General Knowledge Question Bank CU ৫০টি মিশ্র MCQ অনুশীলন

CU General Knowledge Admission Question Bank

Chittagong University (CU)-এর বিগত বছরের ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান বিষয়ের নির্ভুল প্রশ্ন সমাধান, পূর্ণাঙ্গ প্রশ্নব্যাংক ও বিস্তারিত ব্যাখ্যা। বাস্তব পরীক্ষার প্রস্তুতি যাচাইয়ে নিচের প্রশ্ন সমাধান পোস্টগুলো দেখুন এবং ৫০টি মিশ্র MCQ ও র‍্যান্ডম মক টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন।

বিশ্ববিদ্যালয় অনুযায়ী: সকল বিশ্ববিদ্যালয় 555 CU 555 RU 110 DU 30

CU General Knowledge Admission Question Bank - প্রশ্ন সমাধান পোস্ট ও প্রশ্নপত্র (11টি)

ইউনিট ও সেশন ভিত্তিক প্রশ্ন সমাধান
CU General Knowledge Admission Question Bank থেকে ৫০টি মিশ্র বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) নিচে প্রদর্শিত হচ্ছে। (মোট প্রশ্নভাণ্ডারে 555টি প্রশ্ন সংরক্ষিত আছে)
প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও বিশদ সমাধান নিচে দেওয়া আছে।

সাধারণ জ্ঞান (General Knowledge)

50টি প্রশ্ন ও বিশদ সমাধান
1 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

সাদৃশ্য বিবেচনা করে সঠিক উত্তরটি বাছাই কর। বরাক : ----- :: গঙ্গা : পদ্মা : -------

A কর্ণফুলী
B যমুনা
C মেঘনা
D কুশিয়ারা
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• গঙ্গা থেকে পদ্মা নদীর উৎপত্তি এবং পদ্মা বঙ্গোপসাগরে পড়েছে।
• বরাক থেকে মেঘনার উৎপত্তি এবং মেঘনা বঙ্গোপসাগরে পড়েছে।
• বরাক থেকে কুশিয়ারার উৎপত্তি হলেও তা মেঘনা হয়ে বঙ্গোপসাগরে পড়েছে।
2 CU • 2020-2021 D Unit সাধারণ জ্ঞান

২০২১ সালের মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কততম?

A ১৫২ তম
B ১৪২ তম
C ১২৯ তম
D ১৬২ তম
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (RSF) প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক ২০২১ এ ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম।
3 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

মাদার তেরেসা কোন দেশের নাগরিক ছিলেন?

A তুরস্ক
B আলবেনিয়া
C ইতালি
D স্পেন
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'মাদার তেরেসা' সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• মাদার তেরেসার জন্ম-মৃত্যু - ১৯১০ - ১৯৯৭ সাল।
• তিনি ছিলেন - আলবেনিয়ার নাগরিক।
• তিনি নোবেল পান - ১৯৭৯ সালে।
• তিনি প্রেসিডেন্সি মেডেল অব ফ্রিডম পান - ১৯৮৫ সালে।
• তিনি বালজান পুরস্কার পান - ১৯৭৮ সালে।
• তিনি ভারতরত্ন পান - ১৯৮০ সালে।
4 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়?

A ১৬ আগস্ট
B ১৫ সেপ্টেম্বর
C ১৫ নভেম্বর
D ১৫ ডিসেম্বর
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
• ১৫ সেপ্টেম্বর, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হয়।
• এই দিবস পালনকারী জাতিসংঘের সদস্যভুক্ত সকল দেশ।
• ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয়।
• গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন, যা প্রতি বছর '১৫ সেপ্টেম্বর' তারিখে পালিত হয়।
5 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

ম্যাক্সিম গোর্কি তাঁর বিখ্যাত 'মা' উপন্যাস কোন ভাষায় লিখেছেন?

A ইংরেজি
B রুশ
C ফরাসি
D তুর্কি
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
• ম্যাক্সিম গোর্কি তার বিখ্যাত 'মা' উপন্যাস 'রুশ' ভাষায় লিখেছেন।
• এটি ম্যাক্সিম গোর্কি রচিত এক কালজয়ী উপন্যাস যা ১৯০৬ সালে প্রথম প্রকাশিত হয়।
• এই উপন্যাসের মূল শিরোনাম হচ্ছে 'Matb'।
• উপন্যাসটি বিপ্লবী শ্রমিক আন্দোলনের পটভূমিকায় রচিত।
• উপন্যাসের প্রধান দুটি চরিত্র হলো প্যাভেল ও তার মা।
• উপন্যাসটির বাংলা অনুবাদক হচ্ছেন 'পুষ্পময়ী বসু'।
• ম্যাক্সিম গোর্কি ১৮৬৮ সালে জন্ম গ্রহণ করেন এবং ১৯৩৬ সালে মৃত্যুবরণ করেন।
• তিনি নিজেই তার সাহিত্যিক ছদ্মনাম হিসেবে গোর্কি অর্থাৎ 'তেতো' নামকে বেছে নেন।
6 CU • 2025-2026 B1 Unit সাধারণ জ্ঞান

নিচের কোন উপজাতীয় জনগোষ্ঠীর পরিবার কাঠামো পিতৃতান্ত্রিক?

A গারো
B খাসিয়া
C সাঁওতাল
D মারমা
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বাংলাদেশের প্রধান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর মধ্যে গারো ও খাসিয়া পরিবার ব্যবস্থা মাতৃতান্ত্রিক। অন্যদিকে সাঁওতালদের পরিবার কাঠামো ঐতিহ্যগতভাবেই পিতৃতান্ত্রিক।
7 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

একুশের প্রথম কবিতার রচয়িতা কে?

A আলাউদ্দিন আল আজাদ
B আহসান হাবীব
C জহির রায়হান
D মাহবুব উল আলম চৌধুরী
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
একুশের প্রথম কবিতা 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি'-এর রচয়িতা মাহবুব উল আলম চৌধুরী।
8 CU • 2025-2026 D1 Unit সাধারণ জ্ঞান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামটি কে এঁকেছিলেন?

A কামরুল হাসান
B সমরজিৎ রায় চৌধুরী
C জয়নুল আবেদিন
D হাশেম খান
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শৈল্পিক মনোগ্রামটির মূল নকশা ও ড্রয়িং করেছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী।
9 CU • 2025-2026 B Unit সাধারণ জ্ঞান

কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি?

A শুক্র
B পৃথিবী
C বুধ
D মঙ্গল
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
শুক্র গ্রহের ঘন বায়ুমণ্ডলে প্রায় ৯৬% কার্বন ডাই-অক্সাইড থাকায় তীব্র গ্রিনহাউস প্রতিক্রিয়ার কারণে এর পৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় ৪৬৫° সেলসিয়াসে পৌঁছায়, যা বুধ গ্রহের চেয়েও বেশি উত্তপ্ত।
10 CU • 2019-2020 D Unit সাধারণ জ্ঞান

১৯৭১ সালে কোন জেলা পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে প্রথম শত্রুমুক্ত হয়?

A কুমিল্লা
B যশোর
C চট্টগ্রাম
D দিনাজপুর
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ব্যাখ্যা : • ১৯৭১ সালে 'যশোর' জেলা পাকিস্তানী হানাদার বাহিনীকে বিতাড়িত করে প্রথম শত্রুমুক্ত হয়।
• মুক্তিযুদ্ধকালীন ১১টি সামরিক সেক্টরের মধ্যে যশোর ছিল ৮নং সেক্টর।
• অপারেশন সার্চ লাইটের পরিকল্পনাকারী ছিল- ইয়াহিয়া খান।
• মুক্তিবাহিনী গঠিত হয় - ১১ জুলাই ১৯৭১।
• বীরত্বসূচক খেতাব প্রাপ্ত সর্বমোট মুক্তিযোদ্ধা ৬৭৬ জন।
• মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি ৪টি। যথা- বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীরপ্রতীক।
• বীরশ্রেষ্ঠ ৭জন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন, বীর প্রতীক ৪২৬ জন।
• মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ২ জন নারী মুক্তিযোদ্ধা- ডা. সেতারা বেগম ও তারামন বিবি।
• বীর বিক্রম খেতাব প্রাপ্ত আদিবাসী মুক্তিযোদ্ধা- ইউ কে চিং মারমা। (৬ নং সেক্টর)
11 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত?

A হালদা
B কর্ণফুলী
C মেঘনা
D বুড়িগঙ্গা
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'হালদা' নদী সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র - হালদা নদী।
• হালদা নদীর অবস্থান - খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলা।
• উৎস ও মোহনা - বাটনাতলী / কর্ণফুলী নদী।
• দৈর্ঘ্য ও গড় প্রস্থ - ১০৬ কিমি ও ১৩৪ মিটার।
• হালদা নদীর প্রকৃতি - সর্পিলাকার (সাপের মতো আকাঁবাঁকা)।
• হালদা নদীতে ডিম ছাড়ে - রুই, কাতলা, মৃগেল, কালিবাউস ও কার্প।
12 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

কোন সালকে ভিত্তি করে হিজরি সন গণনা শুরু হয়?

A ৫৮৮ খ্রি.
B ৬২২ খ্রি.
C ৬১৩ খ্রি.
D ৬৩১ খ্রি.
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
৬২২ খ্রিস্টাব্দে মহানবী (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে হিজরি সন গণনা শুরু হয়।
13 CU • 2019-2020 D Unit সাধারণ জ্ঞান

সুন্দরবন UNESCO ঘোষিত কততম বিশ্ব ঐতিহ্য?

A ৮৯৮ তম
B ৫২২ তম
C ৬২০ তম
D ৭৯৮ তম
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ব্যাখ্যা : • সুন্দরবন UNESCO ঘোষিত '৭৯৮ তম' বিশ্ব ঐতিহ্য।
• সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ।
• এটি গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র ব-দ্বীপ এলাকায় অবস্থিত।
• সুন্দরবনের আয়তন মোট ১০,০০০ বর্গ কি.মি. - ৬০১৭ বর্গ কি.মি. রয়েছে বাংলাদেশে আর বাকি অংশ ভারতে রয়েছে।
• সুন্দরবনের মোট আয়তনের ৬২% বাংলাদেশে অবস্থিত।
• সুন্দরবনের পূর্বে বলেশ্বর এবং পশ্চিমে রায়মঙ্গল।
• সুন্দরবন অংশে বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হাড়িয়া ভাঙ্গা।
• সুন্দরবনকে বাংলাদেশের 'ফুসফুস' বলা হয়।
14 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর গ্রাউন্ড স্টেশন কোথায় স্থাপন করা হয়েছে?

A গাজীপুর ও বেতবুনিয়া
B ঢাকা ও গাজীপুর
C চট্টগ্রাম ও খুলনা
D মানিকগঞ্জ ও কেরানীগঞ্জ
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
• বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হয়েছে - গাজীপুর ও বেতবুনিয়া' তে।
• গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায় ভূকেন্দ্র তৈরি করা হয়।
• বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। (১২ মে ২০১৮) সালে মহাকাশে যায়।
• তৈরি করে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
• উৎক্ষেপণ হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কানভেহরাল লঞ্চপ্যাড ব্লক ৫ থেকে।
• নির্মাণ ব্যয়- ২ হাজার ৭৬৫ কোটি টাকা।
• স্যাটেলাইট থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ৫৭তম দেশ।
• স্যাটেলাইটের আওতায় আসবে সার্কভুক্ত দেশসহ ১৪টি দেশ।
• স্যাটেলাইটের অবস্থান হবে - ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
• স্যাটেলাইটটি বহনকারী রকেট - ফ্যালকন-৯।
• স্যাটেলাইটে লেখা আছে - জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
15 CU • 2025-2026 B Unit সাধারণ জ্ঞান

বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?

A লর্ড কার্জন
B লর্ড ওয়াভেল
C লর্ড মিন্টো
D লর্ডক্লাইভ
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
১৯০৫ সালের ১৬ অক্টোবর পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনের মাধ্যমে প্রথম বঙ্গভঙ্গ কার্যকর করার সময় ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন।
16 CU • 2025-2026 B2 Unit সাধারণ জ্ঞান

বাংলাদেশের প্রথম রোবোটিক সার্জারির সঙ্গে সম্পৃক্ত জেলা কোনটি?

A দিনাজপুর
B রংপুর
C বগুড়া
D খুলনা
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোবটের সাহায্যে জটিল টিউমার অপসারণের মাধ্যমে বাংলাদেশের প্রথম রোবোটিক সার্জারি সম্পাদন করা হয়।
17 CU • 2020-2021 D Unit সাধারণ জ্ঞান

তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

A চীন
B বাংলাদেশ
C ভিয়েতনাম
D ভারত
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
18 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?

A মিসিসিপি নদী
B পানামা খাল
C ভলগা নদী
D সুয়েজ খাল
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'পানামা খাল' সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে - পানামা খাল।
• দুইটি বড় ভূখণ্ডকে সংযোগকারী সরু ভূমিকে বলে - ইস্থমাস।
• উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করে - পানামার ইস্থমাস।
• পানামা খালে জলকপাট আছে - তিনটি।
• পানামা খাল খনন করা হয় - ১৯০৪ -১৯১৪ সাল।
19 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখন জাতির জনক ঘোষণা করা হয়?

A ১০ জানুয়ারি, ১৯৭২
B ১৬ ডিসেম্বর, ১৯৭১
C ২৬ মার্চ, ১৯৭১
D ৩ মার্চ, ১৯৭১
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
১৯৭১ সালের ৩ মার্চ ঢাকার পল্টন ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্র জনসভায় ডাকসু ভিপি আ স ম আবদুর রব বঙ্গবন্ধুকে 'জাতির জনক' ঘোষণা করেন।
20 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশন (UNHCR) - এর সদর কোথায় অবস্থিত?

A নিউইয়র্ক
B রোম
C জুরিখ
D জেনেভা
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
• জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশন (UNHCR) এর সদর দপ্তর 'জেনেভা', সুইজারল্যান্ড।
• UNHCR- জাতিসংঘের কার্যত একটি আন্তর্জাতিক সংস্থা যার দায়িত্ব হচ্ছে জাতিসংঘ বা কোন দেশের সরকারের অনুরোধে স্বদেশহীন, বাস্তুহারা, বিতাড়িত, মাতৃভূমিচ্যুত শরণার্থীদের রক্ষা করা, তাদের অবস্থানকে সমর্থন যোগানো এবং নিজদেশে ফেরা বা যথোপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা।
• UNHCR- ১৪ ডিসেম্বর ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
• UNHCR-দুইবার ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
• বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি (১১তম)।
21 CU • 2025-2026 B Unit সাধারণ জ্ঞান

ইন্টারনেট-এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কী বলে?

A ই-মার্কেটিং
B ই-কমার্স
C ই-বিজনেস
D আউটসোর্সিং
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে চুক্তিভিত্তিক বা স্বাধীনভাবে কাজ করে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের পদ্ধতিকে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বলা হয়।
22 CU • 2021-2022 D Unit সাধারণ জ্ঞান

১৯৭১ সালে কোন জেলা পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে প্রথম শত্রুমুক্ত হয়?

A কুমিল্লা
B যশোর
C চট্টগ্রাম
D দিনাজপুর
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের প্রথম জেলা হিসেবে যশোর শত্রুমুক্ত হয়।
23 CU • 2025-2026 D1 Unit সাধারণ জ্ঞান

১০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ড অনুযায়ী ইতিহাসে দ্রুততম মানব হিসেবে স্বীকৃত কে?

A কার্ল লুইস
B টাইসন গে
C উসাইন বোল্ট
D কিশেন থম্পসন
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
জ্যামাইকার কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্ট ২০০৯ সালে বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে ইতিহাসের দ্রুততম মানবের বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
24 CU • 2020-2021 D Unit সাধারণ জ্ঞান

বঙ্গবন্ধুর নামে UNESCO প্রবর্তিত পুরস্কারের অর্থমূল্য কত মার্কিন ডলার?

A ৪০ হাজার
B ৫০ হাজার
C ৬০ হাজার
D ৭০ হাজার
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'UNESCO-Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy' পুরস্কারের অর্থমূল্য ৫০,০০০ মার্কিন ডলার।
25 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম কী?

A আন্তোনিও গুতেরেস
B শিরিন এবাদি
C গ্রেটা থুনবার্গ
D আবি আহমেদ আলি
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
২০১৯ সালে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
26 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

'চৌচির' উপন্যাসটি কার লেখা?

A সেলিনা হোসেন
B আবু ইসহাক
C আবুল ফজল
D শওকত ওসমান
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'চৌচির' উপন্যাসটির রচয়িতা সাহিত্যিক আবুল ফজল।
27 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

কোন মুসলিম লন্ডনের প্রথম নির্বাচিত মেয়র হন?

A সাদিক খান
B ইমরান খান
C রওশন আলী
D টিউলিপ সিদ্দিক
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
লেবার পার্টির রাজনীতিক সাদিক খান ২০১৬ সালে প্রথম মুসলিম হিসেবে যুক্তরাজ্যের লন্ডনের মেয়র নির্বাচিত হন।
28 CU • 2020-2021 D Unit সাধারণ জ্ঞান

কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করেছিলেন?

A রবার্ট ক্লাইভ
B পিটার হলওয়েল
C ওয়ারেন হেস্টিংস
D লর্ড কর্নওয়ালিস
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
১৭৬৫ সালে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন এবং ১৭৭২ সালে লর্ড ওয়ারেন হেস্টিংস এই দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ ঘটান।
29 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটির শিল্পী কে?

A নিতুন কুণ্ডু
B হামিদুজ্জামান
C মৃণাল হক
D শামীম সিকদার
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'সাবাস বাংলাদেশ' ভাস্কর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য-
• সাবাস বাংলাদেশের শিল্পী - নিতুন কুণ্ডু।
• সাবাস বাংলাদেশ নির্মিত হয় - ১৯৯১ সালে।
• সাবাস বাংলাদেশের উদ্দেশ্য - স্বাধীনতার জ্বলন্ত প্রমাণ ধরে রাখা।
• নির্মাণ কাজ শেষে এই ভাস্কর্যের ফলক উন্মোচন করেন - জাহানারা ইমাম।
• সাবাস বাংলাদেশ ভাস্কর্যে লেখা আছে - সুকান্ত ভট্টাচার্যের কবিতা।
30 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

ঐতিহাসিক 'বর্ধমান হাউজ' এর বর্তমান নাম কী?

A শিল্পকলা একাডেমি
B আহসান মঞ্জিল
C বাংলা একাডেমি
D কার্জন হল
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বিভিন্ন স্থানের পূর্বনাম ও বর্তমান নামের তালিকা:
• বর্ধমান হাউজ -> বাংলা একাডেমি
• গভর্নর হাউস -> বঙ্গভবন
• গণভবন -> প্রধানমন্ত্রীর ভবন
• চামেলি হাউজ -> সিআইডি কার্যালয়
• আইয়ূব গেট -> আসাদ গেট
• বাউলার চর -> নিঝুম দ্বীপ
• ফতেহবাগ দুর্গ -> লালবাগ দুর্গ
• ভবানীগঞ্জ -> গাইবান্ধা
• ইসলামাবাদ -> চট্টগ্রাম
• পালংকি -> কক্সবাজার
31 CU • 2025-2026 D1 Unit সাধারণ জ্ঞান

বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদীর সংখ্যা কত?

A ৫৪
B ৪৫
C ৫৭
D ৫০
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
যৌথ নদী কমিশনের (JRC) তথ্য অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট আন্তঃসীমান্ত অভিন্ন নদীর সংখ্যা ৫৪টি (মায়ানমারের সাথে ৩টি সহ মোট ৫৭টি)।
32 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

'মদিনা সনদ' কী?

A দাস বিনিময় চুক্তি
B মরুভূমি বণ্টন চুক্তি
C শান্তিচুক্তি
D কৃষিবিষয়ক চুক্তি
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
'মদিনা সনদ' সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• মদিনা সনদ হলো - শান্তিচুক্তি।
• মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে - প্রথম লিখিত সংবিধান।
• মদিনা সনদের ধারা - ৪৭টি (মতান্তরে ৫৩টি)।
• মদিনা সনদের লক্ষ্য ছিল - ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সুশাসন ও শান্তি প্রতিষ্ঠা।
• মদিনা সনদের প্রথম বাক্য - পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে।
33 CU • 2025-2026 D1 Unit সাধারণ জ্ঞান

কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ বাংলাদেশের সমুদ্রসীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করেন?

A চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
B ঢাকা বিশ্ববিদ্যালয়
C জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
D রাজশাহী বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের গবেষক দল বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমার প্রথম বিস্তারিত পূর্ণাঙ্গ মানচিত্র প্রণয়ন ও প্রকাশ করেন।
34 CU • 2021-2022 B Unit সাধারণ জ্ঞান

এক নটিক্যাল মাইলে কত মিটার?

A ১৭৫২ মিটার
B ১৮৫২ মিটার
C ১৯৫২ মিটার
D ২০৫২ মিটার
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ১ আন্তর্জাতিক নটিক্যাল মাইল = ১৮৫২ মিটার (বা ১.১৫০৮ মাইল)।
35 CU • 2025-2026 B1 Unit সাধারণ জ্ঞান

বছরে পাঁচবার ফলন দেয়া পঞ্চব্রীহি ধান আবিষ্কার করেন কে?

A ড. আবেদ চৌধুরী
B ড. আব্দুল খালেক
C ড. সাকিনা খানম
D ড. আব্দুল মালেক
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বাংলাদেশি বংশোদ্ভূত প্রখ্যাত কৃষি ও জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী একই গাছ থেকে বছরে পাঁচবার ফলনশীল ধানের জাত ‘পঞ্চব্রীহি’ উদ্ভাবন করেন।
36 CU • 2019-2020 B Unit সাধারণ জ্ঞান

পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মাণ করেন কে?

A বিক্রমাদিত্য
B লক্ষণ সেন
C মহীপাল
D ধর্মপাল
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
নওগাঁর পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব নির্মাণ করেন।
37 CU • 2020-2021 D Unit সাধারণ জ্ঞান

বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার (WIPO) বর্তমান মহাপরিচালক কে?

A ড্যারেন ট্যাং (সিঙ্গাপুর)
B কামিল ইদ্রিস (সুদান)
C লি জিম্বিং (চীন)
D ফ্রান্সিস গুর্রী (অস্ট্রেলিয়া)
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (WIPO)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সিঙ্গাপুরের ড্যারেন ট্যাং (Daren Tang)।
38 CU • 2025-2026 B1 Unit সাধারণ জ্ঞান

বিটকয়েন কী?

A তামার মুদ্রা
B ডিজিটাল মুদ্রা
C কম্পিউটার যন্ত্রাংশ
D কোনোটিই নয়
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বিটকয়েন হলো ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামে উদ্ভাবিত বিশ্বের প্রথম ও সর্বাধিক জনপ্রিয় বিকেন্দ্রীভূত ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা।
39 CU • 2021-2022 D Unit সাধারণ জ্ঞান

পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?

A বিবেকানন্দ
B ধর্মপাল
C মহিপাল
D লক্ষ্মণ সেন
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
নওগাঁর পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহারের প্রতিষ্ঠাতা পাল রাজবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব।
40 CU • 2025-2026 B2 Unit সাধারণ জ্ঞান

বাংলাদেশের প্রথম 'যুদ্ধ শিশু' হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে?

A রহিমা খাতুন
B আমেনা খাতুন
C মেরিনা খাতুন
D রাবেয়া খাতুন
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের হাতে নির্যাতিত বীরাঙ্গনার সন্তান সিরাজগঞ্জের মেরিনা খাতুন বাংলাদেশের প্রথম ‘যুদ্ধশিশু’ হিসেবে সরকারিভাবে নাগরিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন।
41 CU • 2025-2026 B2 Unit সাধারণ জ্ঞান

কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়?

A ময়নামতি
B পাহাড়পুর
C মহাস্থানগড়
D সুন্দরবন
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ও ইউনেস্কো স্বীকৃত একটি প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য (Natural World Heritage Site), এটি কোনো মানবনির্মিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়।
42 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

'সুরক্ষা' অ্যাপটি কী বিষয়ক?

A নিরাপত্তা বিষয়ক
B টিকা বিষয়ক
C বিনোদন বিষয়ক
D আয়কর বিষয়ক
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
সুরক্ষা অ্যাপটি করোনার টিকা প্রদানে ব্যবহৃত হয়।
43 CU • 2020-2021 D Unit সাধারণ জ্ঞান

বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদ লাভ করে?

A ১৯৯১
B ১৯৯৪
C ১৯৯২
D ১৯৯৫
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বাংলাদেশ ১ জানুয়ারি ১৯৯৫ সালে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সদস্যপদ লাভ করে।
44 CU • 2025-2026 B1 Unit সাধারণ জ্ঞান

কোন শিল্পী মোনালিসা চিত্রকর্মটি এঁকেছিলেন?

A লিওনার্দো দ্য ভিঞ্চি
B পাবলো পিকাসো
C ভ্যানগঘ
D রাফায়েল
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বিশ্বখ্যাত রহস্যময় হাসির চিত্রকর্ম ‘মোনালিসা’ (Mona Lisa) ষোড়শ শতকে ইতালীয় রেনেসাঁসের মহান শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি অঙ্কন করেছিলেন।
45 CU • 2020-2021 D Unit সাধারণ জ্ঞান

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?

A ১ জুলাই ১৯৬৮
B ১ জুলাই ১৯৭০
C ১ জুলাই ১৯৭২
D ১ জুলাই ১৯৭৩
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) ১ জুলাই ১৯৬৮ তারিখে স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় এবং ৫ মার্চ ১৯৭০ কার্যকর হয়।
46 CU • 2020-2021 B Unit সাধারণ জ্ঞান

সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন কে?

A বার্ট্রান্ড রাসেল
B উইনস্টন চার্চিল
C আর্নেস্ট হেমিংওয়ে
D জঁ পল সার্ত্রে
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
• সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যাত হয় দুইবার - ১৯৫৮/১৯৬৪ সালে।
• ১৯৫৮ সালে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন - পাস্তেরনাক।
• পাস্তেরনাক ছিলেন একাধারে - কবি, ঔপন্যাসিক ও অনুবাদক (রাশিয়া)।
• ১৯৬৪ সালে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন - জঁ পল সার্ত্র।
• জঁ পল সার্ত্র ছিলেন - ফ্রান্সের নাগরিক।
47 CU • 2025-2026 B1 Unit সাধারণ জ্ঞান

নিচের কোনটি সবেেচয়ে প্রাচীন বাদ্যযন্ত্র?

A বীণা
B তবলা
C সেঁতার
D সারদ
সঠিক উত্তর: (A)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ভারতীয় সংগীত ঐতিহ্যে ও প্রত্নতাত্ত্বিক তথ্য অনুসারে ‘বীণা’ হলো প্রাচীনতম বাদ্যযন্ত্র। বৈদিক যুগেও দেব-দেবীর হাতে বীণার উল্লেখ রয়েছে।
48 CU • 2019-2020 D Unit সাধারণ জ্ঞান

বাংলাদেশ WTO-এর সদস্যপদ লাভ করে কত সালে?

A ১৯৯২
B ১৯৯৩
C ১৯৯৪
D ১৯৯৫
সঠিক উত্তর: (D)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি ১৯৯৫ এবং বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ওই দিনই সদস্যপদ লাভ করে।
49 CU • 2025-2026 B2 Unit সাধারণ জ্ঞান

কনস্টান্টিনোপল শহরটি বর্তমানে কী নামে পরিচিত?

A আজারবাইজান
B জেরুজালেম
C ইস্তাম্বুল
D ফ্লোরেন্স
সঠিক উত্তর: (C)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ঐতিহাসিক বাইজেন্টাইন ও রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল ১৪৫৩ সালে অটোমান সুলতান মুহাম্মাদ আল-ফাতিহ জয় করার পর এর নাম পরিবর্তিত হয়ে বর্তমানে ইস্তাম্বুল (তুরস্ক) নামে পরিচিত।
50 CU • 2025-2026 B Unit সাধারণ জ্ঞান

'জুলাই সনদ' স্বাক্ষরিত হয় কোন তারিখে?

A ১৬ অক্টোবর ২০২৫
B ১৭ অক্টোবর ২০২৫
C ১৮ অক্টোবর ২০২৫
D ১৯ অক্টোবর ২০২৫
সঠিক উত্তর: (B)
বিশদ সমাধান ও ব্যাখ্যা:
ছাত্র-জনতার ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ১৭ অক্টোবর ২০২৫ তারিখে প্রধান রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হয়।