2021-2022
D Unit
বাংলা
মোপাসাঁ কোন ভাষায় লিখতেন?
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
গি দ্য মোপাসাঁ (Guy de Maupassant) ছিলেন উনবিংশ শতাব্দীর প্রখ্যাত ফরাসি ছোটগল্পকার ও সাহিত্যিক।
24
CU • 2020-2021
B Unit
বাংলা
কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'গৌড়ীয় ব্যাকরণ' বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ। রচয়িতা রাজা রামমোহন রায়। এটি প্রথম প্রকাশিত হয়-১৮৩৩ খ্রিস্টাব্দে।
25
CU • 2020-2021
D Unit
বাংলা
আনিসুজ্জামান ভারত সরকারের কোন রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন?
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
আনিসুজ্জামান ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'পদ্মভূষণ' লাভ করেন (২০১৪)। তিনি নীলকান্ত সরকার স্বর্ণপদক (১৯৫৬), বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭০), একুশে পদক (১৯৮৫), স্বাধীনতা পুরস্কার (২০১৫), জগত্তারিণী পদক (২০১৮) এবং সার্ক সাহিত্য পুরস্কার (২০১৯) লাভ করেন।
26
CU • 2019-2020
D Unit
বাংলা
নিচের কোনটি উপন্যাস?
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ব্যাখ্যা : ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু উপন্যাস :
• দুর্গেশনন্দিনী • যুগলাঙ্গুরীয় • রাজসিংহ
• কপালকুণ্ডলা • চন্দ্রশেখর • আনন্দমঠ
• মৃণালিনী • রাধারানী • দেবী চৌধুরানী
• বিষবৃক্ষ • রজনী • সীতারাম
• ইন্দিরা • কৃষ্ণকান্তের উইল • উপকথা
• দুর্গেশনন্দিনী • যুগলাঙ্গুরীয় • রাজসিংহ
• কপালকুণ্ডলা • চন্দ্রশেখর • আনন্দমঠ
• মৃণালিনী • রাধারানী • দেবী চৌধুরানী
• বিষবৃক্ষ • রজনী • সীতারাম
• ইন্দিরা • কৃষ্ণকান্তের উইল • উপকথা
27
CU • 2019-2020
B Unit
বাংলা
কবি সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভার সদস্য ছিলেন?
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
কিশোর বয়সে সুকান্ত ভট্টাচার্য দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভার সদস্য ছিলেন।
28
CU • 2025-2026
B1 Unit
বাংলা
'মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম' – উক্তিটি কোন রচনার অন্তর্ভুক্ত?
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ ‘আমার পথ’-এ তিনি উল্লেখ করেছেন: “মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু-মুসলমানের মিলনের অন্তরায় বা সত্যের পরিচয় পাওয়ার একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মানুষের ওই জাত-ধর্ম।”
29
CU • 2019-2020
B Unit
বাংলা
'দওলত আমার কাছে ভগবানের দাদামশায়ের চেয়েও বড়।' - সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তি কার?
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
সিকান্দার আবু জাফর রচিত 'সিরাজউদ্দৌলা' নাটকে উক্তিটি উমিচাঁদের।
30
CU • 2019-2020
B Unit
বাংলা
শামসুর রাহমানের গ্রন্থ নয় কোনটি?
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা' কাব্যগ্রন্থটি আবু জাফর ওবায়দুল্লাহর লেখা।
31
CU • 2019-2020
D Unit
বাংলা
মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কবিতাটিতে মূলত কী ভাব প্রকাশ পেয়েছে?
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ব্যাখ্যা : বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়।
32
CU • 2021-2022
B Unit
বাংলা
কোন শব্দটি ইতিবাচক?
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
সংস্কৃত 'অপ' উপসর্গের কতিপয় ব্যবহার- প্রাচুর্যতা (ইতিবাচক): অপরূপ; বিপরীত (নেতিবাচক): অপমান, অপকার, অপচয়; নিকৃষ্ট (নেতিবাচক): অপকর্ম, অপযশ, অপব্যয়; বিকৃতি (নেতিবাচক): অপমৃত্যু।
33
CU • 2020-2021
D Unit
বাংলা
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোথায় মুদ্রিত হয়?
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
পর্তুগিজ ধর্মযাজক মানোএল দা আস্সুম্পসাঁও বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন। ১৭৪৩ খ্রিস্টাব্দে পর্তুগালের লিসবন শহর থেকে রোমান হরফে মুদ্রিত তাঁর লেখা 'Vocabulario em idioma Bengalla e Portuguez dividido em duas partes' শীর্ষক গ্রন্থটির প্রথমার্ধে রয়েছে একটি সংক্ষিপ্ত ও অপরিকল্পিত বাংলা ব্যাকরণ। এর দ্বিতীয়াংশে রয়েছে বাংলা-পর্তুগিজ ও পর্তুগিজ-বাংলা শব্দাভিধান।
34
CU • 2020-2021
B Unit
বাংলা
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের সূচনাকাল কোনটি?
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ড. মুহম্মদ শহীদুল্লাহ'র মতে, বাংলা সাহিত্যের সূচনাকাল ৬৫০ খ্রিস্টাব্দে। আর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা সাহিত্যের সূচনাকাল ৯৫০ খ্রিস্টাব্দ থেকে।
35
CU • 2020-2021
D Unit
বাংলা
কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্যগ্রন্থ নয়?
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের রচনা। 'সাধের আসন' বিহারীলাল চক্রবর্তীর কাব্যগ্রন্থ।
36
CU • 2019-2020
D Unit
বাংলা
বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠী থেকে জাত?
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বাংলা ভাষা ইন্দো-ইউরোপিয় মূল ভাষাগোষ্ঠীর শতম শাখার অন্তর্ভুক্ত ভারতীয় আর্য শাখা থেকে জাত।
37
CU • 2021-2022
D Unit
বাংলা
কোনটি পারিভাষিক শব্দ?
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ইংরেজি 'University' শব্দের বাংলা পারিভাষিক রূপ হলো 'বিশ্ববিদ্যালয়'।
38
CU • 2025-2026
B Unit
বাংলা
'চা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বাংলা ভাষায় ব্যবহৃত ‘চা’, ‘চিনি’, ‘লিচু’ ইত্যাদি প্রাত্যহিক জীবনের শব্দগুলো চীনা ভাষা থেকে সরাসরি আগত শব্দ।
39
CU • 2021-2022
D Unit
বাংলা
মৃত্যুঞ্জয় যে ক্লাসে পড়ত, তা বর্তমানে কোন শ্রেণি?
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়ত। তখনকার নিয়মে থার্ড ক্লাস ছিল বর্তমানের অষ্টম শ্রেণি।
40
CU • 2021-2022
D Unit
বাংলা
আবুল মনসুর আহমদের 'আয়না' কোন ধরনের রচনা?
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'আয়না' (১৯৩৬-৩৭) আবুল মনসুর আহমদ রচিত একটি বিখ্যাত ব্যঙ্গাত্মক গল্পগ্রন্থ।
41
CU • 2025-2026
D1 Unit
বাংলা
'অপরিচিতা' গল্পে কল্যাণীর বাবার পেশা কী ছিল?
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘অপরিচিতা’য় কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন পেশায় একজন চিকিৎসক বা ডাক্তার ছিলেন।
42
CU • 2020-2021
D Unit
বাংলা
কোনটি দ্বিরুক্ত শব্দ?
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
‘দ্বিরুক্ত’ শব্দের অর্থ দুই বার উক্ত। একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে; যেমন: ক্রমে ক্রমে, দিন দিন, মনে মনে।
43
CU • 2025-2026
D1 Unit
বাংলা
'তাহারেই পড়ে মনে'- কবিতাটি পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ……
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
কবি সুফিয়া কামালের বিখ্যাত শোক ও স্মৃতির কবিতা ‘তাহারেই পড়ে মনে’ ১৯৩৫ খ্রিস্টাব্দে তৎকালীন স্বনামধন্য সাহিত্য পত্রিকা ‘মাসিক মোহাম্মদী’-তে প্রথম প্রকাশিত হয়।
44
CU • 2020-2021
D Unit
বাংলা
কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
সুকান্ত ভট্টাচার্য সম্পর্কিত কতিপয় তথ্য:
জন্ম: কালীঘাট, কলকাতা, ১৫ই আগস্ট ১৯২৬।
পৈতৃক নিবাস: গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়।
মৃত্যু: কলকাতায়, ম্যালেরিয়া ও দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সে মারা যান (১৩ই মে ১৯৪৭)।
উপাধি: কিশোর কবি।
জন্ম: কালীঘাট, কলকাতা, ১৫ই আগস্ট ১৯২৬।
পৈতৃক নিবাস: গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়।
মৃত্যু: কলকাতায়, ম্যালেরিয়া ও দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সে মারা যান (১৩ই মে ১৯৪৭)।
উপাধি: কিশোর কবি।
45
CU • 2020-2021
D Unit
বাংলা
‘দুঃসময়ের মুখোমুখি’ গ্রন্থের রচয়িতা কে?
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
‘দুঃসময়ের মুখোমুখি’ (১৯৭৩) কাব্যগ্রন্থটির রচয়িতা কবি শামসুর রাহমান।
46
CU • 2025-2026
B1 Unit
বাংলা
কোন শব্দটি শুদ্ধ?
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
‘বৈশিষ্ট্যতা’, ‘সৌন্দর্যতা’ এবং ‘আধিক্যতা’ শব্দগুলোতে ‘তা’ ও ‘য’-প্রত্যয় একসাথে যুক্ত হয়ে প্রত্যয়জনিত বাহুল্য দোষ ঘটেছে। শুদ্ধ শব্দ হলো ‘সুন্দরতা’ (বা সৌন্দর্য)।
47
CU • 2025-2026
B1 Unit
বাংলা
'রসনচৌকি' কোন বাদ্যযন্ত্রগুলোর ঐকতানবাদক?
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
‘রসনচৌকি’ হলো শানাই, ঢোল ও কাঁসি— এই তিনটি বাদ্যযন্ত্রের সমবেত বাদ্য বা ঐকতান বাদন।
48
CU • 2025-2026
D1 Unit
বাংলা
"রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত।”– উক্তিটি কোন রচনার?
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীর অপরূপ সৌন্দর্য ও প্রাণচাঞ্চল্যের বর্ণনা দিতে গিয়ে অনুপম বলেছিল: “রঙের খেলা খেলিতে খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অস্ত।”
49
CU • 2019-2020
D Unit
বাংলা
'সাম্যবাদী' কবিতায় কবি কোথায় ঈশ্বরকে খুঁজতে বলেছেন?
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বর্তমান পাঠ্যক্রমভুক্ত নয়। কবি কাজী নজরুল ইসলাম 'সাম্যবাদী' কবিতায় নিজ হৃদয়ের মাঝে ঈশ্বরকে খুঁজতে বলেছেন।
50
CU • 2025-2026
B Unit
বাংলা
নীচের কোনটি অর্থানুযায়ী অনুজ্ঞাসূচক বাক্য নয়?
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
যে বাক্যে আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা বা উপদেশ বোঝায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। কিন্তু ‘কী ভয়াবহ ছিল তোমার বাড়ি যাওয়া!’ বাক্যটিতে তীব্র আবেগ ও বিস্ময় প্রকাশ পাওয়ায় এটি বিস্ময়সূচক বা আবেগসূচক বাক্য।